মন্ত্রণালয়ে মাশরাফির দৌড়ঝাঁপ
প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৯
ইংল্যান্ডে বিশ্বকাপের আগে এলাকার উন্নয়নের জন্য ব্যস্ত সময় পার করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলআরজিডি) প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেসবুকে এমন ছবি পোস্ট করা হলে মাশরাফিকে অভিনন্দন জানান অনেকে।
ইতোমধ্যে ছবিগুলো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শেয়ার করছেন অনেকে। সমর্থকরা বলছেন, নড়াইলবাসীর ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছেন মাশরাফি। আবার অনেকে বলছেন, এভাবেই এগিয়ে যান মাশরাফি। তার মতো মানুষেরই দরকার বাংলাদেশের।
মাশরাফির সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু। তিনি জানান, ‘এলজিইডি প্রতিমন্ত্রীর কাছে নড়াইলের ১৬০টি মাটির রাস্তা উন্নয়নের তালিকা দিয়েছেন মাশরাফি। ইতোমধ্যে ৭০টিকে পাকা করার অনুমোদন হয়েছে। এছাড়া এলজিইডি অফিসের অধীনে প্রায় ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা হচ্ছে।’
সৌমেন চন্দ্র জানান, ‘নড়াইল পৌরসভার জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে মাশরাফিকে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি (প্রতিমন্ত্রী) লোহাগড়া বাজারের চলাচলের অনুপোযোগী সড়কগুলোর বিষয়ে প্রকল্প তৈরি করে জমা দেয়ার জন্য মাশরাফিকে অনুরোধ করেছেন।’
তিনি আরও বলেন, ‘তিনটি পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত ওয়ার্কওয়ে নির্মাণের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে। সেই সঙ্গে খুলনা-যশোর অঞ্চলের উন্নয়ন প্রকল্পে নড়াইল জেলাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।’
এছাড়া নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে দাবি জানিয়েছেন মাশরাফি। শিক্ষামন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ে ভবন ও মাদরাসার উন্নয়নের জন্য মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন মাশরাফি।
মাশরাফি বিন মর্তুজা জানান, সামনে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সেজন্য খুবই ব্যস্ত আছি, কিন্তু নির্বাচনের সময় এলাকার বিভিন্ন স্থান ঘুরে বুঝেছি এখানে অনেক উন্নয়ন প্রয়োজন। তাই সুযোগ পেলে দেশের পাশাপাশি নড়াইলের জন্য কাজ করছি।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
