বিশ্বের প্রভাবশালীর তালিকায় ইমরান, জেসিন্ডা ও সালাহ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিন জরিপ করে বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও মিসরের ফুটবলার মোহাম্মদ সালাহ।
গতকাল বুধবার ‘টাইম’ ম্যাগাজিন ওই তালিকা প্রকাশ করে। প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে করা ওই তালিকায় পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো লিডার্স, পাইওনিয়ারস, আর্টিস্টস, লিডারস, আইকনস ও টাইটানস।
ইমরান খানকে নিয়ে ‘টাইম’-এর প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ সালে পাকিস্তান ইমরান খানের নেতৃত্বে বিশ্বকাপ জেতে। তিনি লাহোরে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল স্থাপন করেন। ২২ বছর আগে তিনি যখন পাকিস্তানের রাজনীতিতে প্রবেশ করেন, তখন পাকিস্তানের রাজনীতির অবস্থা ছিল খুবই নোংরা। তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি পাকিস্তানের দারিদ্র্য দূরীকরণে নানান প্রচেষ্টা চালাচ্ছেন। তবে সমালোচকেরা বলেন, তিনি পাকিস্তানের সেনাবাহিনী ও ইসলামি মৌলবাদীদের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ, এরাই তার উপদেষ্টা।
ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পরের ভূমিকার কারণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি ওই হামলার পর পার্লামেন্টে মুসলিম কমিউনিটির সঙ্গে সাক্ষাতে হামলাকারী সম্পর্কে বলেছিলেন, ‘তিনি সন্ত্রাসী হামলা চালিয়ে অনেক কিছু করতে চেয়েছিলেন। কিন্তু তিনি কুখ্যাত। এ জন্য আপনারা কখনোই আমার মুখে তাঁর নাম শুনবেন না।’ শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে হামলায় ৫০ জন নিহত হন।
তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পোপ ফ্রান্সিস, মার্কিন কংগ্রেস উইম্যান আলেক্সজান্দার ওকাসিও-কোর্টেজ, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ফুটবলার সালাহ সম্পর্কে ‘টাইম’ ম্যাগাজিনের মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়, সালাহ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তবে তিনি একজন ফুটবলার হিসেবে যতটা ভালো, তার চেয়েও তিনি মানুষ হিসেবে বেশি ভালো। পেশাদারি সাফল্যের জন্য তিনি মরিয়া হয়ে লড়াই করেন। যেকোনো খেলায় নিজেকে শতভাগ উজাড় করে দেন। তিনি একই সঙ্গে মিসর, ইংল্যান্ডের ফুটবল দল লিভারপুল ও মুসলিম বিশ্বে সমানভাবে প্রভাবশালী ব্যক্তিত্ব।
পাইওনিয়ার্স ক্যাটাগরিতে আছেন সান্ড্রা ওহ, ক্রিসি টেইগেন, সামিন নোসরাত, নাওমি ওসাকা, লিন নোট্যাগ, বারবারা রায়ে-ভেন্টার, জে ও’নিয়াল, এমিলি কামার, ইন্ডিয়া মুর, মাসিমো বটুরা, নিনজা, লিয়াহ গ্রিনবার্গ, এজরা লেভিন, টারা ওয়েস্টোভার, হি জিয়ানকুই, শেপ ডোয়েলেমান, মারলন জেমস, হাসান মিনহাজ, অরুন্ধতি কাতজু, মেনকা গুরুস্বামী, ফ্রেড সাওয়ানিকার, আড্যাম বোয়েন, জেমস মোনসিস ও এইলিন লি।
আর্টিস্টস ক্যাটাগরিতে আছেন ডায়ানে জনসন, এমিলিয়া ক্লার্ক, জোয়ান্না, চিপ গেইনেস, গ্লেন ক্লোস, ওজুনা, ইয়ালিটজা অ্যাপারিসিও, রেজিনা কিং, বিটিএস, অ্যারিয়ানা গ্রান্ড, রামি মালেক, ড্রিম হ্যাম্পটন, ক্লার ওয়েইট কেলার, খালিদ, ব্রি লারসন, মাহেরশালা আলি, লুচিটা হুরটাডো এবং রিচার্ড ম্যাডেন।
লিডারস ক্যাটাগরিতে আছেন ন্যান্সি পেলোসি, অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অব্রাডোর, জুয়ান গুয়াইদো, ব্রেট কাভানফ, ঝাং ইমিং, পোপ ফ্রান্সিস, ইমরান খান, রবার্ট মুলার, জেইর বোলসোনারো, ডোনাল্ড ট্রাম্প, অ্যালেক্সান্ড্রিয়া ওকাসিও-কোর্টেজ, অ্যাবি আহমেদ, জেন গুডল, হোয়েসুং লি, সি চিনচিং, ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন জায়েদ, মাহাথির মোহাম্মদ, ঝাং কেজিয়ান, গ্রেটা থুনবার্গ, জেসিন্ডা আরডার্ন, মিচ ম্যাককনেল, বেনিয়ামিন নেতানিয়াহু, উইলিয়াম বার, লিয়ানা ওয়েন, সিরিল রামাফোসা এবং ম্যাটেও সালভিনি।
আইকনস ক্যাটাগরিতে আছেন টেইলর সুইফট, ক্রিস্টিনে ব্ল্যাসি ফোর্ড, লেডি গাগা, মারিয়া রেসা, গ্রেইন গ্রিফিন, এইল্বহে স্মিথ ও অর্লা ও’কনোর, মিশেল ওবামা, ডেভিড হকনি, রাধিয়া আলমুটাওয়াকেল, কাস্টার সেমেনিয়া, লৌজাইন আল-হাথলৌল, স্পাইক লি, ডেসমন্ড মিয়াড, পিয়ের্পাওলো পিচ্চিওলি এবং মিরিয়ান জি।
টাইটানস ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ সালাহ, গেইল কিং, জিয়ান গ্যাং, অ্যালেক্স মরগ্যান, মুকেশ আম্বানি, জেরোম পাওয়েল, লেব্রোন জেমস, মার্ক জাকারবার্গ, বব আইগার, ভেরা জৌরোভা, রেন ঝেংফেই, জেনিফার হাইমান, টাইগার উডস, প্যাট ম্যাকগ্রাথ, রিয়ান মুরফি এবং মারিলিন হিউসন।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
