বিএসএফের পুশইন ঠেকাল মানবপ্রাচীর
প্রকাশিত: ১ জুন ২০২৫
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছু মানুষকে পুশইনের চেষ্টা করে। এটি ঠেকাতে প্রায় ১ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীর তৈরি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ভিডিপি ও স্থানীয় জনতা। গত শুক্রবার রাতে তারা সীমান্ত পাহারা দেয়।
অন্যদিকে, রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে ৫টি ড্রোন উড়িয়েছে বিএসএফ। আর গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তিন জেলার সীমান্ত দিয়ে নতুন করে ৩০ জনকে ঠেলে পাঠানো হয়েছে। এ নিয়ে গত ৪ মে থেকে শনিবার পর্যন্ত ১ হাজার ৪১ জনকে ঠেলে পাঠানোর খবর পাওয়া গেল।
নাগেশ্বরীতে রাত জেগে সীমান্ত পাহারা
নাগেশ্বরীর ওপাশে ভারতের আসামের ধুবরী জেলার গোলকগঞ্জ থানা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ সদস্যরা দুটি পিকআপ ভ্যানে ৫০-৬০ জন নাগরিককে ফাইসকারকুটি গ্রামের স্কুলে জড়ো করে। সীমান্তের ওই গ্রামের সব লাইট বন্ধ করে দেয়। তাদের পুশইন চেষ্টা করে। এ খবর ছড়িয়ে পড়লে কেদার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে কয়েকশ জনতা অবস্থান নেয়। কুড়িগ্রাম ২২ বিজিবির কচাকাটা ও কেদার ক্যাম্পের সদস্য ও আনসার ভিডিপির কয়েকটি দল চলে আসে। বিএসএফ সদস্যরা অবস্থান নেয় ভারতীয় সীমান্তে। রাত ২টার দিকে শূন্যরেখায় চলে আসে তারা। কয়েক দফা বিজিবির সঙ্গে কথা বলতে চায়। বিজিবি তা প্রত্যাখ্যান করে। রাত ৩টার দিকে শূন্যরেখা থেকে সরে যায় বিএসএফ।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক বলেন, পুশইন ঠেকাতে বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসী যৌথভাবে পাহারা দিচ্ছে।
রৌমারীতে উড়ল ভারতীয় ৫টি ড্রোন
রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তে ৫টি ড্রোন উড়িয়েছে বিএসএফ। শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে বড়াইবাড়ী ও বারবান্দা সীমান্তের এক কিলোমিটার ভেতরে ঢুকে এ ড্রোন উড়ানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ মিয়া।
বিজিবি ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধীন বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া বলেন, আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করায় বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
আরও ৩০ জনকে পুশইন
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের মেহগনি বাগান দিয়ে শুক্রবার রাতে ১০ জনকে পুশইন করে বিএসএফ। শনিবার তাদের জীবননগর থানায় হস্তান্তর করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইন করেছে বিএসএফ। শনিবার তাদের দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
অন্যদিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে শনিবার ভোরে ১১ জনকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি ৫২ ব্যাটালিয়নের লাতু ক্যাম্পের টহলদল তাদের আটক করে। ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান এর সত্যতা নিশ্চিত করেন।
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- শিশুদের জন্য ফেসবুক, টিকটক ও ইনস্ট্রাগ্রাম নিষিদ্ধ হচ্ছে
- ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারনকে হত্যার হুমকি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
