বড় মঞ্চে ভালো খেলার মূল উপাদান কী? জানালেন সাকিব
প্রকাশিত: ১৮ জুন ২০১৯
তার পারফরমেন্স নজরকাড়া, সবার সেরা। তিনিই সন্দেহাতীতভাবে বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডারম পারফরমার। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটাও বেশ অনেকদিন তার গায়ে আাঁটা। সে কারণে সবার প্রশংসাও পান বেশি। তাকে নিয়ে কথাবার্তাও হয় বেশি। ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক কথাও হয় প্রচুর।
‘সাকিব এমন’, ‘সাকিব তেমন’। আইপিএল, বিগব্যাশ সহ নানা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চলে যান যখন তখন। সাকিব দলের সঙ্গে প্র্যাকটিস করেন কম, এমন তীর্যক কথাবার্তাও হয়। এবার বিশ্বকাপ খেলতে যাবার আগেও তাকে নিয়ে কত কথাবার্তা, সমালোচনার ঝড়।
দেশে যখন বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়, তখন তিনি ছিলেন আইপিএল খেলায় ব্যস্ত। আইপিএলে নিয়মিত ম্যাচ খেললে হয়ত কথা কম হতো। কিন্তু বেশিরভাগ ম্যাচে একাদশে জায়গা না পেয়েও সাকিব টিমের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে অংশ নেননি।
জাতীয় দলের নতুন জার্সি পরে অফিসিয়াল ফটোসেশনে না থেকে সাকিব আরেক দফা হয়েছিলেন নিন্দিত, সমালোচিত। পুরো দল ছিল ফটোসেশনে। সাকিব আইপিএল খেলে দেশে ফিরেও তাতে অংশ নেননি। বিসিবি সভাপতির ফোন পাবার পরও শেরে বাংলার ফটোসেশনে অংশ না নিয়ে নানা কথা শোনেন।
অবশ্য এর মধ্যে সাকিব একটি কাজ ঠিক করেছেন, তা হলো তার গুরু, মেন্টর মোহাম্মদ সালাউদ্দীনকে নিজ গরজ ও খরচে হায়দ্রাবাদ নিয়ে যান। সেখানে আইপিএলে নিজ দল সানরাইজার্স হায়দরাবাদের টিম প্র্যাকটিস ছাড়াও গুরু-মেন্টর সালাউদ্দীনের সাথে একান্তে দিন দশেক অনুশীলন করেন। ব্যাটিং-বোলিং নিয়ে বাড়তি ঘাম ঝরান। ফিজিক্যাল ট্রেনিং করে ওজন কমিয়ে হয়ে ওঠেন ঝরঝরে।
শেষ পর্যন্ত বিশ্বকাপের মাঠে নেমে সাকিব জানান দিলেন, দেখিয়ে দিলেন। সমালোচকের আর সমালোচনার ভাষা নেই। কারণ এবার সাকিব ছাড়িয়ে গেলেন নিজেকে। বিশ্বকাপে সেঞ্চুরি ছিল না। এবার পরপর দুই ম্যাচে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরান করে মাহমুদউল্লাহ রিয়াদকে ছুঁয়ে ফেললেন।
সেই সাথে কিছু প্রশ্নের উত্তরও দিলেন। আসলে দলের সাথে বেশি সময় ধরে প্র্যাকটিস, ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলা এবং দীর্ঘদিনের অনুশীলন ক্যাম্প করলেই শুধু মাঠে ভাল খেলা যায় না। বড় মঞ্চে, বিশ্ব আসরে ভাল খেলার জন্য দরকার বাড়তি কিছু। যা শুধু অনুশীলন করে আর ফিজিক্যাল ট্রেনিংয়ে অর্জন করা সম্ভব নয়। তার জন্য চাই অতিরিক্ত কিছু।
সাকিব মনে করেন, বিশ্ব আসরে ভাল খেলার জন্য সবার আগে দরকার মানসিক প্রস্ততি। তাই তো মুখে এমন কথা, ‘বড় মঞ্চে ভাল করার, দল জেতানোর দৃঢ় সংকল্পটাই আসল।’ ম্যাচ জেতানো ব্যাটিংয়ের পর কথা প্রসঙ্গে সাকিব বলে ওঠেন ভাল খেলার পূর্ব ও প্রধান শর্ত হলো মানসিক প্রস্তুতি।
তার ভাষায়, ‘মাইন্ড সেটটা খুব জরুরী। সবসময় সেরা ছন্দে এবং ফর্মের চুড়োয় থাকলেও, সেরা পারফরমেন্সটা হয় না। আসল কথা হচ্ছে, মাইন্ডসেটটা খুব জরুরী। ফিটনেস ভাল খেলতে সাহায্য করে, কিন্তু ভালো খেলতে সবচেয়ে বড় কার্যকর উপাদান হচ্ছে মানসিক প্রস্তুতি। ভালো খেলার বাসনা ও দৃঢ়সংকল্পটাও সাফল্যের জন্য খুব জরুরী।’
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
