ভোটের মাঠে শামীম, বিএনপি নেতার বাড়িতে ধর্ণা দিচ্ছেন কাসেমী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠছে নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমানের পক্ষে দিন-রাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে। নেতাকর্মীদের সঙ্গে মাঠে রয়েছেন শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি।
তিনি প্রায় প্রতিদিনই নির্বাচনী এলাকার কোথাও না কোথাও গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিএনপির শীর্ষ নেতাদের ম্যানেজ করতেই দিন পার করছেন। নেতাদের বাড়ি বাড়ি দৌড়ঝাঁপ করেও তাদের মাঠে নামাতে পারছেন না। নির্বাচন ঘনিয়ে আসলেও তার সঙ্গে এই আসনে সংশ্লিষ্ট বিএনপির কোনো শীর্ষ নেতাকে তার সঙ্গে অথবা আলাদা ভাবে ধানের শীষের জন্য ভোট চাইতে দেখা যায়নি।
ফলে হতাশা দানা বাঁধতে শুরু করেছে বিএনপি শিবিরে। যদিও শুরু থেকে বিএনপির নেতাকর্মীদের কাছে মুফতি কাসেমী পছন্দের প্রার্থী তালিকায় স্থান পাননি। শেষ সময়ে দলীয় নেতাকর্মীদের ইচ্ছার বিরুদ্ধে প্রার্থী হিসেবে তাকে চাপিয়ে দেয়া হয়েছে। এমনটাই মনে করছেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।
দলীয় সূত্রমতে, অনেকটা কাকতালীয়ভাবেই এই আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পেয়ে যান। কিন্তু মনোনয়ন পেলেও বিএনপির নেতাকর্মীরা কাসেমীর থেকে বিমুখ রয়েছেন। কারণ নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. শাহ আলম, সাবেক এমপি গিয়াসউদ্দিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। কিন্তু ২৭শে নভেম্বর বিএনপি শাহ আলম ও মামুন মাহমুদকে দলীয় মনোনয়নের চিঠি দেয়।
তবে সবাই ধরে নিয়েছিল শেষ পর্যন্ত শাহ আলমই এখানে বিএনপির প্রার্থী হচ্ছেন। এদিকে দলীয় মনোনয়ন না পেয়ে গিয়াস উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু চূড়ান্ত তালিকায় নাটকীয়ভাবে এখানে ঐক্যফ্রন্টের মনোনয়ন দেয়া হয় মুফতি মনির হোসাইন কাসেমীকে। এতে মুষড়ে পড়ে বিএনপির দুই প্রার্থী শাহ আলম ও মামুন মাহমুদ এবং তাদের সমর্থকরা। অন্যদিকে শেষ পর্যন্ত গিয়াস উদ্দিন সাহস করেন নি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
ওদিকে বিএনপির সহযোগিতা না পাওয়ার কারণে মনোনয়ন পাবার পরেও ৮ দিন কোনো প্রচারণা চালান নি মুফতি মনির হোসাইন। বরং তিনি নির্বাচনী পোস্টার ছাপিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেন। যদিও পরবর্তীতে চাপে পড়ে ওই পোস্টার বাতিল করে নতুন করে পোস্টার ছাপিয়ে নিয়ে আসেন। কিন্তু তাতেও বিএনপির নেতাকর্মীদের মন গলেনি। তাই ১৫ই ডিসেম্বর মুফতি কাসেমী ছুটে যান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা তৈমূর আলমের বাসায়।
সেখানে গিয়ে তার সঙ্গে বৈঠক করেন। তৈমূর আলম তাকে আশ্বস্ত করেন। কিন্তু গত ৪ দিনেও তৈমূর বা তার অনুসারী কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি কাসেমীর পক্ষে ভোট চাইতে। এরপর ১৮ই ডিসেম্বর কাসেমী ছুটে যান সাবেক এমপি গিয়াস উদ্দিনের বাড়িতে। সেখানে তাদের মধ্যে আলোচনা হলেও গিয়াস উদ্দিনকে কাসেমীর সঙ্গে বা পক্ষে মাঠে নামতে দেখা যায়নি। যদিও ১৭ই ডিসেম্বর গিয়াস উদ্দিনের দুই ছেলেকে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপির সঙ্গে প্রকাশ্যে গণসংযোগে দেখা গেছে। এর আগে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে কাসেমী নগরীর চাষাঢ়ায় বিজয় স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে যান। সেখানে একই সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বিজয় স্তম্ভে উপস্থিত থাকলেও তাদের মধ্যে কোনো কথা হয়নি। যেন কেউ কাউকে চিনেন না। ফলে নেতাদের ম্যানেজ করতেই কাসেমীর সময় পার হচ্ছে। অন্যদিকে শীর্ষ নেতাদের বাড়ি বাড়ি তার দৌড়ঝাঁপ আপাতত কোনো কাজে আসছে না।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
