বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা নাকচ করলেন মিশেল ওবামা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫
জনসম্মুখে ও রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে নিজের উপস্থিতি কমিয়ে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক র্ফাস্ট লেডি মিশেল ওবামা বলেছেন, তিনি নিজের কল্যাণের দিকে মনোযোগ দিচ্ছেন এবং জীবনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার বিবাহবিচ্ছেদের গুঞ্জনের বিষয়েও কথা বলেছেন মিশেল ওবামা।
মার্কিন অভিনেত্রী সোফিয়া বুশের পডকাস্ট ওয়ার্ক ইন প্রোগ্রেসে অংশ নিয়ে এসব বিষয়ে বিস্তারিত কথা বলেছেন সাবেক এই মার্কিন ফার্স্ট লেডি। পডকাস্টে কথা বলার সময় তিনি বারাক ওবামার সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আট বছর আগে হোয়াইট হাউস ছাড়ার পর থেকে তার জীবনের এই পরিবর্তন সম্পর্কেও মুখ খুলেছেন তিনি।
বারাক ওবামা ও মিশেল ওবামা দম্পতির দুই মেয়ে এখন প্রাপ্ত বয়স্ক। সাবেক এই র্ফাস্ট লেডি বলেছেন, বর্তমানে তিনি নিজের অগ্রাধিকার পুনর্মূল্যায়ন করার স্বাধীনতা পেয়েছেন এবং নিজের ভালো থাকার ওপর মনোযোগ দিতে পারছেন। চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান এবং সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ার মতো অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতি ঘিরে জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছিল যে, ওবামার সঙ্গে তার সবকিছু ভালো যাচ্ছে না।
সে সময় সবচেয়ে যে গুঞ্জনটি বেশি শোনা যায়, সেটি হলো মিশেল ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মাঝে বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। ওয়ার্ক ইন প্রোগ্রেস পডকাস্টে মিশল ওবামা বলেন, ‘‘বছর কয়েক আগেই আমার এমন অনেক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু আমি নিজেকে সেই স্বাধীনতা দিতে পারিনি। আমি আমার সন্তানদের নিজেদের মতো জীবনযাপন করতে দিয়েছি। তারপরও হয়তো আমি কেন কিছু করতে পারছি না, সেটার অজুহাত হিসেবে তাদের জীবনের কথা বলেছি।’’
বড় বড় অনুষ্ঠান থেকে দূরে থাকার বিষয়ে মিশেল ওবামা নিজের যতœ নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, আমার নিজস্ব ক্যালেন্ডারের দিকে তাকাতে হয়। যেটা এ বছরই আমি তৈরি করেছি। আমার জন্য সত্যিই এটা বড় একটা উদাহরণ ছিল। হয়তো আমি এমন কিছু নিয়ে ভেবেছি, যেটা আমার করা উচিত। আমি নাম বলছি না এবং আমার জন্য যেটা সবচেয়ে ভালো, আমি সেটা করব। আমার জন্য যেটা সবচেয়ে ভালো নয়, আমি সেটা করবো না। অন্য মানুষ আমার কাছে কী চান, সেটাও করবো না।
অনেক নারী নিজেকে অগ্রাধিকারের তালিকায় রাখার ক্ষেত্রে অস্বস্তিতে ভোগেন বলেও স্বীকার করেছেন মিশেল ওবামা। তিনি বলেন, আমি মনে করি একজন নারী হিসেবে আমরা হতাশাগ্রস্ত মানুষের মতো লড়াই করছি ও
সাবেক এই র্ফাস্ট লেডি বলেন, আমি বলতে চাইছি যে, এই বছর অনেক মানুষ ধরে নিয়েছিল যে, আমার স্বামী এবং আমি বিবাহবিচ্ছেদের দিকে যাচ্ছি। কিন্তু তারা বুঝতে পারে নাই যে, আমি নিজের জীবনের জন্য একটা পছন্দ বেছে নিয়েছি। জনসম্মুখে ভূমিকা রাখা থেকে দূরে সরে যাওয়ার বিষয়ে মিশেল ওবামা বলেন, তার হৃদয়ের সঙ্গে ঘনিষ্ঠ বিষয়গুলোতে সক্রিয় ছিলেন তিনি। তিনি এখনও বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, বিভিন্ন প্রকল্পে নিযুক্ত রয়েছেন এবং মেয়েদের শিক্ষার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন। বারাক ওবামার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন একেবারে উড়িয়ে দিয়েছেন মিশেল ওবামা। মার্কিন দম্পতি ৩২ বছর ধরে বিবাহিত জীবন পার করছেন। তাদের সংসারে রয়েছে দুই কন্যা সন্তান। যারা এখন প্রাপ্ত বয়স্ক।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
