ভারতে দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯
আগামী ১৮ এপ্রিল ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। মঙ্গলবার সন্ধ্যায় ছয়টায় এই দফার নির্বাচনী প্রচারণা শেষ হয়। এই দফায় ভারতজুড়ে ১৩ টি রাজ্যের ৯৭ টি লোকসভা কেন্দ্রে ভোট নেয়া হবে।
এর মধ্যে রয়েছে তামিলনাড়ু (৩৯), কর্নাটক (১৪), মহারাষ্ট্র (১০), উত্তর প্রদেশ (০৮), ওড়িষ্যা (৫), অসম (৫), বিহার (৫), পশ্চিমবঙ্গ (৩), ছত্তিশগড় (৩), জম্মু-কাশ্মীর (২), পডুচেরি (১), ত্রিপুরা (১), মনিপুর (১) টি আসন।
এ দফায় ভারতজুড়ে ১৫ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ কোটি ২ লাখ ৬০ হাজার ৮১৫ জন, নারী ভোটার ৭ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১১ হাজার ১৩৬ জন। ভাগ্য নির্ধারণ হবে ১৬২৯ জন প্রার্থীর। মোট ভোট গ্রহণ কেন্দ্র (পোলিং বুথ) থাকবে ১ লাখ ৮১ হাজার টি। সকাল সাতটা থেকে শুরু হবে নির্বাচন, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
প্রথম দফায় ভারতে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় নির্বাচনী সহিংসতাকে কেন্দ্র করে দুই জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। গোটা দেশেই আহত হয় প্রায় ১০ জনের মতো। এছাড়াও ইভিএম বিকল হওয়াকে কেন্দ্র করেও একাধিক ছোট-খাটো ঘটনা ঘটে। তাই সেইসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা ঠেকাতে নির্বাচন কমিশন আরো সতর্কতা অবলম্বন করেছে।
দ্বিতীয় দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জনতা দল (সেকুলার) নেতা এইচ.ডি.দেবগৌড়া, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির সদানন্দ দেবগৌড়া, সাবেক মন্ত্রী কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি, ডিএমকে নেত্রী কানিমোঝি, সাবেক মন্ত্রী ডিএমকে প্রার্থী এ.রাজা, সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরের পুত্র কংগ্রেস প্রার্থী কার্তি চিদাম্বরম, কংগ্রেসের সুস্মিতা দেব, ডিএমকে প্রার্থী দয়ানিধি মারান, বিজেপির জিতেন্দ্র সিং, বিজেপির হেমা মালিনী, কংগ্রেসের তারিক আনওয়ার, পিএমকে প্রার্থী আম্বুমানি রামাদোস প্রমুখ।
দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ-এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট নেয়া হবে। তিনটি কেন্দ্রেই এবার চতুমুর্খী লড়াই হতে চলেছে। তার আগে মঙ্গলবার সন্ধ্যায় দিনভর প্রচারণায় ঝড় তুলেছেন ডান-বাম সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাই। কেউ রোড শো-কেউ মাইলের পর মাইল হেঁটে ভোটারদের মন কাড়ার চেষ্টা করেছেন। তেমনি নিজেদের দলের প্রার্থীদের সমর্থনে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানির্জর মতো নেতা-নেত্রীরা প্রচারণা সেরে গেছেন।
জলপাইগুড়ি কেন্দ্র- তৃণমূল প্রার্থী-বিনয় চন্দ্র বর্মণ, বিজেপির জয়ন্ত কুমার রায়, কংগ্রেসের মণি কুমার দার্নেল এবং সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়।
দার্জিলিং কেন্দ্র- তৃণমূলের অমর সিং রাই, বিজেপির রাজু বিস্ত, কংগ্রেসের শঙ্কর মালাকার এবং সিপিআইএম-এর প্রার্থী সমন পাঠক।
রায়গঞ্জ কেন্দ্র- তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, বিজেপির দেবশ্রী চৌধুরী, কংগ্রেসের দীপা দাসমুন্সি এবং সিপিআইএম-এর প্রার্থী মহম্মদ সেলিম।
তিন কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪৯,৩২,৩৪৬ জন। মোট প্রার্থীর সংখ্যা ৩৭ জন।
ভারতে এবার মোট ৭ দফায় (১১, ১৮, ২৩, ২৯ এপ্রিল এবং ৬, ১২, ১৯ মে) ৫৪৩ টি আসনের জন্য ভোট নেয়া হবে। এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯০ কোটির মতো। নতুন ভোটারের সংখ্যা প্রায় ১.৬০ কোটি। গণনা আগামী ২৩ মে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
