ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
প্রকাশিত: ৩ মে ২০২৬
দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। অংশীদার ব্যাংকের সরে দাঁড়ানোর উদ্যোগ, কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়া এবং আর্থিক স্থিতিশীলতা না আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) একীভূত কাঠামো থেকে বেরিয়ে যেতে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। একই পথে হাঁটার বিষয়ে এক্সিম ব্যাংকও আলোচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত বছরের ২১ ডিসেম্বর এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়। লক্ষ্য ছিল দুর্বল ব্যাংকগুলো পুনর্গঠন, তারল্য সংকট কাটিয়ে ওঠা এবং গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা।
তবে প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও ব্যাংকটির কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া ধীরগতির বলে জানা গেছে। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি অনুযায়ী অগ্রগতি হয়নি।
এসআইবিএল-এর সাবেক পরিচালক জাবেদুল আলম চৌধুরী বলেন, ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশের ১৮(ক) ধারা অনুযায়ী একীভূত কাঠামো থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে এবং এতে সাবেক পর্ষদের সম্মতি রয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল থাকায় একীভূত উদ্যোগটি শুরু থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। এসব ব্যাংকের খেলাপি ঋণের হার ৪৮ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত। মোট খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা, আর মোট ঋণ ছিল প্রায় ১ লাখ ৯৬ হাজার কোটি টাকা।
এদিকে ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের পক্ষ থেকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে এত সহায়তার পরও কাঙ্ক্ষিত স্থিতিশীলতা না আসায় নীতিগত কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
নতুন ব্যাংক রেজ্যুলেশন কাঠামোয় লিকুইডেশন, ব্রিজ ব্যাংকে হস্তান্তর, নতুন বিনিয়োগকারীর কাছে হস্তান্তর এবং সাবেক শেয়ারধারীদের ফিরে আসার সুযোগ রাখা হয়েছে। এতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
বর্তমানে ব্যাংকটিতে প্রায় ৯১ লাখ ৫০ হাজার হিসাব রয়েছে। কর্মী সংখ্যা ১৫ হাজারের বেশি। তবে অনেক শাখায় নতুন আমানত কমেছে এবং টাকা উত্তোলনে সীমাবদ্ধতা থাকায় গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, একীভূত প্রক্রিয়া এখনও চলমান। পরিচালনা কাঠামো শক্তিশালী করার কাজ চলছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, সরকার স্থায়ীভাবে ব্যাংকগুলো নিজেদের কাছে রাখার উদ্দেশ্যে একীভূত করেনি। পরিস্থিতি উন্নত হলে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিনিয়োগকারীরা আগ্রহী হলে তাদের স্বাগত জানানো হবে।
অন্যদিকে এসআইবিএল তাদের আবেদনে পৃথকভাবে পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে। এতে ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২৫ শতাংশে নামিয়ে আনা, ঝুঁকিপূর্ণ সম্পদ কমানো, মূলধন শক্তিশালী করা, ২২টি সরকারি হিসাব পুনরায় চালু করে প্রায় ৫০০ কোটি টাকা ফেরত আনা এবং ১০ বছরের জন্য ১১ হাজার কোটি টাকার তারল্য সহায়তার কথা বলা হয়েছে।
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি
- যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নিলে শত্রু ভাববে ইরান
- ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
