‘বিশ্ব সন্ত্রাসবাদের আসল হোতা যুক্তরাষ্ট্র’
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
ইরানের ‘এলিট ফোর্স’ হিসেবে পরিচিত রেভ্যুলেশনারি গার্ডকে (আইআরজিসি) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’হিসেবে তালিকাভুক্ত করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষিপ্ত বাগদাদ সরকার। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে রুহানি বলেন, বিশ্ব সন্ত্রাসবাদের আসল হোতা যুক্তরাষ্ট্র।
এসময় প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী তকমা দেওয়ার তুমি কে?’
ইরানের জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উপলক্ষে রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে ভাষণ দেন রুহানি। তিনি তার ভাষণে রেভল্যুশনারি গার্ডের পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শুরু করে এখন পর্যন্ত এই ফোর্স সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
এসময় মার্কিন বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলে রুহানি বলেন, এ বাহিনী প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসবাদের সঙ্গে সব সময়ই জড়িত।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘তোমরা এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাও। তোমরাই বিশ্ব সন্ত্রাসবাদের নেতা।’
রুহানি প্রশ্ন রাখেন, বর্তমান বিশ্বে কে সন্ত্রাসবাদ প্রচার ও উৎসাহিত করছে? কে আইএসকে একটি টুল হিসেবে ব্যবহার করতে চেয়েছে?
ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, উগ্রবাদী জিহাদি সংগঠনগুলোর নেতাদের পুষছে যুক্তরাষ্ট্র। এমনকি তারা এখন আইএসের নেতাদের লুকিয়ে রাখছে। আইএসের নেতারা কোথায় লুকিয়ে আছেন, তা আঞ্চলিক সরকারগুলোকে বলতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র।
এর আগে এক বিবৃতিতে মার্কিন সরকারকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’হিসেবে ঘোষণা করেছিলো ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ (এসএনএসসি)।
তাদের অভিযোগ ছিলো, ডোনাল্ড ট্রাম্পের ‘অবৈধ ও হঠকারী’ সিদ্ধান্তের কারণে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন সরকারের এ সিদ্ধান্তের নিন্দা জানানোর পাশাপাশি আইআরজিসি’র বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলেও প্রত্যাখ্যান করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
গত সোমবার ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে বৈশ্বিক সন্ত্রাসবাদ কর্মসূচির নির্দেশদাতা ও বাস্তবায়নকারী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারই প্রথম কোনো বিদেশি সরকারের একটি অংশকে সন্ত্রাসের তকমা দিল ওয়াশিংটন।
ওইদিন এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই নজিরবিহীন পদক্ষেপ এমন বাস্তবতাকেই স্বীকৃতি দেয় যে, ইরান কেবল রাষ্ট্র হিসেবেই সন্ত্রাসের পৃষ্ঠপোষক নয়, তাদের আইআরজিসি শাসকদের যন্ত্র হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিচ্ছে এবং অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা করছে।’
আইআরজিসির সঙ্গে লেনদেন বন্ধ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়ে ট্রাম্প আরো বলেন, কেউ যদি আইআরজিসির সঙ্গে লেনদেন করে, তবে সে সন্ত্রাসে অর্থায়ন করছে বলেই ধরা হবে।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
