ভারতে ভোট শুরু
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম দফায় বৃহস্পতিবার ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ভোট দিচ্ছেন দেশটির জনগণ। সকাল ৭টা থেকে থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভারতের এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে সাত দফায়। প্রথম দফায় অনুষ্ঠেয় ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ১০টিতেই সব আসনের ভোটগ্রহণ হবে। তবে বাকি ১০টিতে ভোট হবে কিছু আসনে।
যেসব রাজ্যে সব আসনে ভোট হচ্ছে সেগুলো হলো অন্ধ্র প্রদেশে, তেলেঙ্গানা, উত্তরাখন্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, আন্দামান ও নিকোবার এবং লৌক্ষ্ম দ্বীপ। তবে এগুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা বাদে বাকি গুলোর আসন সংখ্যা একটি কিংবা দুটি।
ভারতের লোকসভার আসনসংখ্যা ৫৪৩টি। আজকের (বৃহস্পতিবার) নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ (লোকসভা) ছাড়াও অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা ও সিকিমে রাজ্য সরকার তথা প্রাদেশিক পরিষদের প্রতিনিধি নির্বাচনেও ভোট দেবেন ভোটাররা।
পশ্চিমবঙ্গের মোট ৪২টি আসনের মধ্যে ভোট হবে মাত্র দুটি আসনে। ভোট অনুষ্ঠিত হচ্ছে আসামের ১৪ আসনের ৫টি এবং বিহারের ৪০ আসনের ৪টিতে। তাছাড়া জম্মু-কাশ্মীরে ৬টি আসনের ২টি, মণিপুরের ২টির ১টি এবং ত্রিপুরার ২টি আসনের ১টিতে ভোট হচ্ছে।
দ্বিতীয় থেকে সপ্তম দফায় ভোটগ্রহণ চলবে ১৮, ২৩ ও ২৯ এপ্রিল এবং ৬, ১২ ও ১৯ মে পর্যন্ত। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশব্যাপী লোকসভার ৫৪৩ নির্বাচনী এলাকায় প্রায় ৯০ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সর্বশেষ লোকসভা নির্বাচন থেকে এবার ১০ কোটি ভোটার বেশি। তাদের মধ্যে দুই কোটি ৩০ লাখ নতুন ভোটার। নির্বাচন হবে নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে। এবারের ভোটদাতাদের ৯৯ শতাংশই ভোট দিতে পারবেন ভোটার পরিচয়পত্র দিয়ে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপি ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে মোট ৫৪৩টি আসনে ভোট দেবেন ভোটাররা। সরকার গঠন করতে হলে ২৭২ আসনে জয় অথবা জোট গঠনের মাধ্যমে উল্লিখিত আসন নিশ্চিত করতে হবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
