ভারতের চাঞ্চল্যকর শিশু ধর্ষণ-হত্যা মামলায় পুলিশসহ ছয়জনের দণ্ড
প্রকাশিত: ১১ জুন ২০১৯
ভারতের জম্মু কাশ্মিরের কাঠুয়ায় গত বছরের ১০ জানুয়ারি একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল। যা পুরো ভারতকেই নাড়িয়ে দিয়েছিল। আসিফা বানু নামে আট বছর বয়সী এক শিশুকে মন্দিরের ভেতর দীর্ঘদিন ধরে আটকে রেখে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হয়।
ওই শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে আট আসামির মধ্যে ছয় জনকে দোষী সাব্যস্ত করেছেন ভারতের দ্রুত বিচার আদালত। এক আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইনে পৃথকভাবে তার বিচার হবে। আরেকজন বেকসুর খালাস পেয়েছেন।
সোমবার পাঞ্জাবের পাঠানকোটের জেলা ও সেশন আদালত এ রায় ঘোষণা করেন।
২০১৮ সালের জানুয়ারিতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আসিফা বানু নামে এক মুসলিম শিশুকে অপহরণ করে গণধর্ষণ ও পরে নির্মমভাবে হত্যা করা হয়। ওই বছরের ১০ জানুয়ারি শিশুটিকে অপহরণ করে কাঠুয়ার একটি মন্দিরে আটকে রাখা হয়। সেখানে দিনের পর দিন তাকে মাদক দিয়ে, অভুক্ত রেখে, ধর্ষণের পর শ্বাসরোধ করা হয়। এমনকি, মৃত্যু নিশ্চিত করতে পাথরের সঙ্গে মাথায় আঘাত করা হয় তার। অভিযোগ আছে, হত্যার আগমুহূর্তেও শিশুটিকে ধর্ষণ করতে চেয়েছিল একজন।
ওই বছরের ১৭ জানুয়ারি জঙ্গলে আসিফার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। এর তিন দিন পর অভিযুক্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সানজি রামের ভাইপোকে গ্রেফতার করে পুলিশ। পরে, তার স্বীকারোক্তি মোতাবেক সানজি রাম, তার বন্ধু পরবেশ কুমার, পুলিশ কর্মকর্তা দীপক খাজুরিয়া ও সুরেন্দ্র ভার্মা, হেড কনস্টেবল তিলক রাজ, সাব-ইন্সপেক্টর আনন্দ দত্তকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ সদস্যদের বিরুদ্ধে আলামত নষ্টের অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি করে। শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার দাবি জানান বহু মানুষ। এর মধ্যে গ্রেফতার আট জনেরই নিঃশর্ত মুক্তির দাবিতে কাশ্মীরে অবরোধ করে হিন্দুত্ববাদী সংগঠন ও আইনজীবীরা। তাদের সমর্থন জানিয়ে ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন দুই মন্ত্রী সমাবেশে যোগ দিলে বিক্ষোভ আরো বেড়ে যায়।
তদন্তকারীরা জানান, শিশুটিকে পরিকল্পিতভাবে নির্যাতনের পর হত্যা করা হয়, যেন মুসলিম সম্প্রদায়ের লোকেরা ওই এলাকা ছেড়ে চলে যান।
ধর্মীয় দ্বন্দ্বের কারণে বিচারে যেন ব্যাঘাত না ঘটে, সে জন্য জম্মু-কাশ্মীরের আদালত থেকে মামলাটি উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের পাঠানকোট আদালতে পাঠিয়ে দেয়া হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, তারা হিন্দু অধ্যুষিত এলাকা কাঠুয়ায় হুমকির মুখে রয়েছেন।
আসিফার মা অভিযুক্ত সানজি রাম ও দীপক খাজুরিয়াকে এ ঘটনার মূল পরিকল্পনাকারী দাবি করে সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।
তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’কে বলেন, আমার মেয়ের চেহারা এখনো দেখতে পাই। তাকে হারানোর কষ্ট কখনো যাবে না। আশপাশে যখন তার বয়সী শিশুদের খেলতে দেখি, আমার মন ভেঙে যায়।
আসিফা ধর্ষণ ও হত্যাকাণ্ডটি ভারতের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা, যার কারণে ১২ বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করে নতুন আইন পাস করা হয়।
দোষী সাব্যস্ত হওয়া ছয় আসামিই সর্বোচ্চ শাস্তি পেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
সোমবারের রায়ে উপযুক্ত প্রমাণের অভাবে একমাত্র সানজি রামের ছেলেকেই খালাস দিয়েছেন আদালত।
ভুক্তভোগী পরিবারের আইনজীবী বিবিসি’কে বলেন, ধর্মীয় বাধা সত্ত্বেও সারাদেশ একসঙ্গে এ মামলা লড়েছে। এ রায় আইনি শাসনের বিজয়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
