বাজেটে কাঙ্ক্ষিত প্রতিফলন ঘটছে কিনা এমপিরা খোঁজ রাখতে পারেন
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
জাতীয় সংসদের স্পিকার এবং অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের আশা আকাঙ্ক্ষা বাজেটে প্রতিফলিত হচ্ছে কিনা সে বিষয়ে সংসদ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ বিষয়ে তারা খোঁজ রাখতে পারেন।
তিনি বলেন, রূপকল্প ২০২১ অনুযায়ী সরকার পরিচালিত হচ্ছে। এছাড়া ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল, ২০৩০ সালে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং ২০৪১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গঠনের লক্ষ্য অর্জনেও সরকার বদ্ধপরিকর। লক্ষ্য অর্জনে জাতীয় বাজেট কতটুকু সহায়ক তা বিশ্লেষণ করতে পারেন এমপিরা।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঢাকায় স্থানীয় একটি হোটেলে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) আয়োজিত দুই দিনব্যাপী লিডারশিপ ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।
লিডারশিপ ওরিয়েন্টেশনের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদের যুব, কর্মসংস্থান ও আইসিটি সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান।
স্পিকার বলেন, বাজেট প্রস্তুতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। নির্বাহী বিভাগের সব প্রক্রিয়া শেষে বাজেট জাতীয় সংসদে উপস্থাপন এবং পাস হয়। সংসদ সদস্যদের জাতীয় সংসদ এবং সংসদীয় স্থায়ী কমিটিতে বাজেট সম্পর্কে মতামত দেয়ার সুযোগ রয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার গত এক দশকে বাজেটে গুণগত অনেক পরিবর্তন এনেছে। বাজেটের কলেবরও বৃদ্ধি পেয়েছে। জেন্ডার ভিত্তিক বাজেট বিশেষ করে নারীদের জন্য সব মন্ত্রণালয়ে পৃথক বরাদ্দ থাকছে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শিশু ও প্রতিবন্ধীদের জন্যও পৃথক বরাদ্দ রাখা হচ্ছে বাজেটে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন সুবিধা তৃণমূলে পৌঁছে দেয়ার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জিত হবে। এ সময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে দারিদ্র বিমোচন সহায়ক বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
দুই দিনের ওরিয়েন্টেশনের রিসোর্স পার্সন ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থাযী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, সিপিডির ডিস্টিংগুইশ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশ্বব্যাংক বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হুসেইন, কমনওয়েলথ সচিবালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের সাবেক প্রধান ও র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, যুক্তরাষ্ট্রভিত্তিক বাজেট বিশেষায়িত প্রতিষ্ঠান ফিন্যান্সিয়াল ভ্যালুন্টারি ক্রপ্সের পরিচালক মি. অ্যাডওয়ার্ডস সিয়া এবং আন্তর্জাতিক বাজেট বিশেষজ্ঞ মিস ক্যাথরিন গেস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ ও এপিপিজির সেক্রেটারি জেনারেল শিশির শীল।
দুই দিনব্যাপী এ লীডারশিপ কনফারেন্সে ৩০ সংসদ সদস্য অংশ নেন।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
