ভারতে ২০০ লোকের ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরী
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫
পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে ভারতে পাচারের শিকার হয়েছিল ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী। ভারতের মহারাষ্ট্রে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ তাকে ধর্ষণ করে। মহারাষ্ট্রের ভাসাই বিহারের মীরা-ভায়ন্দর পুলিশের যৌথ অভিযানে নইগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। এছাড়া, নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ফ্ল্যাট থেকে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, উদ্ধার হওয়া ওই কিশোরীকে জুভেনাইল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিশুটিকে বাংলাদেশ থেকে গুজরাটের নাদিয়াদে নিয়ে আসা হয়। সেখানে তার ওপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বিজয় কদম নামে নওগাঁও থানার এক তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, ভারতে নিয়ে আসার পর শিশুটির পরিচিত এক নারী তাকে বিক্রি করে দেন। শিশুটিকে এরপর পতিতাবৃত্তিতে ঠেলে দেয়া হয়। তার পর থেকে তাকে নানা জায়গায় পাচার করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, গত তিন মাস ধরে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাকে ২০০ জনের বেশি লোক ধর্ষণ করে। এ অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী এক কর্মকর্তা।
উদ্ধারকৃত কিশোরী জানায়, বাবা-মায়ের বকুনির ভয়ে সে তার পরিচিত এক মহিলার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল। ওই মহিলাটি তাকে লুকিয়ে সীমান্ত পার করে ভারতে নিয়ে আসে এবং তাকে পতিতাবৃত্তি চক্রের কাছে বিক্রি করে দেয়।
সীমান্ত পার করার পরে তাকে প্রথমে কলকাতায় পাচার করা হয়েছিল। সেখানে তার একটি জাল আধার কার্ড তৈরি করা হয়েছিল। তার পরে তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে নইগাঁওয়ের একটি বাড়িতে বন্দি রাখা হয়েছিল।
সেই বাড়িতে থাকত এক বৃদ্ধ এবং তার স্ত্রী। ওই মেয়েটি ছাড়াও সেখানে আরও ৭-৮ জন মেয়ে ছিল। একদিন ওই বৃদ্ধ বাংলাদেশি মেয়েটিকে একটি ইনজেকশন দেয়। যার ফলে তার বাধাদানের ক্ষমতা চলে গিয়েছিল। ওই অবস্থায় তাকে ধর্ষণ করে ওই বৃদ্ধ। তার পর থেকে তাকে একের পর এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়।
হারমনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান আব্রাহাম মাথাই বলেছেন, মেয়েটি এখনও কৈশোরে পা রাখেনি, অথচ কিছু নৃশংস মানুষ তার শৈশব কেড়ে নিয়েছে।
তবে এই মেয়েটির ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ভাশি এবং বেলাপুরে আমি অনেক নাবালিকাকে ভিক্ষা করতে দেখেছি। তাদের অনেককে শিশু অবস্থায় চুরি করে গ্রাম থেকে শহরে আনা হয় এবং শোষণ করা হয়। এক বা দু’জন বয়স্ক মহিলা তাদের নিয়ন্ত্রণ করে। তারা ওই শিশুদের দেহব্যবসায় জড়িয়ে পড়তে বাধ্য করে। এমনকি যাদের বয়স খুব কম থাকে, তাদের হরমোনের ইনজেকশন দিয়ে পতিতাবৃত্তিতে নামানো হয়।’
বাবা-মায়েদেরও তিনি সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, সৎ উদ্দেশ্য থাকলেও বাবা-মায়ের খুব কঠোর হওয়া উচিত নয়। এতে শিশুরা তাদের থেকে দূরে সরে যায়।
পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, এমবিভিভি পুলিশ পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ও চক্রের সঙ্গে জড়িত প্রত্যেককে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
