বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী যখন হিংসুটে আলিম দার!
প্রকাশিত: ২৬ জুন ২০১৯
বাংলাদেশ-পাকিস্তানের লড়াইটা আজকের নয়। ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে। বাংলাদেশ স্বাধীন হলেও সুযোগ সন্ধানী পাকিস্তান সব সময় ষড়যন্ত্রে ব্যস্ত। সেই ষড়যন্ত্র দেখা গেছে বিশ্বকাপ ক্রিকেটের ১২তম আসরে। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ লক্ষ্য করলেই ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কাটবে। বিশ্বকাপের এ ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার। তার সেই ষড়যন্ত্র দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ যে দলের বিপক্ষেই খেলুক না কেন, যদি থাকে আলিম দার তাহলে বাংলাদেশের বিপক্ষে ভুল কল দেবেই।
ইতিহাস যা বলে। আলিম দার বরাবরই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের নিকট একটি বিতর্কিত নাম। বাংলাদেশের বিপরীতে খেলায় তার বিচারকার্যে পক্ষপাত রয়েছে এটা পুরনো অভিযোগ- সেই অভিযোগের আরেকটি দৃষ্টান্ত দেখেছে গতকাল ক্রীড়াপ্রেমীরা। ব্যাপারটা এমন বাংলাদেশ অন্য দল নয় আলিমদারেরই প্রতিদ্বন্দ্বী।
বাংলাদেশের কোনো ম্যাচে পাকিস্তানের এই আম্পায়ার দায়িত্ব পেলেই ভুল সিদ্ধান্ত দিয়ে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করতে থাকে। বিশ্বকাপেও এর ব্যতিক্রম করেননি পাকিস্তানি আম্পায়ার আলিম দার।
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও আলিম দারের এক বিতর্কিত সিদ্ধান্তে বিদায় নিতে হয়েছিল টাইগারদের। এবার বিশ্বকাপে আবারো আলিম দারের বাজে আম্পায়ারিংয়ের শিকার হয় বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ম্যাচ। এ ম্যাচে জিতলে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার আশা বেঁচে থাকবে বাংলাদেশের। এমন ‘মাস্ট উইন’ ম্যাচে আবারো আলিম দারের অপকর্মের শিকার বাংলাদেশ!

এদিন তামিম ইকবালের ওপেনিং সঙ্গী হয়েছিলেন লিটন। ১৭ বলে ২ বাউন্ডারিতে ব্যক্তিগত ১৬ রানে মুজিবের বলে যখন লিটন খুব ধীরে ডিফেন্স করেছিলেন তখন সেটা প্রায় ক্যাচ উঠে যায়। তবে সে ক্যাচ আফগানিস্তানের ফিল্ডার হাশমতুল্লাহ শাহিদি ধরে ফেলার আগেই দুই তালুর ভেতরে দিয়ে ঘাস স্পর্শ করে। ক্যাচটি হাশমতুল্লাহ শাহিদি যথার্থভাবে তালুবন্দি করতে পারেননি।
ফিল্ড আম্পায়ার নিশ্চিত ছিলেন না আউট নিয়ে। তাই ডাকা হয় তৃতীয় আম্পায়ার। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি শহিদির হাত ছুয়ে মাটি স্পর্শ করেছে। অনেকক্ষণ ধরে দেখার পরেও টিভি আম্পায়ার নিশ্চিত হতে পারছিলেন না, এটি আউট কি না। এক্ষেত্রে ‘বেনিফিট অব ডাউট’ সবসময় ব্যাটসম্যানের পক্ষেই যায়। কিন্তু শেষ পর্যন্ত তৃতীয় আম্পায়ার লিটনকে আউট ঘোষণা করেন!

‘গোটা বিশ্ব দেখল এটা ড্রপ ক্যাচ অথচ থার্ড আম্পায়ার দেখলেন এটা আউট’। লিটন দাসকে থার্ড আম্পায়ারের মাধ্যমে যেভাবে আউট দেয়া হয়, তা রীতিমত প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। বিশ্বকাপ এলেই কেনো বাংলাদেশের শত্রু হন এই পাকিস্তানি আম্পায়ার তা সত্যিই গবেষণার বিষয়।
বাংলাদেশের বিপক্ষে এখানেই শেষ নয়। ১৮তম ওভারের রশিদের প্রথম বল সাকিবের প্যাডে লাগে। আবেদন করা মাত্র আঙ্গুল তুলে দেন আম্পায়ার রিচার্ড কেটেলবার্গ। রিভিউ নেন সাকিব। দেখা যায় বল অনেক উপরে। তা কোনোমতেই স্ট্যাম্পে লাগত না। রিভিউ দেখে থার্ড আম্পায়ার ‘নট আউট’দেন। অথচ বোঝাই যাচ্ছিল বলটা যথেষ্ট ওপরে।

ফিল্ডে রিচার্ড কেটেলবার্গের সঙ্গে ছিলেন মাইকেল গফ। দুজনই ব্রিটিশ। থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের আলিম দার।
অথচ লর্ডসে পাকিস্তানের ওপেনার ফখর জামানের এমন একটি ক্যাচ ধরেন বাউন্ডারিতে থাকা দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। ফখর জামানের ক্যাচটি তালুবন্দি করে উল্লাসে ফেটে পড়েন ইমরান তাহির। কিন্তু তাতে বাঁধ সাধেন ফিল্ড আম্পায়াররা! বল মাটি স্পর্শ করেছে কি না, তা নিয়ে নিশ্চিত ছিলেন না আম্পায়াররা। পরে তারা থার্ড আম্পায়ারের সাহায্য নেন। রিপ্লেতে থার্ড আম্পায়ার দেখতে পান, বলটি মাটি স্পর্শ করে। এর পরই ক্যাচ নেন ইমরান তাহির। থার্ড আম্পায়ার ‘নট আউট’ সিদ্ধান্ত দিলে জীবন পান ফখর জামান।

২০১৫ বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ দারুণ খেলছিল ভারতের বিপক্ষে। মেলবোর্নে অনুষ্ঠিত ওই ম্যাচের আম্পায়ার ছিলেন পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ড। ভারতের বিপক্ষে রোহিত শর্মার আউট নিয়েও বিতর্কিত সিদ্ধান্ত দেন আলিম দার। রুবেল হোসেনের করা ফুলটস বলে রোহিত শর্মা আউট হন। বল রোহিত শর্মার কোমরের নীচে থাকলেও, লেগ আম্পায়ার আলিম দারের পরামর্শে ‘নো বল’ডাকেন ইয়ান গোল্ড! এ নিয়ে তুলকালাম হয় ক্রিকেটবিশ্বে! খোদ ভারতের সাবেক ক্রিকেটাররা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

সেই ম্যাচে এই দুই আম্পায়ারের একাধিক ভুল সিদ্ধান্তে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয় টাইগারদের। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচটা এখনো ভুলে যাননি ক্রিকেটপ্রেমীরা।
আলিমদারের পক্ষপাতিত্বও এবার রক্ষা করতে পারেনি আফগানিস্তানকে। ৬২ রানে আফগানদের হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল টাইগাররা। আসলে আউটগুলো এমনই ছিল যে আলিমদারেরও আর কিছুই করার ছিল না।
চার বছর পর আরো এক বিশ্বকাপে আবারো সেমিফাইনালের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
