ভারতীয় দূরবিনে জাতিসংঘ মহাসচিবের সফর
হাসান মাহমুদ
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫
বাংলাদেশের অন্তর্বর্তীকালিন ড. মোহাম্মদ ইউনূস সরকার যখন দেশের অর্থনীতি, প্রশাসন, জিও পলিটিক্স এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোণঠাসা সেই সময়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরাঁস বাংলাদেশে ব্যস্ততম দিন অতিবাহিত করছেন। সারা বিশ্ব তাঁর এই সফরের দিকে তাকিয়ে আছে। ‘জিও পরিটিক্সে’র অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে তাঁর সফরকে ভারত সরকার দূরবিনের সামনে রেখেছে বলে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছে। বাংলাদেশে রাজনীতির ক্রান্তিকালে ভারতের একচ্ছত্র সমর্থনে গঠিত আওয়ামী লীগ সরকার যখন নির্বাসিত তখন জাতিসংঘ মহাসচিবের এবারের সফর অনেক তাৎপর্য বহন করছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচারও গত ৭ মাসে ব্যাপক নৈরাজ্য তৈরি করেছে বলে অভিযোগ রয়েছে।
আন্তোনিও গুতেরাঁসকে নিয়ে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে ৫টায় এমিরেটসের এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাঁকে উষ্ণভাবে স্বাগত জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ সময় বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতিসংঘ মহাসচিবকে সরাসরি রমনায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্র সফর করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগেই তিনি ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প মনোনিত পররাষ্ট্র মন্ত্রী মার্কো রোবিও’র সঙ্গে একান্তে বাংলাদেশ নিয়ে বিশেষ বৈঠক সম্পন্ন করেন। যা কোন দেশের মিডিয়ায় প্রচার করা হয়নি। তবে এস জয়শঙ্কর ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত না হওয়া সত্ত্বেও তিনি বাংলাদেশ নিয়ে এই বৈঠক সম্পন্ন করেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে তাঁদের একান্তে আলাপের বিষয়টি এস জয়শঙ্কর নিজেই তাঁর ‘এক্সে’ প্রকাশ করেছিলেন। তার কিছুদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফর করেন। এই সময় তাঁর সঙ্গে আসা ভারতীয় সাংবাদিকরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেইট’-এর ভূমিকা রয়েছে কি-না এমন প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সরকার পরিবর্তনে এসব প্রশ্নের জবাব দিয়েছিলেন কূটনৈতিক কায়দায়। তিনি প্রশ্নের উত্তর ভার ঠেলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে। সেই সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ইস্যুটি ভারতীয় মিডিয়া ব্যাপকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচারের চেষ্টা করে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্য সফরের সময় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তিনি সেখানেও আলোচনা করেছেন বলে ভারতীয় মিডিয়া তথ্য প্রকাশ করেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করছে।
আজ শুক্রবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান সকাল ৯টায় হোটেলে গুতেরাঁসের সঙ্গে দেখা করবেন। পরে জাতিসংঘ মহাসচিব সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্বমদ ইউনূসের সাথে দেখা করবেন। এই বৈঠকের পর গুতেরাঁস প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, জাতিসংঘ মহাসচিব তাঁর এই সফরকালে রোহিঙ্গা সংকট এবং এর সমাধানে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সহযোগিতা গুরুত্ব পাবে। সেই সঙ্গে অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।
কক্সবাজারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আন্তনিও গুতেরাঁস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশগ্রহণ করবেন। দুই নেতা অনুষ্ঠান চলাকালীন রোহিঙ্গা, ইমাম এবং বিভিন্ন সমপ্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তিনি রোহিঙ্গা যুবক ও শিশুদের সঙ্গেও আলাপ করবেন। জাতিসংঘ মহাসচিব গুতেরাঁস একই দিন সন্ধ্যায় ঢাকায় ফিরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অবস্থান করবেন।
শনিবার জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। সেখানে তিনি জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করবেন, বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন এবং জাতিসংঘের কর্মীদের সঙ্গে একটি সভায় যোগ দেবেন। বিকালে তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার ওপর একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। তিনি যুব সমাজের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে। পরে গুতেরাঁ হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে যৌথ মিডিয়া ব্রিফিংয়ে ভাষণ দেবেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস একই দিনে জাতিসংঘ প্রধানের সম্মানে ইফতার এবং নৈশভোজের আয়োজন করবেন। পুরো ৪ দিন তিনি বাংলাদেশে অত্যন্ত ব্যস্ততম সময় কাটাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
