বাইডেনকে ‘বুড়ো’ বললেন ৭৮ বছরের ট্রাম্প
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০২৪
চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে বয়স একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। িসাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্বাচন নিয়ে বাকযুদ্ধ হচ্ছে। এর মধ্যেই একজন আরেকজনকে ‘বুড়ো’ বলে আখ্যা দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে ‘বুড়ো’ বলে আক্রমণ করেন ট্রাম্প। ১৪ জুন (শুক্রবার) রাতে নিজের ৭৮তম জন্মদিনে ফ্লোরিডায় ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডায় ভাষণ দেওয়ার সময় বাইডেনকে বুড়ো বলার পাশাপাশি তার দলকে বেসামাল বলে মন্তব্য করেন ট্রাম্প। আগামী নভেম্বরের নির্বাচনে নিজের প্রতিপক্ষকে ‘দুর্বল’ বলেও আখ্যা দেন তিনি। উল্লেখ্য, বয়সের হিসেবে জো বাইডেনের চেয়ে তিন বছরের ছোট ট্রাম্প।
ফ্লোরিডায় দেওয়া ভাষণে রিপাবলিকান পার্টির ট্রাম্প বলেন, আমাদের দেশ অযোগ্য লোকদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। সব প্রেসিডেন্টের যোগ্যতা পরীক্ষা করা উচিত। এ সময় তিনি জো বাইডেনকে নিয়ে বিভিন্ন রসিকতাও করেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে ফ্লোরিডায় নিজের জন্মদিন জমকালো আয়োজনে উদযাপন করেন ট্রাম্প। তার পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়, আমেরিকার এ যাবৎকালের শ্রেষ্ঠ প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন। আয়োজনে অতিথিদের মার্কিন পতাকার আদলে পোশাক পরে আসতে বলা হয়। ওড়ানো হয় লাল-নীল বেলুন। ট্রাম্প মঞ্চে উঠে এলে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গান গাওয়া শুরু করেন। বাইডেনও অবশ্য প্রতিপক্ষকে খোঁচা দিয়ে জন্মদিনে শুভেচ্ছা জানান। মার্কিন প্রেসিডেন্ট এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, শুভ ৭৮তম জন্মদিন, ডোনাল্ড। এক বুড়োর কাছ থেকে আরেক বুড়ো জন্মদিনের শুভেচ্ছা নিন। বয়স শুধু একটি সংখ্যা।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন বাইডেন। তার বয়স ৮১। নভেম্বরের নির্বাচনে যদি ট্রাম্প জয়ী হন, সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেবেন। তবুও তার প্রচারশিবির থেকে প্রায় প্রতিদিন বাইডেনের বিভিন্ন অনুষ্ঠানে হোঁচট খাওয়া বা কথা বলার সময় ভুলে যাওয়ার মতো নানা বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করা হয়ে থাকে। তাদের দাবি, বাইডেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কার্যকর নন, এসব ভিডিও তারই প্রমাণ। কিন্তু ট্রাম্প শিবিরের এসব ভিডিওর বেশিরভাগ সম্পাদনা করা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই।
ট্রাম্পের বয়স নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাইডেন শিবির থেকেও তার বয়স নিয়ে কথা উঠছে। মার্কিন বিশ্ববিদ্যালয়ের সরকারবিষয়ক প্রভাষক ম্যাথু ফস্টার বলেন, শারীরিক সক্ষমতার ক্ষেত্রে দুজনের মধ্যে উল্লেখযোগ্য কিছু পার্থক্য চোখে পড়ে। কারণ, বাইডেনের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে কাজের সময়ের ধরাবাঁধা নিয়ম নেই। তিনি জনসমক্ষে বেশি থাকেন। যখন সমর্থকদের সামনে ভাষণ দেন তখন দীর্ঘক্ষণ, অসংলগ্ন অনেক আবেগনির্ভর কথাবার্তা বলেন ট্রাম্প। এ ছাড়া ট্রাম্প মিডিয়ায় নিজের একটি তরুণ ইমেজ তৈরিতে যথেষ্ট তৎপর। তিনি নিজেকে তরুণ দেখাতে অতিমাত্রায় কসমেটিকস এবং হেয়ার স্প্রে ব্যবহার করছেন। এর ফলে দূর থেকে তাকে অধিকতর তরুণ দেখায় বলে অনেকে মনে করছেন।
আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যিনি জয়ী হবেন, তিনিই হবেন সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট। কারণ, ট্রাম্প ও বাইডেন দুইজনের চেয়ে বেশি বয়সে আর কেউ মার্কিন প্রেসিডেন্ট হননি।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
