বাংলাদেশের ম্যাচেই কেন আলিম দার!
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। এখনো সেমি ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আফগানদের মুখোমুখি হয় টাইগাররা। বাংলাদেশ ম্যাচ জিতলেও আলোচনার কেন্দ্রবিন্দু বিতর্কিত আম্পায়ারিং।
পাকিস্তানি আম্পায়ার আলিম দারের পক্ষপাতিত্বই ঘটাতে পারত বিকল্প কিছু। বারবারই বাংলাদেশের ম্যাচে কেন বিতর্কিত এই আম্পায়ার? সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে সব জায়গায় এই একই প্রশ্ন।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে জিতলে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা বেঁচে থাকবে বাংলাদেশের। এমন ‘মাস্ট উইন’ ম্যাচে আবারো আলিম দারের ভুল সিদ্ধান্তের শিকার বাংলাদেশ!
গত বিশ্বকাপে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয় টাইগাররা। ভারতের কাছে ম্যাচটি ১০৫ রানে হারে মাশরাফীর দল। সে ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন আলিম দার ও ইয়ান গোল্ড। তারা একজন ইংলিশ অন্যজন পাকিস্তানি। দুইজনই বাংলাদেশের বিপক্ষে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত দিয়েছিলেন।
গতকালের ম্যাচে আম্পায়ার ছিলেন রিচার্ড ক্যাটেলব্রো ও তৃতীয় আম্পায়ার আলিম দার। কিন্তু বিশ্বকাপে বারবার কেন বাংলাদেশের বিপক্ষেই পাকিস্তানি আলিম দার ও ইংলিশ আম্পায়ার দেয়া হয় তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকে।
এ ব্যাপারে ক্রিকেট ভক্তদের মত সাবেক খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা ভালো চোখে দেখছেন না।
বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও কোচ পারভিন পুতুল বলেন, ক্রিকেটের সব কিছুই নির্ধারণ করে আইসিসি। ওয়ার্ল্ড কাপের মত বড় আসরে এত বড় ভুল নিন্দনীয়। তবে ব্যাপারটা যাই হোক ভালো হয়নি। ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হলো।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহকারী কোচ মোহাম্মদ রুহুল আমিন বলেন, ক্রিকেটের আইনে বেনিফিট অফ ডাউট সব সময় ব্যাটসম্যানের পক্ষেই যায়। শুধু বাংলাদেশের বিপক্ষে যায় না। তবে বিসিবি চাইলে প্রতিবাদ করতে পারে। এই অধিকার আছে। এছাড়া আর কিছুই করার থাকে না। ভদ্রলোকের খেলা ক্রিকেট। কিন্তু এখন তা শুধু এক পক্ষেরই’।
এছাড়া বরাবরের মত পাকিস্তানি ও ইংলিশ আম্পায়াররা বাংলাদেশের বিপক্ষে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত দিয়ে তাদের নির্বাচন প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করছেন।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হয়েছিলেন লিটন। ১৭ বলে ২ বাউন্ডারিতে ব্যক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করেছিলেন তখন সেটা ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ আফগানিস্তানের ফিল্ডার হাশমতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই ঘাস স্পর্শ করে। ক্যাচটি হাশমতুল্লাহ শাহিদি যথার্থভাবে তালুবন্দি করতে পারেননি।
ফিল্ড আম্পায়ার নিশ্চিত ছিলেন না আউট নিয়ে। তাই ডাকা হয় তৃতীয় আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি শহিদির হাত ছুয়ে মাটি স্পর্শ করেছে। অনেকক্ষণ ধরে দেখার পরেও টিভি আম্পায়ার নিশ্চিত হতে পারছিলেন না, এটি আউট কি না। এক্ষেত্রে ‘বেনিফিট অব ডাউট’ সবসময় ব্যাটসম্যানের পক্ষেই যায়। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার লিটনকে আউট ঘোষণা করেন!
গোটা বিশ্ব দেখল এটা ড্রপ ক্যাচ অথচ থার্ড আম্পায়ার দেখলেন এটা আউট। লিটন দাসকে থার্ড আম্পায়ারের মাধ্যমে যেভাবে আউট দেয়া হয়, তা রীতিমত প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্ত। বিশ্বকাপ এলেই কেনো বাংলাদেশের শত্রু হন এই পাকিস্তানি আম্পায়ার তা সত্যিই গবেষণার বিষয়।
তবে বাংলাদেশ ক্রিকেট দল চাইলে ম্যাচের আগেই আলিম দারকে নিয়ে তাদের অভিযোগ দিতে পারত বিশ্বকাপ পরিচালনা পরিষদের কাছে। তাহলে আইসিসি বিষয়টা বিবেচনা করত।
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
