বারবিকিউ থেকে আগুন, দুই শিক্ষার্থীর তিন কোটি ডলার জরিমানা!
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
ইতালির কোমো অঞ্চলের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের জন্য দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে। পাহাড়ি বনাঞ্চলটিতে বারবিকিউ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছিল বলে তাঁদের প্রত্যেককে ১ কোটি ৩৫ লাখ ইউরো (বর্তমান বিনিময় মূল্য অনুযায়ী দেড় কোটি ডলারের বেশি) জরিমানা করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর হওয়া এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করে এ জরিমানা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা।
বিবিসি অনলাইনে আজ বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দুই তরুণের একজনর দাদার বাড়ি ছিল ওই বনাঞ্চলসংলগ্ন এলাকায়। গত বছর পার্বত্য ওই বনাঞ্চলে ২২ বছর বয়সী এ দুই তরুণ বারবিকিউ করার সময় আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করেই তাঁদের জরিমানা করা হয়েছে। যদিও ওই দুই তরুণ অগ্নিকাণ্ডের জন্য তাঁদের ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে বলে দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয়পড়ুয়া ওই দুই শিক্ষার্থীর একজন ইতালির সংবাদপত্র লা স্টাম্পাকে বলেন, ‘ওই ঘটনার জন্য আমরা মর্মাহত। কিন্তু আগুন ছড়িয়ে পড়ার পেছনে আরও অনেক কারণ কাজ করেছে। ওই ব্যাখ্যাতীত অগ্নিকাণ্ডের জন্য আমাদের বলির পাঁঠা বানানো হয়েছে। সত্যিকার অর্থে এ অঘটনের ভুক্তভোগী আমরাই। যদিও (আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই) আমরা দমকলকে খবর দিয়েছিলাম এবং নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেছিলাম।’
তবে তদন্তকারীরা বলছেন, আগুনের উৎস হিসেবে বারবিকিউয়ের জায়গাটিই কাজ করেছে। আর আবহাওয়া ছিল খুবই শুষ্ক। এ কারণে ওই অগ্নিকাণ্ডের জন্য বনাঞ্চলসংলগ্ন বাড়ির মালিক ও এ দুই তরুণই দায়ী।
গত বছরের ৩০ ডিসেম্বর হওয়া ওই আগুনে মন্টে বার্লিংঘেরা বনাঞ্চলের এক হাজার হেক্টর অঞ্চল পড়ে যায়। এর মধ্যে অন্তত ১০০ হেক্টর এলাকা এমনভাবে পুড়েছে, যা আর পুনরুদ্ধার করা সম্ভব নয় বলছে স্থানীয় বন পুলিশ। এই ক্ষতিকে হিসাবে নিয়ে স্থানীয় আইন অনুযায়ীই বন পুলিশ কর্মকর্তারা জরিমানার অঙ্কটি নির্ধারণ করেছেন।
এ বিষয়ে দুই শিক্ষার্থীর একজনের আইনজীবী স্থানীয় সংবাদপত্র লা স্টাম্পাকে বলেন, তাঁদের দুজনেই এখনো শিক্ষার্থী। সে ক্ষেত্রে এমন জরিমানার অর্থ কী?
তবে তদন্তকারীরা বলছেন, পরিবেশের সুরক্ষায় সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল করতেই এমন জরিমানা করা হয়েছে।
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
