বার্সেলোনায় ফিরছেন না নেইমার
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯
নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জন নতুন নয়। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবরও ছাপা হয়েছে অনেকবার। যদিও প্যারিস সেন্ত জার্মেই ছেড়ে ব্রাজিলিয়ান তারকা আপাতত কোথাও যাচ্ছেন না। তাকে ঘিরে দলবদলের গুঞ্জনে কোনও ‘শক্ত ভিত’ নেই বলেই জানিয়েছেন নেইমার।
দিনকয়েক আগে স্প্যানিশ এক সংবাদমাধ্যমে ছাপা হয়েছিল, ন্যু ক্যাম্পে ফিরতে নাকি পাঁচবার বার্সেলোনার কাছে অনুরোধ করেছেন নেইমার! তার বাবা নেইমার সিনিয়র এ নিয়ে নাকি আলোচনাতেও বসেছিলেন কাতালান ক্লাবটির কর্তৃপক্ষের সঙ্গে।
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর থেকে দলবদলের আলোচনায় মুখ্য চরিত্রে নেইমার। বার্সেলোনায় ফেরার সঙ্গে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যাওয়ার গুঞ্জন উড়েছে ইউরোপিয়ান দলবদলের আকাশে। বিষয়টি নিজের জন্য ‘স্বাভাবিক’ মনে করেন নেইমার। বার্সেলোনায় ফেরা কিংবা রিয়ালে যোগ দেওয়ার খবর উড়িয়ে দিয়েছেন তিনি ফরাসি সংবাদমাধ্যম ‘কানাল প্লাস’কে দেওয়া সাক্ষাৎকারে।
ব্রাজিলিয়ান অধিনায়ক বলেছেন, ‘আমাকে নিয়ে (দলবদলের) আলোচনা সবসময়ই। পেশাদারি ক্যারিয়ার শুরুর পর থেকে সবসময় গুঞ্জন ছড়িয়েছে আমি এই ক্লাব ছেড়ে দিয়ে অন্য ক্লাবে যাচ্ছি। যদিও তাতে শক্ত ভিত একেবারেই নেই। যদি এমন কিছু ঘটে, তাহলে আমি নিজেই প্রত্যেককে বলব।’
ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগে পিএসজি এখনও ‘পেছনের বেঞ্চের ছাত্র’। তবে এবার এই অপবাদ ঘুচাতে চান নেইমার। চ্যাম্পিয়নস লিগ শিরোপাকে লক্ষ্য বানিয়ে নামতে যাচ্ছে তারা শেষ ষোলোতে। প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে সতর্কবার্তা দিয়ে রাখলেন নেইমার, ‘চ্যাম্পিয়নস লিগ প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন। আমরা জানি এটা কঠিন, তবে আমাদের দল এটা করতে পারবে। আমরা সঠিক পথেই আছি। সামনে গ্রেট একটি ম্যাচ অপেক্ষা করছে (ম্যানইউয়ের বিপক্ষে)। ফুটবলপ্রেমীদের জন্য ম্যাচটি রোমাঞ্চকর, আমরা খুশি গ্রেট একটি দলের মুখোমুখি হতে পেরে।’ মার্কা, মিরর
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
