বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তির পরিধি বাড়াতে আগ্রহী ইইউ
প্রকাশিত: ১০ মে ২০১৯
বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তির পরিধি আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিদ্যমান দাতা-গ্রহীতা সম্পর্ক পাল্টে এবার কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক তৈরির প্রস্তাব এসেছে ইউরোপীয় ২৯টি দেশের প্রতিনিধিত্বকারী এই জোটের কাছ থেকে।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের বিষয়টি দেড় যুগ ধরে বিদ্যমান। এই জোটের সঙ্গে বাংলাদেশ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে ২০০১ সালে। এ চুক্তির অধীনে দুইপক্ষের সম্পর্কের ব্যপ্তি ও আলোচনার পরিধিও নির্দিষ্ট করা রয়েছে। তবে, গত ১৮ বছরে বাংলাদেশের দ্রুত উন্নয়ন এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রেক্ষাপট তৈরি হওয়ায় ইইউ এর পক্ষ থেকে এই সম্পর্কের পরিধি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেখান থেকে প্রস্তাবটি পাঠানো হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে।
বিদ্যমান ২০০১ সালের সহযোগিতা চুক্তি অনুযায়ী অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীনে একটি জয়েন্ট কমিশনের নেতৃত্বে তিনটি সাব গ্রুপে সুশাসন ও মানবাধিকার, বাণিজ্য ও বিনিয়োগ, এবং উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা করা হতো। সাব-গ্রুপের বৈঠক প্রতি বছর হলেও জয়েন্ট কমিশনের বৈঠক দুই বছরে একবার হয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এর নেতৃত্ব দিয়ে থাকেন।
তবে এই চুক্তির কয়েকটি বিষয়ে অভিমত জানিয়ে নতুন যে প্রস্তাব দিয়েছে ইইউ তাতে সব বৈঠক বার্ষিক ভিত্তিতে করার জন্য এবং জয়েন্ট কমিশনের নেতৃত্ব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের বদলে পররাষ্ট্র সচিবকে দেওয়ার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব মোহাম্মাদ আলী হোসেন বলেন, ’পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ইইউ এর নতুন প্রস্তাব বিষয়ে জানিয়েছে এবং আমরা আগামী সপ্তাহের মধ্যে এ বিষয়ে তাদেরকে আমাদের মতামত জানাবো।’
তিনি বলেন, ‘প্রতিটি মন্ত্রণালয় কী কাজ করবে সেটি রুলস অফ বিজনেসে বলা আছে এবং আমরা এর বাইরে যাবো না।’
অর্থনৈতিক সম্পর্কিত বিষয়গুলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীনেই থাকা উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, ’আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং সরকার যেটা ভালো মনে করে সেটাই আমরা করবো।’
মোহাম্মাদ আলী হোসেন উল্লেখ করেন, অভিবাসন, রোহিঙ্গা, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং এর বাইরে যেকোনও রাজনৈতিক বিষয় অন্যরা আলোচনা করতে পারে কিন্তু অর্থনেতিক সহযোগিতার বিষয়গুলো অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হাতে থাকা উচিত।
উল্লেখ্য, গত এপ্রিলে ব্রাসেলস থেকে বাংলাদেশকে জানানো হয় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং বর্তমান কাঠামোর পরিবর্তন চায়। এরপরই মন্ত্রণালয় গত সোমবার (৬ মে) সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে লিখিত মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়।
নতুন সম্পর্ক
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘২০০১ সালের ইইউ দাতা এবং বাংলাদেশ গ্রহীতা – এই সম্পর্ক আর আমাদের মধ্যে নেই।’
তিনি জানান, নিরাপত্তা, রোহিঙ্গা, এমনকি জিএসপি প্লাস দর কষাকষিকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখার কারণে ইইউ চায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে। যেখানে তারা সব বিষয় নিয়ে কথা বলতে পারবে।
তিনি বলেন, ’বর্তমান কাঠামোয় নিরাপত্তা বা রোহিঙ্গা ইস্যু নিয়ে জয়েন্ট কমিশনে আলোচনার সুযোগ নেই। কারণ, এ বিষয়গুলো নিয়ে কথা বলার ম্যান্ডেট (এখতিয়ার) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নেই।’
বর্তমানে ইইউ বাজারে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে বাংলাদেশের পণ্য এবং ২০২৪ সালের পরে এ সুবিধা অব্যাহত রাখতে হলে নতুন করে জিএসপি প্লাসের অধীনে দর কষাকষি করতে হবে। এটি অর্থনৈতিক বিষয় হলেও মানবাধিকার পরিস্থিতি বা মিডিয়া ফ্রিডমের মতো রাজনৈতিক বিষয়গুলোও এর অন্তর্ভুক্ত।
এসব কারণে একটি কাঠামোর অধীনে সব বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরির জন্য আমরা নতুন প্রস্তাব বিবেচনা করছি বলে তিনি জানান।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
