বিশ্বকাপে গিয়েও ফান্ড সংগ্রহে ব্যস্ত সাকিব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জুন ২০২৪
৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় ৮ জুন ভোর সাড়ে ৬টা) ডালাসে টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। সে ম্যাচে কে জিতবে, কে হারবে– তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরের দিন সন্ধ্যায় নিউইয়র্কে ‘ফান্ড রাইজিং ডিনারে’ সাকিব আল হাসানের উপস্থিত থাকাটা কিন্তু নিশ্চিত। ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য তহবিল সংগ্রহে এ নৈশভোজের আয়োজন। এর আগে অবশ্য আরেকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তহবিল সংগ্রহ করেছেন সাকিব। গত রোববার ডালাসে একটি মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহে সহযোগিতা করতে গিয়েছিলেন সাকিব, মাহমুদউল্লাহসহ চার ক্রিকেটার। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন নিউইয়র্কে সাকিবের বাড়িতে একটি বার-বি-কিউ পার্টিতে দেখা গেছে ক্রিকেটারদের। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, খেলার চেয়ে বিভিন্ন তহবিল সংগ্রহেই যেন বেশি ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল।
৮ জুন সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় সেন্ট জোন্স ইউনিভার্সিটির বলরুমে হবে ফান্ড রাইজিং ডিনার। ‘সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল’ নির্মাণ প্রকল্পের জন্য তহবিল সংগ্রহ কর্মসূচি এটি। ইতোমধ্যে এ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বিতরণের কাজ শুরু করেছেন সাকিবের ঘনিষ্ঠজন।
জাতীয় দলের ক্রিকেটারদের ব্যবহার করে তহবিল সংগ্রহের জন্যই বিশ্বকাপের এ সময়টাকেই বেছে নেওয়া হয়েছে। প্রবাসীদের মাঝে এ অনুষ্ঠান ঘিরে যেমন আগ্রহ আছে, তেমনি সমালোচনাও আছে।
কুড়ি বছর ধরে সেখানকার কুইন্স এলাকার জ্যামাইকাতে থাকা মেহেদি হাসান নামে এক প্রবাসী বাংলাদেশিই যেমন বলছিলেন, ‘ক্যান্সার হাসপাতালের জন্য ফান্ড সংগ্রহ করা অবশ্যই মহৎ একটি উদ্যোগ, কিন্তু সেটা কেন বিশ্বকাপের সময় করতে হবে। সাকিবের বাড়ি তো নিউইয়র্কেই, মাঝে মাঝেই তিনি এখানে আসেন। অন্য কোনো সময়ে কি এটা করা যেত না?’ ওই অনুষ্ঠানের এক দিন পরেই নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ, যা এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সে ম্যাচের আগে এমন একটি তহবিল সংগ্রহের জন্য অনুষ্ঠানে ক্রিকেটারদের যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।
অবশ্য সমালোচনা ক্রিকেটাররা খুব একটা কানে তুলছেন বলে মনে হচ্ছে না। সমালোচনার মধ্যেই গত রোববার একটি ইসলামিক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম হাসান সাকিব ও ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সঙ্গে যাওয়া হাসান মাহমুদ। সেখানে মূলত একটি মসজিদ নির্মাণে তহবিল সংগ্রহে সহায়তা করেছেন তারা। এটি ছিল ডালাসের অ্যালেন মসজিদ নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল ২০ ডলার। সব মিলিয়ে শতাধিক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে এরই মধ্যে বেশ সমালোচনা চলছে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে লজ্জাজনকভাবে (২-১ ব্যবধানে) পরাজিত হয় বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হারে তারা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের দিন সাকিবের নিউইয়র্কের বাড়িতে বার-বি-কিউ পার্টিতে অংশ নিয়েছিল ক্রিকেট দল। সে অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের দেখা গেছে। ক্রিকেটারদের সঙ্গে তাদের ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। ওই অনুষ্ঠানের কিছু ছবিতে স্পন্সরদের ব্যানারও দেখা গেছে।
ক্রিকেট বোর্ডের অধিকাংশ কর্তাই এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের ফোন বন্ধ পাওয়া গেছে। তাই এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মন্তব্য জানা যায়নি। তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ৮ জুনের ফান্ড রাইজিং ডিনার বিষয়ে তারা অবগত আছেন। তাদের জানিয়েই এ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্বকাপ খেলতে যাওয়া বাকি ১৯ দলের কাউকেই এমন পাবলিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে না।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
