ভারতে ভয়াবহ ঝড় ও বজ্রপাত, নিহত ৩১
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
ভারতের বিভিন্ন রাজ্যে মঙ্গলবার রাতে ভয়াবহ ঝড় ও বজ্রপাতে ৩১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু দুই লাখ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
লোকসভা নির্বাচন উপলক্ষে গুজরাটে আজই প্রধানমন্ত্রীর তিনটি জনসভা করার কথা রয়েছে। সাবরকান্ঠায় যেখানে সভা করার কথা রয়েছে বিধ্বংসী ঝড়ে সেখানকার প্যান্ডেলের তাঁবু উড়ে যাওয়ায় সভাস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্যের বিভিন্নস্থানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যেসব হোর্ডিং লাগানো ছিল তা ভেঙে পড়েছে। রাত থেকেই এসব জরুরিভিত্তিতে মেরামত করার চেষ্টা করা হয়।
প্রধানমন্ত্রীর নিজ রাজ্য গুজরাটে ৯ জন নিহত হয়েছে। রাজ্যের আহমদাবাদ, রাজকোট, বনাসকান্ঠা, পাটন, মোহসেনা, সাবরকান্ঠাসহ বিভিন্নস্থানে কৃষকের ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। কয়েকটি রাজ্যে ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিতে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে।
মধ্য প্রদেশে প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে। এখানে জনজীবন বিপর্যস্ত হওয়াসহ বজ্রপাতের ফলে ৩ জন নিহত হয়েছেন।
রাজস্থানে এ পর্যন্ত নয়জন মারা গেছেন এবং কমপক্ষে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাজস্থানের উদয়পুরে কমপক্ষে আটশ’ বিদ্যুতের খুঁটি এবং ৭০ টি ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। উদয়পুরে রেল স্টেশনের টিনের চাল উড়ে গেছে।
এছাড়া বেশ কিছু কাঁচা বাড়ি ধ্বসে, প্রাচীর ধ্বসে এবং বজ্রবিদ্যুতের ছোবলে দুই শিশুসহ ছয়জন মারা গেছে। আলওয়ারে এক বিয়ের অনুষ্ঠানে বজ্রপাতে একজন নিহত ও বিয়েতে অংশ নেয়া ১৪ জন আহত হয়েছেন।
আবহাওয়া বিভাগ থেকে আজ বুধবার দেশের বিভিন্ন রাজ্যে প্রতি ঘণতায় ৫০ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
