মর্গ থেকে উঠে রাতভর পার্টি করলো মরদেহ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
হাসপাতালের ডাক্তাররা মৃত ঘোষণার পরই মৃতদেহটির ঠাঁই হয় মর্গে। কিন্তু এর পরই ঘটলো অলৌকিক ঘটনা। মর্গের হিমাগার থেকে মরদেহ উঠে যোগ দিল পার্টিতে। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে রাশিয়ায়।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে মাত্রাতিরিক্ত ভদকা পান করেন এক ব্যক্তি। পার্টি চলাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া এক হাসপাতালে। ডাক্তাররা পরীক্ষা করে জানান, মারা গেছেন ওই ব্যক্তি। পরে তার মরদেহ রাখা হয় হিমঘরে।
পুলিশের মুখপাত্র আলেক্সে স্টোয়েভ জানান, স্থানীয় মর্গ সেদিন প্রায় মরদেহে ভর্তি ছিল। এমনকি মর্গের মেঝে ও ফ্রিজাররুমেও ভর্তি ছিল মরদেহ। আর সেখানেই ঘটে এই অলৌকিক ঘটনা। অন্ধকার লাশঘরের ভিতরেই জীবন ফিরে পান ওই ব্যক্তি। কীভাবে এই ঘটনা ঘটে তা নিয়ে এখনও দ্বিধায় চিকিৎসকরা।
তাদের অনুমান, মাত্রাতিরিক্ত অ্যালকোহলের প্রভাবে ব্যক্তির মস্তিষ্কের ক্রিয়া এমনভাবে ব্যাহত হয়েছিল, যাতে তাকে মৃত বলে মনে করা হয়েছিল। সম্ভবত মর্গের ফ্রিজার রুমের ঠাণ্ডাতেই সে সমস্যা মেটে। মস্তিষ্ক স্বাভাবিক হতে শুরু করতেই প্রাণ ফিরে পান তিনি।
কিন্তু মরদেহ থেকে তরতাজা মানুষ হয়ে ওঠার অভিজ্ঞতা কী রকম? জানতে চাইলে জবাবে ওই ব্যক্তি জানিয়েছেন, অন্ধকারে মধ্যে আছন্ন অবস্থা থেকে উঠে প্রথমে তিনি বুঝেই উঠতে পারছিলেন তিনি ঠিক কোথায় আছেন। ঘোর কাটতে হাতে ঠেকে মানুষের ঠাণ্ডা শরীর। তখনই প্রচণ্ড ভয় পেয়ে যান তিনি। চিৎকার করে মর্গ থেকে বেরিয়ে আসেন।
মর্গের রক্ষীরাও বিস্ময়ে দেখেন, চিৎকার করতে করতে লাশঘর থেকে জীবন্ত হয়ে ছুটছে এক মরদেহ। পুরো ঘটনা জানানো হয় পুলিশকে।
এদিকে মর্গ থেকে জীবন ফিরে পাওয়ার পর তিনি ফিরে যান বন্ধুমহলে। সেখানে তাকে দেখে বন্ধুরা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তবে বাস্তব যে কল্পনার থেকেও সত্যি, সে কথাই একটা সময় মেনে নেন তারা। আর তাই ফের শুরু হয় পার্টি। বন্ধুর পুনর্জন্ম সেলিব্রেট করা শুরু হয়। মর্গ থেকে উঠে রাতভর ফের পার্টিতে মেতে ওঠে ঘণ্টাকয়েক আগে ঘোষিত মরদেহ।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
