মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবে: ট্রাম্প
প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টিকে সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে না পারলে তাকে আবারও ‘অভিশংসনের’ মুখে পড়তে হবে।
স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।
ক্যাপিটল হিল হামলার পাঁচ বছর পূর্তির দিনে ট্রাম্প তার দলের আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এ নির্বাচনে জিততেই হবে। কারণ আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা হারাই, তবে ডেমোক্র্যাটরা আমাকে অভিশংসন করার কোনো না কোনো অজুহাত খুঁজে বের করবে। আমি নিশ্চিতভাবেই অভিশংসিত হবো।’
উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে দুইবার অভিশংসিত হয়েছিলেন। ২০১৯ সালে ক্ষমতার অপব্যবহার এবং ২০২১ সালে ক্যাপিটল হিল হামলায় উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছিল। যদিও দুইবারই তিনি উচ্চকক্ষ সিনেটে খালাস পান। মঙ্গলবারের সভায় ট্রাম্প দাবি করেন, আগের দুইবারও তাকে ‘বিনা কারণে’ হেনস্তা করা হয়েছিল।
২০২৬ সালের আসন্ন নির্বাচন নিয়ে ট্রাম্প বলেন, রিপাবলিকানদের নীতি ডেমোক্র্যাটদের চেয়ে অনেক উন্নত। তবে তিনি স্বীকার করেন যে, সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে আসন হারায়, যা একটি বড় চ্যালেঞ্জ।
নির্বাচনি বৈতরণী পার হতে তিনি গর্ভপাত ইস্যুতে দলীয় অবস্থান কিছুটা ‘নমনীয়’ করার পরামর্শ দেন এবং স্বাস্থ্যসেবা খাতে সরাসরি জনগণের হাতে অর্থ দেওয়ার প্রস্তাব করেন।
বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান প্রতিনিধি ডগ লামালফার আকস্মিক মৃত্যু এবং গত সোমবার মার্জরি টেইলর গ্রিনের আগাম অবসরের ফলে হাউস স্পিকার মাইক জনসনের হাতে এখন মাত্র ২টি আসনের ব্যবধান (টু ভোট মারজিন) অবশিষ্ট রয়েছে। ৪৩৫ আসনের এ পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ২১৩।
অন্যদিকে, ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরা ৫১-৪৯ ব্যবধানে এগিয়ে থাকলেও মধ্যবর্তী নির্বাচনে এই ব্যবধান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই ট্রাম্প বারবার সতর্ক করছেন যে, সামান্য আসন কমলে ডেমোক্র্যাটরা সংসদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং তার প্রেসিডেন্সির ওপর আঘাত আনবে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ এবং মার্কিন রাজনীতির গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
