ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপের দলে সৈকত
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯
সর্বশেষ দুবাইতে গত বছর এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর আর বাংলাদেশ দলে সুযোগ হয়নি তাঁর। তবে সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে সুযোগ পেয়ে গেছেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যানের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে যথেষ্ট প্রশ্নের মুখোমুখি হতে হয় নির্বাচকদের। তবে দল ঘোষণা করা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ব্যাখ্যা দিয়েছেন মোসাদ্দেককে বিশ্বকাপ দলে নেওয়ার কারণ।
বেশ কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও, সাম্প্রতিক সময়ে ঘরোয়া পর্যায়ে বেশ ভালো পারফর্ম করছেন মোসাদ্দেক। দলে মাশরাফির মতো খেলোয়াড় থাকতেও এবারের প্রিমিয়ার লিগে ঐতিহ্যবাহী ক্লাব ও বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। অধিনায়ক হয়ে বেশ দায়িত্বশীলতারও পরিচয় দিয়েছেন ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
এবারের প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ব্যাট করে ৪৭.৫৫ গড়ে ৪২৮ রান করেছেন আবাহনী অধিনায়ক। আটটি ম্যাচে বোলিং করে ২৩.৮৫ গড়ে সাতটি উইকেটও ঝুলিতে ভরেছেন ডানহাতি অফস্পিনে। তবে ব্যাটসম্যান পরিচয়ের চেয়ে বোলিং পারদর্শিতাই বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মোসাদ্দেকের সহায়ক হয়েছে। নিখুঁত লাইন ও লেন্থ মেনে বোলিং করে ওভারপ্রতি মাত্র ৩.৯৭ রান দিয়েছেন ডানহাতি অফস্পিন বোলিংয়ে, এ সময়ের ওয়ানডে ক্রিকেটে যেটাকে খুব বড় ধরনের সাফল্যই বলা যায়।
বিশ্বকাপে ব্যাটিংয়ের পাশাপাশি মোসাদ্দেকের অফস্পিন বোলিংটাও বেশ কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন দলের নির্বাচকরা। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির দলেও ছিলেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপুর্ণ ম্যাচে বল হাতে চমক দেখিয়েছিলেন তিনি। এ ছাড়া অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা চোটে আক্রান্ত। বিশ্বকাপে তাঁর বোলিং সার্ভিস না-ও পাওয়া যেতে পারে ।
এসব চিন্তা মাথায় নিয়ে ব্যাকআপ স্পিনার হিসেবে মোসাদ্দেকই প্রথম পছন্দ ছিল নির্বাচকদের। দলে তাঁর অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘সৈকত ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে। আমরা একজন অলরাউন্ডার চাচ্ছিলাম যে অফস্পিন করতে পারে। এছাড়া রিয়াদেরও কাঁধের ইনজুরি সমস্যা আছে, তাই সে বোলিং নাও করতে পারে। সেই কথা চিন্তা করেই ব্যাকআপ হিসেবে একজন স্পিন বোলিং অলরাউন্ডার দরকার ছিল। তাই সৈকতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- নিউইয়র্কে লাফিয়ে বাড়ছে ডিপোর্টেশন
- সৌদির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
- ধর্ষণের পর স্কুলছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দেন প্রধান শিক্ষক
- আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নয়: ট্রাম্প
- গ্যাস সরবরাহ কমেছে ৪৫ কোটি ঘনফুট চরম ভোগান্তি
- সরকারি নির্দেশেই দিল্লিতে ইন্টারনেট বন্ধ, দাবি টেলিকম সংস্থাগুলোর
- আন্দোলন নিয়ে আতঙ্কিত মোদি
- জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
