বিয়ে সেরেই ভোটকেন্দ্রে বর–কনে
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয় সকাল সাতটা থেকে। চলবে বিকেল পর্যন্ত। এদিন সকালেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ভোট দিতে একসঙ্গে কেন্দ্রে গেছেন এক নবদম্পতি। বিয়ের পোশাকে ভোটকেন্দ্রে যাওয়ার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এএনআই টুইটার পেজের বরাত দিয়ে জি নিউজের খবরে জানানো হয়, বিয়েটা সেরে সোজা ভোটকেন্দ্রে হাজির হয়েছেন নবদম্পতি। গায়ে বিয়ের পোশাক জড়িয়েই তাঁরা ভোট দিতে যান। তাঁদের বিয়ের পোশাকে দেখে ভোটারদের মধ্যে দেখা দেয় এক উন্মাদনা। কেউ কেউ এই নবদম্পতির সঙ্গে সেলফি তুলেছেন। অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।

নবদম্পতিকে বিয়ের পোশাকে দেখে অনেকেই সেলফি তুলেছেন। উদমপুর ভোটকেন্দ্র, কাশ্মীর, ভারত, ১৮ এপ্রিল। ছবি: টুইটারআজ বৃহস্পতিবার সকালে ভারতের কাশ্মীরের উদমপুর কেন্দ্রের একটি বুথে এ চিত্র দেখা গেছে। গত বুধবার রাতভর চলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে সেরেই ভোরে তাঁরা ছুটে যান ভোটকেন্দ্রে। সেখানে পছন্দের প্রার্থীকে ভোট দেন এই নবদম্পতি। আসলে বিয়ের কারণে ভোটাধিকার প্রয়োগের আনন্দটা মাটি করতে চাননি তাঁরা। তাৎক্ষণিকভাবে ওই নবদম্পতির পরিচয় জানা যায়নি।
এবার সাত ধাপে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। এর আগে প্রথম দফার নির্বাচন হয় ১১ এপ্রিল। ওই দিন ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯১ আসনে ভোট হয়। সেদিন প্রথম ধাপে ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের আটটি আসন, মহারাষ্ট্রের সাত, বিহারের চার, অরুণাচল প্রদেশের দুটি এবং আসামের পাঁচটি আসনে ভোট অনুষ্ঠিত হয়।
আজ ভোট হচ্ছে ১৩ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৭টি আসনে। এই রাজ্যগুলোর অন্যতম দক্ষিণ ভারতের তামিলনাড়ু। সেখানে ৩৮টি আসনে ভোট হচ্ছে। ভোট হচ্ছে কেন্দ্রশাসিত পদুচেরিতেও। তামিলনাড়ু ছাড়া ভোট হবে আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, ওডিশা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের বিভিন্ন আসনে।

বুধবার রাতভর বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার সকালে তাঁরা ছুটে যান ভোটকেন্দ্রে। উদমপুর ভোটকেন্দ্র, কাশ্মীর, ভারত, ১৮ এপ্রিল। ছবি: টুইটারতামিলনাড়ুর মোট লোকসভা আসন ৩৯। দুই দিন আগে, গত মঙ্গলবার এই রাজ্যের ভেলোর আসনে ভোট স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। ওই আসনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের পর এই সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশন মনে করেছে, সেখানে টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছিল।
দ্বিতীয় পর্বে বিজেপির নজর কর্ণাটকের ১৪ আসন, মহারাষ্ট্রের ১০টি; আসাম, ওডিশা ও বিহারের ৫টি করে এবং উত্তর প্রদেশের ৮টি আসনের ওপর।
২৩ এপ্রিল তৃতীয় ধাপে ১৪ রাজ্যের ১১৫ আসনে, ২৯ এপ্রিল চতুর্থ ধাপে ৯ রাজ্যের ৭১ আসনে, ৬ মে পঞ্চম ধাপে ৭ রাজ্যের ৫১ আসনে, ১২ মে ষষ্ঠ ধাপে ৭ রাজ্যের ৫৯ আসনে এবং ১৯ মে সর্বশেষ ধাপে ভোট হবে ৮ রাজ্যের ৫৯ আসনে। সাত ধাপে ভোট গ্রহণের পর আগামী ২৩ মে ভোট গণনা করে ফল প্রকাশ করা হবে।
- লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক
- ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, চাপে রিপাবলিকানরা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মুত্রথলীতে পাথর, অপারেশনের সিদ্ধান্ত সারজিসের
- অর্ধেকে নেমেছে সয়াবিন তেলের আমদানি, বাজারে সরবরাহ-সংকট
- যুক্তরাষ্ট্র আর অন্য দেশকে হুকুম দেওয়ার অবস্থায় নেই: ইরান
- হিশামকে ‘সাইকোপ্যাথ’ আখ্যা, আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ
- দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত রূপপুর বিদ্যুৎ প্রকল্প
- ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপ
- দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তা
- লিমন ও বৃষ্টি হত্যাকান্ড ঘটল যেভাবে
- কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ১১
- ফরিদপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- প্রধানমন্ত্রীর কাছে চাঁদাবাজ-দুর্নীতিবিরোধী কার্ড চাইলেন আসিফ মাহ
- হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু
- ওয়াশিংটনে প্রকাশ্যে দেখানো হচ্ছে ট্রাম্প-এপস্টেইনের ভিডিও
- আম্মারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট ছাত্রদল নেত্রীর
- গাজায় গণবিয়ে: যুদ্ধের ছায়ায় ১৫০ দম্পতির নতুন জীবনের স্বপ্ন
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- দূরপাল্লার বাসের নতুন ভাড়া প্রকাশ, কোন রুটে কত খরচ?
- হাসপাতালে দৌরাত্ম্য ওষুধ কোম্পানির
- ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদাল
- গরমে হাঁসফাঁস করছে মানুষ
- পূরণ হলো না লিমন বৃষ্টির স্বপ্ন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নিখোঁজ নিয়ে উদ্বেগ
- শামসুল হককে বিজয়ী করার আহবান
- ধনীদের বাড়ীতে অতিরিক্ত ট্যাক্স
- লায়ন্স ক্লাবের নির্বাচন ৫ মে সভাপতি পদে রাসেল, জিলানী ও আলম সম্ভা
- বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
- বিএনপির সভায় হট্রগোল ও চেয়ার নিক্ষেপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
