বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করতে সম্মত ট্রাম্প ও শি জিনপিং
প্রকাশিত: ৩০ জুন ২০১৯
বাণিজ্য বিরোধ মেটাতে পুনরায় দু’দেশের মধ্যে বাণিজ্যিক আলোচনা শুরু করতে সম্মত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন।
জাপানের ওসাকা শহরে অনুষ্ঠিত বিশ্বের শিল্পোন্নত দেশ সমূহের সম্মেলন জি-২০’তে শনিবার ঘণ্টা দেড়েকের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দু’দেশের মধ্যে ফের বাণিজ্যিক আলোচনা শুরু করতে সম্মত হন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
ট্রাম্প জানিয়েছেন, আলোচনার পথ খোলা রাখতে তিনি চীনা টেলিকম ও মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ওপর থেকে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন এবং হুয়াওয়ের কাছে মার্কিন প্রতিষ্ঠান সমূহের পণ্য বিক্রি চালু পুনরায় চালু করতে অনুমতি প্রদান করবেন।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন চীন থেকে আমদানি করা পণ্যে নতুন করে আর কোনো শুল্কও বসাবে না।
প্রায় বছরখানেক ধরে চলা এ বিবাদে বেইজিং ও ওয়াশিংটন একে অপরের শতকোটি ডলারের রপ্তানি পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল।
“আমরা আবার আগের পথে ফিরে এসেছি, দেখা যাক কী হয়,” শি-র সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন মার্কিন প্রেসিডেন্ট।
চীনা প্রেসিডেন্টের সঙ্গে ৮০ মিনিটের বৈঠককে ‘অসাধারণ’ হিসেবেও অভিহিত করেন তিনি।
পরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক দীর্ঘ বিবৃতিতে বৈঠক সম্পর্কে জানায়।
বৈঠকে চীন থেকে আমদানি করা পণ্যে যুক্তরাষ্ট্র আর নতুন শুল্ক বসাবে না- এমন সিদ্ধান্তের পাশাপাশি দুই দেশের মধ্যস্থতাকারীরা এখন থেকে সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনায় বসবেন বলেও জানানো হয়।
যুক্তরাষ্ট্র যেন চীনা কোম্পানিগুলোকে ন্যায্যভাবে মূল্যায়ন করে- সেজন্য শি ট্রাম্পকে অনুরোধ করেছেন বলেও বিবৃতিতে বলা হয়েছে।
সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে চীন নিজের স্বার্থ সুরক্ষিত রাখবে, বলেছেন চীনা প্রেসিডেন্ট।
ট্রাম্প এর আগে শি’র সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ না হলে চীনের আরও পণ্যে শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তবে বৈঠকের আগে তার কণ্ঠে ছিল আশাবাদের সুর।
“আমার ধারণা, আমরা খুব কাছাকাছি এসেছিলাম, তারপর কিছু একটা হলো- আমরা একটু পিছিয়ে গেলাম; এখন আমরা আবার কাছাকাছি,” বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
বেইজিংয়ের সঙ্গে ন্যায্য যে কোনো বাণিজ্য চুক্তিই ‘ঐতিহাসিক’ হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
“আমার বিশ্বাস এ বৈঠকটি খুবই ফলপ্রসু হবে; এবং আমরা এমন কিছু করবো যা সত্যিকার অর্থেই চিরভাস্বর হবে,” বলেছিলেন ট্রাম্প।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
