ভোটার হতে ৩২ উপজেলায় সনদ লাগবে
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
ভোটার তালিকা হালনাগাদের সময় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর কোনো সদস্য যাতে ভোটার হতে না পারে, সে জন্য চার জেলার ৩২টি উপজেলায় শক্তিশালী কমিটি করা হয়েছে। এই কমিটির সুপারিশ বা সনদ ছাড়া এসব উপজেলার কোনো ব্যক্তি ভোটার হতে পারবেন না।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ আজ বৃহস্পতিবার সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন। তার আগে ভোটার তালিকা হালনাগাদ করা উপলক্ষে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল থেকে এই হালনাগাদের কাজ শুরু হবে।
নির্বাচন ভবনে আয়োজিত এই ব্রিফিং অনুষ্ঠানে সচিব জানান, ৩২টি উপজেলার প্রতিটিতে নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি যাচাই-বাছাই কমিটি করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এএসআই) জনবল এবং স্থানীয় জনপ্রতিনিধিদের এই কমিটির সদস্য করা হয়েছে।
হেলালুদ্দীন আহমদ বলেন, অতীতে রোহিঙ্গারা ভোটার তালিকায় ঢুকে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে এবং দেশে-বিদেশে বাংলাদেশের সুনাম নষ্ট করেছে। এবারও তারা যাতে একইভাবে ভোটার হতে না পারে, সে জন্য কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অনাপত্তি, সুপারিশ বা সনদ ছাড়া ওই সব এলাকার কোনো ব্যক্তি ভোটার হতে পারবেন না।
ইসি সচিবালয় সূত্র জানায়, এই ৩২টি উপজেলা হলো কক্সবাজারের সদর, চকরিয়া, টেকনাফ, উখিয়া, রামু, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া। বান্দরবানের সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি। রাঙামাটির সদর, লংগদু, রাজস্থলী, বিলাইছড়ি, কাপ্তাই, বাঘাইছড়ি, জুরাছড়ি ও বরকল এবং চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, রাঙ্গুনিয়া ও কর্ণফুলী। এসব উপজেলা কিংবা তার আশপাশের এলাকায় রোহিঙ্গাদের শরণার্থীশিবির রয়েছে।
ইসি সচিবালয় থেকে আরও জানা যায়, ২০০৭ ও ২০০৮ সালে ব্যাপক রোহিঙ্গা জনগোষ্ঠী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করে ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গার নাম বাদ দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে আরও অনেক রোহিঙ্গার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।
ভোটার হওয়ার ক্ষেত্রে নারীদের উৎসাহী করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে হেলালুদ্দীন আহমদ জানান। তিনি বলেন, নারীরা যাতে ভোটার হন, সে জন্য মাঠপর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য কিছু এনজিওকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক নারী ভোটার হতে গিয়ে ছবি তুলতে চান না বা ছবি তোলার ভয়ে ভোটার হতে চান না। এ বিষয়ে নারীদের উৎসাহী করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মসজিদে প্রচার চালানোর অনুরোধ জানানো হয়েছে।
সচিব আরও বলেন, এবারই প্রথম তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ‘হিজড়া’ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে। এত দিন তাঁরা ‘নারী’ অথবা ‘পুরুষ’ হিসেবে ভোটার হয়েছেন। তাই আগের ভোটারদের কেউ নতুন করে ‘হিজড়া’ হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে তাঁদের সমাজসেবা অধিদপ্তর থেকে সনদ নিয়ে তথ্য সংশোধনের আবেদন করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘মুসলিম পারিবারিক আইন অনুযায়ী হিজড়ারা পৈতৃক সম্পত্তির মালিক কীভাবে হবেন, সে বিষয়টি আমরা কখনো খতিয়ে দেখিনি। এ বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব।’
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
