ব্রুনাইয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯
সুলতান হাসানাল বলকিয়ার আমন্ত্রণের তিনদিনের সরকারি সফরে ব্রুনাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদানের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে শেখ হাসিনাকে।
আজ রবিবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ।
ব্রুনাই আন্তজার্তিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর স্বাগত জানান দেশটির ক্রাউন প্রিন্স (যুবরাজ) আল-মুহতাদি বিল্লাহ বলকিয়া।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে রবিবার সকাল আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৫ ফ্লাইটে ব্রুনাই দারুস সালামের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা সহযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেয়া হয় সফরকালীন আবাসস্থল এম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে।
সফরকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ারসহ দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে কৃষি, সংস্কৃতি ও শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ, জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সাতটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হবে।
সফরের প্রথম দিন রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাতে বাংলাদেশ হাই কমিশনারের দেয়া নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন সকাল ১১টায় ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানের চেরাদি লায়লা কেনচানায় সুলতান বলকিয়া ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন।
এরপর সুলতান হাসানাল বলকিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে।
এদিন বিকেল সাড়ে তিনটার দিকে ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্টাস্ট্রি এবং বাংলাদেশ থেকে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধিদের সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর জামে আসর মসজিদ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আসরের নামাজ আদায় করবেন শেখ হাসিনা।
রাতে সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমানে সুলতান বলকিয়ার দেওয়া নৈশ ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরের শেষ দিন মঙ্গলবার সকালে ব্রুনাইয়ের কূটনৈতিক এলাকা জালান কেবাংসানে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে তিনি রয়েল রেজালিয়া জাদুঘর পরিদর্শন করবেন।
এদিন স্থানীয় সময় বিকেল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪০৬ ফ্লাইটে ব্রুনাই সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে আটটার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
