বিদেশে প্লট-ফ্ল্যাট রাজনীতিবিদদের
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫
► ২৪৪ ফ্ল্যাট, ২০ প্লট ও ৭৯ অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক
► অভিযানে ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ
বিদেশে রাজনীতিবিদদের ২৪৪টি ফ্ল্যাট, ২০টি প্লট এবং ৭৯টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত এক বছরের অনুসন্ধানে এসব সম্পদের সন্ধান পায় সংস্থাটি। সংশ্লিষ্টরা জানান, এই সময়ে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্রায় ৩৬০ কোটি টাকার সম্পদ জব্দ করেছেন তারা। সূত্র জানায়, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ওই সব ফ্ল্যাট ও প্লটের খোঁজ পান দুদক কর্মকর্তারা। বিগত সরকারের মন্ত্রী, এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা এসব দেশে সম্পদের পাহাড় গড়ে তোলেন।
দুদকের তথ্যানুযায়ী, ২০২৪ সালে সম্পদ জব্দ ও অবরুদ্ধের ৯১টি আদেশ হয়েছে। এর মধ্যে দেশে ২৮১ দশমিক ১৭ একর জমি রয়েছে। এসবের দলিলমূল্য ৬৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯২ টাকা। জব্দ হওয়া ৮৪টি বাড়ি কিংবা ভবন রয়েছে, এর মূল্য ৬৫ কোটি ৮০ লাখ ৩৩ হাজার ৮৪৭ টাকা। ২২ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ২৭০ টাকার ৮০টি ফ্ল্যাট জব্দ করা হয়েছে। ২ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৩৭ টাকার ১৬টি প্লট এবং ১ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকার ১টি অ্যাগ্রো ফার্ম জব্দ করা হয়েছে। এ ছাড়াও ৮১ লাখ ৪০ হাজার টাকার ৮টি গাড়ি, ৭৮ লাখ ৫০ হাজার টাকার ১টি রিসোর্ট, ৩ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ২৯২ টাকার ১১টি দোকান ও কমার্শিয়াল স্পেস, ৩৭ লাখ ২৯ হাজার টাকার ১টি অফিস স্পেস, ৬ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার টাকার ৬টি বাণিজ্যিক স্পেস এবং ২ কোটি ৫২ লাখ ৮১ হাজার ২০৪ টাকার একটি বাণিজ্যিক স্পেস জব্দ করা হয়। ৬৯টি নথিতে জব্দ হওয়া এসব সম্পদের দলিলমূল্য প্রায় ১৭০ কোটি ৫৫ লাখ ৩২ হাজার ৩৩ টাকা। এদিকে ৩৮টি নথিতে ৫৫০টি ব্যাংক হিসাবে থাকা ১৪০ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৭৪৫ টাকা অবরুদ্ধ করা হয়েছে। এ ছাড়া ১৯টি বিও হিসাবের ৪৪ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৩৯৪ টাকা, ৪ কোটি ৮৩ লাখ টাকার ৩০টি সঞ্চয়পত্র এবং ৪২টি কোম্পানির ৩ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার ৫১৭টি শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। তবে কোম্পানির শেয়ারগুলো ছাড়া মোট ১৯০ কোটি ৯০ লাখ ১১ হাজার ১৪০ টাকা অবরুদ্ধ করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, অনুসন্ধান পর্যায়ে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ার পরই আদালতের মাধ্যমে সেসব সম্পদ জব্দ করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সরকারের একাধিক সংস্থা দুর্নীতিবাজদের বিষয়ে তদন্ত শুরু করে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন ঘটনায় মামলা করা হচ্ছে।
জানা যায়, বিএফআইইউ থেকে গত জানুয়ারি পর্যন্ত ১৮ হাজারের বেশি ব্যাংক হিসাব তলব করা হয়েছে। এর মধ্যে জব্দ করা ব্যাংক হিসাবের সংখ্যা ৩৭৮টি। এসব হিসাবে জব্দ করা অর্থ ও অন্যান্য সম্পদের পরিমাণ প্রায় ১৬ হাজার কোটি টাকা। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ব্যবসায়ী এস আলম গ্রুপের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিগত হিসাব, নাসা গ্রুপের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিগত হিসাব, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিভিন্ন ব্যক্তিগত হিসাব, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ব্যক্তিগত হিসাব রয়েছে। বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ করেছে বিএসইসি। এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানির ৮ হাজার কোটি টাকার বেশি শেয়ার জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে মামলা হলে ওই গ্রুপের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার শেয়ার জব্দের আদেশ দেন আদালত। এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ২ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে।
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- রাজুর লাশ বাংলাদেশে যাচ্ছে আজ শুক্রবার
- মামদানিকে ৯/১১ স্মরণসভায় অবাঞ্চিত ঘোষণা!
- ট্রাম্পের কলমের খোঁচায় জনশূন্য শহর
- ট্রাম্প কি রিপাবলিকানদের জন্য বোঝা!
- আজকাল ৯৩৭
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
