বাংলাদেশে গুগল ম্যাপে যুক্ত হলো নতুন ফিচার
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯
বাংলাদেশে রাইডারদের জন্য গুগল ম্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। মঙ্গলবার রাজধানী গুলশানের লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে নতুন এ ফিচারগুলো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগল ম্যাপসের ডিরেক্টর প্রডাক্ট ম্যানেজমেন্ট ক্রিশ ভিতালদেভারা; গুগল ম্যাপসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (দক্ষিণ এশিয়া) অনল ঘোষ; গুগলের বিজনেস অ্যান্ড অপারেশন্স লিড বিকি রাসেল এবং গুগলের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন্স জেসিকা বায়ার্ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমরা ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ ও এই খাতে ক্রমবর্ধমান প্রবৃদ্ধি অর্জনের ফলে বিশ্বজুড়েই তথ্যপ্রযুক্তি খাতে পথিকৃৎ হিসেবে গণ্য করা হচ্ছে বাংলাদেশকে।
তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে উপযুক্ত ইকোসিস্টেম তৈরিতে নিরলসভাবে কাজ করে চলেছে বাংলাদেশ সরকার। এর ফলস্বরূপ দেশের তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় ও বিদেশী বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশের লক্ষ লক্ষ নাগরিক বর্তমানে গন্তব্য খুঁজে বের করতে, পথনির্দেশনা পেতে এবং যানজট এড়াতে বেছে নিচ্ছেন গুগল ম্যাপসের মতো পরিষেবা, যা ইতোমধ্যেই আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
পলক বলেন, বাংলাদেশের মানচিত্রায়নে গুগলের নিরলস প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমাদের মাতৃভাষা বাংলায় ভয়েস ন্যাভিগেশন সেবা, নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত করা এবং দেশের রাইড শেয়ারিং খাতের উন্নয়নে গুগল ম্যাপে বিশেষ মোটরসাইকেল মোড সংযুক্ত করার ফলে প্রযুক্তিগত উৎকর্ষতার সুফল পৌঁছে যাচ্ছে আর্থসামাজিক অবস্থান ভেদে সকলের হাতে হাতে।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করতে সক্ষম বিভিন্ন পরিষেবা উদ্ভাবনে সরকার ও গুগল একত্রে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুনাইদ আহমেদ পলক।
এখন থেকে রাইডাররা শুধুমাত্র যাত্রার আনুমানিক সময়সীমাই জানতে পারবেন না, বাইকের জন্য সবচেয়ে ভালো পথ নির্দেশিকাও পাবেন। এছাড়া গুগল ম্যাপস ব্যবহারকারীরা বাংলায় ভয়েস ন্যাভিগেশন বা পথনির্দেশিকা শুনতে পারবেন।
যেহেতু রাইড শেয়ারিং এখন বেশ জনপ্রিয়, আর তাই প্রত্যেক যাত্রী নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাতে কোন পথটি সবচেয়ে ভালো তা ডাবল-চেকিংয়ের মাধ্যমে নিশ্চিত হতে পারবেন এবং তা পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে পারবেন। নির্বাচিত রুট বা পথ থেকে ০.৫ কিলোমিটার পরিমাণ বাইরে গেলেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য রয়েছে অডিয়েবল অ্যালার্ট।
মোটরসাইকেল রাইডারদের জন্য গুগল ম্যাপস নিয়ে এসেছে নতুন ন্যাভিগেশন মোড। মোটরসাইকেল রাইডারদেরও রয়েছে কিছু নির্দিষ্ট চাহিদা। গাড়ি যেসব পথ দিয়ে চলাচল করতে পারে না, গুগল ম্যাপসের নতুন ফিচারের মাধ্যমে সেসব সরু পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন মোটরসাইকেল রাইডাররা।
এছাড়া এমন অনেক রাস্তা বা হাইওয়ে আছে যেগুলোতে দুই চাকা বিশিষ্ট যানবাহন চলাচল নিষেধ, কারণ সেসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেলের গতির পার্থক্য অনেক। এসব রাস্তায় না যাওয়ার জন্যও নির্দেশনা দেবে গুগল ম্যাপস।
আগে পায়ে হাঁটা ও গাড়ি ড্রাইভিংয়ের মিলিত সম্ভাব্য সময় ধরে নিয়ে মোটরসাইকেল রাইডাররা গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় হিসেব করতেন। কিন্তু এখন গুগল ম্যাপের নতুন মেশিন লার্নিং ফিচারের মাধ্যমে মোটরসাইকেল রাইডারদের যাত্রার সময় হবে আরও নির্ভুল, যার কার্যকরী প্রভাব পড়বে মোটরসাইকেলের গতি ও রুটের ওপর।
বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ম্যাপসের নতুন সংস্করণটি ব্যবহারের মধ্য দিয়ে নতুন সব ফিচার উপভোগ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে গুগল ম্যাপস।
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- ইরান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র
- এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের নতুন নির্দেশনা
- দুই দেশের সীমান্তে ইসরায়েলের হামলা
- ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ
- ইরানের হামলায় মার্কিন ‘রিপার’ ড্রোনের ২০ শতাংশ ধ্বংস
- বেঁচে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের পাশে ভারতীয় ৩ কর্মকর্তার সেলফি
- ফের মার্কিন হামলার আশঙ্কা
- হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৩ শিশুর মৃত্যু
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
