ব্যাটিংয়ে সবাই যদি একটু ক্লিক করতো...
প্রকাশিত: ৭ জুলাই ২০১৯
এবারের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে বাংলাদেশী ক্রিকেটার ও সমর্থক সবারই স্বপ্ন ছিল কমপক্ষে সেমিফাইনাল খেলা। অভিজ্ঞ দল সহ বিভিন্ন কারণে এই চাওয়া অমূলক মনে হয়নি কারও কাছে। তবে বিশ্বকাপের গ্রুপপর্ব শেষে এ মিশন যেনো ব্যর্থতাই চোখে পড়ছে বেশি।
১০ দলের বিশ্বকাপে সেরা চারের লক্ষ্যে থাকা দল টুর্নামেন্ট শেষ করছে সপ্তম স্থানে থেকে, এটি মানতেই যেনো বেশি কষ্ট হচ্ছে সমর্থকদের।
কিন্তু কেনো এমন পারফরমেন্স? কি হতে পারে এর পেছনের কারণ? বিশ্বকাপের ঠিক আগে ট্রাইনেশন সিরিজে চ্যাম্পিয়ন হওয়া দলের কেনো এ অবস্থা? এর উত্তর খোঁজার চেষ্টা শেষে কয়েকটি কারণ পাওয়া গিয়েছে। যার প্রথম পর্বে ব্যাটিংয়ের সফলতা ব্যর্থতা তুলে ধরা হলো।

এবারের বিশ্বকাপের অন্যতম অভিজ্ঞ ব্যাটিং লাইন-আপ ছিল বাংলাদেশ দলের। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের সঙ্গে সৌম্য-লিটন-মোসাদ্দেকদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপ যে কোন দলেরই ঈর্ষার কারণ হতে পারতো। বোলিং সাইডে আশা কম থাকলেও ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে সকলের আশা ছিল একটু বেশি।
বিশ্বকাপের আগে হওয়া ট্রাইনেশন সিরিজে ব্যাটসম্যানদের ফর্ম দেখে বড় স্বপ্নে বুক বেধেছিল টাইগার ভক্তরা। তবে সময়ানুযায়ী ব্যাটিং ডিপার্টমেন্ট ক্লিক না করা ছিল স্বপ্নভঙ্গের অন্যতম বড় কারণ।
বিশ্বকাপ শুরু হতেই যেনো বড় ইনিংসের খরা শুরু হলো ব্যাটসম্যানদের। একমাত্র ব্যাটসম্যান হিসেবে প্রতিটি ম্যাচে ভালো ব্যাট করেছেন সাকিব। তারপর মুশিই যা একটু করেছেন। বাকী ব্যাটসম্যানদের পারফরম্যান্স যেনো শুধু এক ইনিংসময় হয়ে ছিল।

প্রথমেই আশা যাক দেশসেরা ওপেনার তামিমের ব্যাপারে। ৮ ম্যাচ খেলে প্রায় ৩০ গড়ে তিনি রান করেছেন ২৩৫। মাত্র একটি ইনিংসে পান অর্ধশতকের দেখা, যা ৬২ এর বড় করতে পারেননি। উল্টো প্রায় প্রতি ইনিংসে ডট বল ও আত্মবিশ্বাসহীনতার ছাপ দেখা গিয়েছে স্পষ্ট।
আরেক ওপেনার সৌম্যের অবস্থা তামিমের চেয়েও খারাপ। ৮ ম্যাচে ২০.৭৫ গড়ে তার সংগ্রহ মাত্র ১৬৬ রান। নেই কোন সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ৪২ রানের।
তিনে ব্যাট করা সাকিবকেই একমাত্র লেটার মার্ক দেওয়া যায়। বলতে গেলে দলের ব্যাটিং এর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বেড়িয়েছেন পুরো টুর্নামেন্টে। ৮ ম্যাচে ৮৭ গড়ে ৬০৬ রান তার অতিমানবীয় পারফরমেন্সের কথাই সাক্ষ্য দেয়। ২ শতকের সঙ্গে ৫ অর্ধশতকে নিজেকে অনন্য স্থানে নিয়ে গিয়েছেন তিনি।

স্কোয়াডের ব্যাটসম্যানদের ভেতর উপরোক্ত তিনজনের পর ৮ ম্যাচই খেলেছেন শুধুমাত্র মুশফিক। ৫২ গড়ে ৩৬৭ রানকে খারাপ বলার সুযোগ নেই। ঝুলিতে পুরেছেন ১টি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি। তবুও মাঝে মাঝে দলকে বিপদে ফেলে আউট হয়েছেন বড্ড অসময়ে।
এরপর ৭টি করে ম্যাচ খেলেছেন ডার্ক নাইট রিয়াদ ও মোসাদ্দেক। ১টি অর্ধশতকে ৪৪ গড়ে রিয়াদের ২১৯ রান ভদ্রস্থ বলা গেলেও মোসাদ্দেকের অবস্থা অত্যন্ত করুণ। ৭ ম্যাচে ১৯.৫ গড়ে ১১৭ রান মোসাদ্দেকের ব্যাটিং দৈন্যতাই তুলে ধরে। অথচ ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও তিনি ছিলেন দুর্দান্ত।
টুর্নামেন্টের শুরুতে দলে না থাকলেও পরে সুযোগ পাওয়া লিটন দাসও খুব বেশি ভালো করেননি। ৫ ম্যাচে ১৮৪ রান করেছেন, যার ভেতর ১ ইনিংসেই খেলেছেন অপরাজিত ৯৪ রানের ইনিংস। বাকী সবগুলোতেই ছিলেন ব্যর্থ।

এছাড়া মিথুন, সাব্বির ছিলেন সুপার ফ্লপ। তারা দলের প্রয়োজন পূরণের বদলে দলকে বিপদেই ফেলেছেন বেশি।
বোলারদের ভেতর সাইফউদ্দিন শেষ ম্যাচে ৫১ রানের একটি ইনিংস খেলেছেন। এছাড়া ব্যাট হাতে বোলারদের ভূমিকা অতি নগন্য। টেলএন্ডে তারা মোটামুটি সমর্থন দিতে পারলে কিছু কিছু ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো।
উপরের তথ্যগুলো থেকেই বোঝা যায় টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং কেমন ছিল। গুরুত্বপূর্ণ সময়ে তামিম, সৌম্য, মোসাদ্দেকের অফফর্ম খুব ভুগিয়েছে দলকে। এছাড়া দলের ব্যাটিং একসাথে বা নিয়মিত জ্বলে উঠেছে কমই।

তাই আশা জাগিয়েও নিরাশায় ডুবতে হয়েছে বারবার। ৮ ম্যাচে ৩ জয়ে টাইগারদের ফিরতে হচ্ছে বিফল মনোরথে।
দিনশেষে মনে হতেই পারে, ইশ ব্যাটিংয়ে সবাই যদি একটু ক্লিক করতো...
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
