ভবনের নিরাপত্তা নিশ্চিত করা হবে: দুর্যোগ প্রতিমন্ত্রী
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯
অগ্নিকাণ্ড প্রতিরোধে রাজধানীর ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিতের প্রতি জোর দেয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
তিনি বলেছেন, পোশাক শিল্প খাতের ক্ষেত্রে রানা প্লাজার দুর্ঘটনার পর ভবনের নিরাপত্তা জোরদার হয়েছে। সেখানে আর এ ধরনের দুর্ঘটনা দেখা যাচ্ছে না। রাজধানীসহ সারা দেশেই এখন সেই ব্যবস্থাপনাগুলো ব্যবহার করে আমাদের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ভর্তি হওয়া রোগীদের পরিদর্শন শেষে সাংবাদিকদের ডা. এনাম এসব কথা বলেন।
তিনি বলেন, এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ড তদন্তে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমানকে আহ্বায়ক করে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে ঢাকা জেলা প্রশাসন, পুলিশ, আর্মড ফোর্স, ফায়ার সার্ভিস, বুয়েট, গণপূর্ত বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা রয়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে রাজধানীতে এ ধরনের ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে কার্যক্রম শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনার পর আমরা ২২টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ১৮টি সুপারিশমালা উপস্থাপন করেছি। সে অনুসারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করেছে। আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে আমরা মিটিং করেছি সেখানে ফায়ার সার্ভিস, ঢাকা জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সবাই ছিল এবং খুব দ্রুত নির্ধারিত কর্মকাণ্ড শুরু করা হবে।
তিনি বলেন, ন্যাশনাল বিল্ডিং কোড অনুসারে প্রতিটি ভবনে প্রশস্ত করিডোর এবং ইমার্জেন্সি এক্সিটের জন্য প্রশস্ত সিঁড়ি রাখার বিধান রয়েছে। ভবন সাত তলা থেকে উচু হলেই এই ব্যবস্থাগুলো বাধ্যতামূলক। তাছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা পত্র থাকাও বাধ্যতামূলক। কিন্তু এই ভবনটিতে অগ্নি প্রতিরোধ এর কোন যথোপযুক্ত ব্যবস্থা পাওয়া যায়নি।
‘তাছাড়া ইমার্জেন্সি এক্সিটের সিকিউরিটি পাওয়া গেছে সেটি মাত্র ৩৬ ইঞ্চি চওড়া অর্থাৎ শুরু এবং তাও বন্ধ ছিল। তালা কেটে উদ্ধারকার্য চালাতে বাধ্য হয়েছেন তারা।’
প্রতিমন্ত্রী ডা. এনাম বলেন, ভবন নির্মাণের কাজে যেসব প্রতিষ্ঠান যুক্ত রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে জনবলের সংকট রয়েছে। এরপরও এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল হক হানিফ। তিনি বলেন, বেশিরভাগ মানুষ শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১২ জন এই হাসপাতালে (কুর্মিটোলা) চিকিৎসাধীন রয়েছে৷
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
