ভারতের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি দল ঘোষণা
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯
পরিপূর্ণ একটি সিরিজ খেলতে আগামী মাসের অর্থাৎ নভেম্বরের শুরুতেই ভারত সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হবে প্রথমবারের মত এ পূর্ণাঙ্গ সিরিজ। এ উপলক্ষে বৃহস্পতিবার টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি।
১৫ সদস্যের এ দলে বহুদিন পর ফিরেছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানী। আর বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগেরদিন অর্থাৎ বুধবারই জানা গিয়েছিল যে, ভারত সফরের টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করতে বাড়তি সময় নেবেন নির্বাচকরা। কারণ তারা জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্স তথা বিবেচনায় থাকা খেলোয়াড়দের ফর্ম দেখে নিতে চান শেষবারের মতো।
তাই (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে ভারত সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের স্কোয়াড। যদিও এই স্কোয়াডে কোনও নতুন মুখ নেই। তবে একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে রয়েছেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ। এছাড়া আঙুলের ইনজুরিতে পড়া লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকেও রাখা হয়েছে ভারত সফরের স্কোয়াডে।
অন্যদিকে, দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন অমিত সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা ডানহাতি পেসার আল-আমিন। শৃঙ্খলাজনিত সমস্যার কারণে ২০১৫ সালের বিশ্বকাপ থেকে অনাকাঙ্খিতভাবে দেশে ফিরে আসতে হয় তাকে। যদিও এরপর আরও এক বছর জাতীয় দলের হয়ে খেলেছেন এই পেসার।
সর্বশেষ দেশের জার্সি গায়ে ২০১৬ সালে ভারতের মাটিতে হওয়া বিশ্ব টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন আল আমিন। এরপর আর জাতীয় দলের আশেপাশে দেখা যায়নি তাকে। অবশেষে প্রায় তিন বছর পর সেই ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে সব মিলিয়ে ৪৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রাজশাহীর এই বোলারের।
অন্যদিকে আল-আমিনেরও দশদিন আগে থেকে জাতীয় দলের বাইরে বাঁহাতি স্পিনার আরাফাত সানি। সেই বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি আল-আমিন। সেই আসরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের পর মাঠে নামা হয়নি আরাফাত সানির।
তবে সবকিছু ঠিকঠাক থাকলে এবার ভারত সিরিজেই মাঠে ফেরা হবে এ দুই বোলারের। বাংলাদেশের হয়ে ১০ টি-টোয়েন্টি ম্যাচে সানির শিকার ১২টি, ১৬ ওয়ানডেতে রয়েছে ২৪টি উইকেট। আর টি-টোয়েন্টি ফরম্যাটে স্পেশালিস্টের তকমা পাওয়া আল-আমিন ২৫ ম্যাচ খেলে নিয়েছিলেন ৩৯টি উইকেট। এছাড়া টেস্টে ৬ ম্যাচে ৬ ও ওয়ানডেতে তার শিকার ১৪ ম্যাচে ২১টি উইকেট।
এদিকে সানি ও আল-আমিন ছাড়াও টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে। আর স্বেচ্ছা বিশ্রাম শেষে ফিরেছেন তামিম ইকবালও। যদিও বুধবার ইনজুরিতে পড়ে আজ থেকে শুরু হওয়া জাতীয় লীগের দ্বিতীয় ম্যাচে খেলতে পারছেন না দেশ সেরা এই ওপেনার।
অন্যদিকে সবশেষ ত্রিদেশীয় সিরিজের ফাইনালের দল থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।
এদিক, আগামী ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। পরে ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে নাগপুরে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
টি-টোয়েন্টি সিরিজের দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানী, সাইফউদ্দিন, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
