বুদ্ধ পূর্ণিমায় সর্বোচ্চ সতর্কতা, ফানুস ওড়াতে নিষেধাজ্ঞা
প্রকাশিত: ১৪ মে ২০১৯
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। উৎসবটি পালনে সোমবার একগাদা নির্দেশনা দিয়েছে তারা। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার ঐতিহ্য ফানুস ওড়ানো থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বুদ্ধ পূর্ণিমার দিন সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
সভার বিষয়ে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে- মন্দির ও অনুষ্ঠানস্থল কেন্দ্রিক নিরাপত্তা নির্দেশনা ও শোভাযাত্রা কেন্দ্রিক নিরাপত্তা নির্দেশনা।
এ বিষয়ে সভায় ডিএমপি কমিশনার জানান, বুদ্ধ পূর্ণিমার দিন সকল বৌদ্ধ মন্দির ও তার আশপাশ এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে, বৌদ্ধ মন্দির ও আশপাশ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে সকল দর্শনার্থীকে ম্যানুয়ালি ও আর্চওয়ে দিয়ে তল্লাশি, মন্দিরের নিরাপত্তার জন্য মন্দির কর্তৃপক্ষ কর্তৃক পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ ছাড়াও তাদের আলাদা পোশাক, আর্মড ব্যান্ড বা আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে।
তার দেয়া নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বুদ্ধ পূর্ণিমার দিন দেশে সবধরনের মাদকদ্রব্য, আতশবাজি ও পটকা ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। নিরাপত্তার স্বার্থে ফানুস ওড়ানো থেকে বিরত থাকতে হবে। এছাড়াও নামাজের সময় সকল ধরনের বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখা, সর্বসাধারণের চলাচল স্বাভাবিক রাখার জন্য মন্দিরের আশপাশে কোনো ভাসমান দোকান ও হকার বসতে না দেয়া, মন্দির সংশ্লিষ্ট রাস্তায় পর্যাপ্ত ব্যারিকেড ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।
কমিশনারের নির্দেশনায় আরও উল্লেখ আছে, মন্দিরে সন্দেহভাজন কাউকে প্রবেশের পূর্বেই তার পরিচয় নিশ্চিত হয়ে প্রবেশ করাতে হবে। বড় ব্যাগ, ব্যাক-প্যাক, পোটলা, ধারালো কোনো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে মন্দির ও অনুষ্ঠানস্থলে প্রবেশ সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। অনুষ্ঠানস্থল বোমা ও ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করানো হবে।
শোভাযাত্রা কেন্দ্রিক নিরাপত্তা নির্দেশনা
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৭ মে সকাল ৯টা থেকে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত শান্তি শোভাযাত্রা জাতীয় জাদুঘর, শাহবাগ থেকে শুরু হয়ে প্রেসক্লাবে যেয়ে শেষ হবে। ১৮ মে সকাল সাড়ে ৭টায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার কর্তৃক আয়োজিত শান্তি শোভাযাত্রা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার হতে শুরু হয়ে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর হয়ে পুনরায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে নিম্নলিখিত নির্দেশনা দিচ্ছে ডিএমপি।
১. শোভাযাত্রা শুরুর পূর্বে সকলকে তল্লাশি করে শোভাযাত্রায় প্রবেশ করানো হবে।
২. শোভাযাত্রা শুরুর পর পথিমধ্যে কাউকে নতুন করে শোভাযাত্রায় ঢুকতে দেয়া হবে না।
৩. পর্যাপ্ত স্বেচ্ছাসেবক দিয়ে শোভাযাত্রার চারপাশ বেষ্টনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।
৪. শোভাযাত্রায় কোনো ধরনের ব্যাগ ও ব্যাক-প্যাক, দাহ্য পদার্থ, ধারালো বস্তু, আগ্নেয়াস্ত্র নিয়ে অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
