ভালো হয়ে যেতে বলায় যুবদল নেতাকে খুন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা
প্রকাশিত: ৩ মার্চ ২০২৫
সোনা প্রতারণায় জড়িত ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন হাওলাদারকে স্বাভাবিক জীবনে ফিরতে বলাই কাল হলো একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীর। তাকে পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান হামলাকারীরা। এ সময় সুরুজ গাজীকে বাঁচাতে এগিয়ে আসায় আরেক যুবদল নেতা নয়নকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের কারণ হিসেবে এই তথ্য জানা গেছে।
নিহত সুরুজ গাজী ও তাকে হত্যায় অভিযুক্ত শাহীন হাওলাদার দুজনেই বিএনপির অঙ্গসংগঠনের নেতা ছিলেন বলে জানিয়েছেন বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফত রানা রুবেল। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দল ৩নং ওয়ার্ডের আহ্বায়ক শাহীন হাওলাদারকে সোনা শাহীন নামে এলাকায় চেনে। বিভিন্ন প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে থানায় ১২টিরও বেশি মামলা রয়েছে। শাহীনের পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে নিজেও নব্য বিএনপি।
তিনি আরও বলেন, নিহত সুরুজ গাজী ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একই ওয়ার্ডে হওয়ায় কয়েক দিন আগে শাহীনকে সুরুজ সতর্ক করেছিল, দলের বদনাম হয় এমন কোনো কাজ যেন না করে। প্রতারণার যে অভিযোগ সেসব ছেড়ে ভালো কাজের সঙ্গে জড়িত হওয়ার জন্যও বলে। এ নিয়ে বাকবিতণ্ডা হয়েছিল। তারই সূত্র ধরে আজ পরিকল্পিতভাবে শাহীন হাওলাদার তার ছেলে ছাত্রলীগ নেতা ইমরান, লিয়ন, স্ত্রী শাবানাকে নিয়ে কুপিয়ে সুরুজকে ঘটনাস্থলেই হত্যা করে। সুরুজকে বাঁচাতে এগিয়ে গিয়েছিল আরেক যুবদল নেতা নয়ন। তাকেও কুপিয়ে আহত করেছে। আমি চাই শাহীনসহ এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ফাঁসি দেওয়া হোক। সমাজে দৃষ্টান্ত স্থাপন করা হোক।
নিহত সুরুজ গাজীর বোন ফরিদা বেগম বলেন, আমার ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। এলাকায় শাহীন সন্ত্রাসী কাজ, প্রতারণা করতো। তা নিষেধ করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে। অভিযুক্তদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
