শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬   চৈত্র ২৬ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
২৭৩

বাংলাদেশে আসন্ন নির্বাচন সংঘাত নাকি সমঝোতা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  


   
মাসুদ করিম, ঢাকা থেকে
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা ক্রমশঃ বাড়ছে। বিএনপিসহ রাজপথের বিরোধী দলগুলো দূর্গাপূজার বিরতির পর আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বড় সমাবেশ ডেকেছে। তারপর থেকে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে। এমন কি ঢাকামুখী পদযাত্রা কর্মসূচির কথাও বলছেন বিএনপি নেতারা। পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিরোধী দলের কর্মসূচি মোকাবেলায় রাজপথে থাকার অঙ্গীকার করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগীরা। যদিও গণমাধ্যম, সুশীল সমাজ এমন কি কোনও কোনও রাজনৈতিক নেতাও গণতন্ত্রের স্বার্থে প্রধান দুই দলের মধ্যে অর্থবহ সংলাপ করে সমঝোতায় পৌঁছানোর চাপ দিচ্ছেন। এমন এক পরিস্থিতির মধ্যে নির্বাচনের আগে সামনের দিনগুলো সংঘাতময় হয়ে উঠবে নাকি রাজনৈতিক সমঝোতা করা হবে এটি নিয়েই বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। এসব আলোচনায় আন্তর্জাতিক মহলের ভূমিকাও বিবেচিত হচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে। নভেম্বরের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে, দূর্গাপূজার দিনগুলো বাদ দিলে সরকার পতনের জন্য পর্যাপ্ত সময় নেই। ফলে শেষ পর্যন্ত সরকার পতন না হলে পরিস্থিতি কোনও দিকে মোড় নেবে এ নিয়ে কৌতূহলী জিজ্ঞাসা সাধারণ মানুষের মধ্যেও। বিএনপি নেতারা বলছেন, তারা শান্তিপূর্ণ পথে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু রাজপথে আন্দোলন তীব্র আকার ধারণ করলে তা সহিংস হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। অন্যদিকে, সহিংসতা সৃষ্টি হলে বিরোধী দলের ওপর বলপ্রয়োগ করতে পারে আইন-শৃঙ্খলা বাহিনী। সংঘাতময় পরিস্থিতি যদিও কারও কাম্য নয়। তবে সংঘাতের রাজনীতি আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য নয়। ফলে বিএনপি’র জন্যে সেটা হিতে বিপরীত হতে পারে।
বাংলাদেশে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার আহ্বান জানাচ্ছে। সর্বশেষ মার্কিন পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার বাংলাদেশ সফরকালে একই আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ভোটের দিনের পরিবেশ শুধু নয়; এই মাস থেকেই মিডিয়া ও সুশীল সমাজের জন্যে পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে তারা মতপ্রকাশ করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবারই প্রথম নয়। ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনের পরেও নির্বাচনের গুণগত মান নিয়ে হতাশা ব্যক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তবে এবার কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে। বাইডেন প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্যে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে বাইডেনের আলোচনায় নির্বাচনের বিষয়ে গুরুত্ব লাভ করেছে। বাইডেনের নির্দেশে তার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভান ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এসব দেখে অনুমিত হয়, যুক্তরাষ্ট্র কিছু একটা চাইছে যা স্পষ্ট নয়। এটা কি শুধুই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন? এটা কোনও বিশ্লেষকই বিশ^াস করতে চান না। তাদের অনুমান, যুক্তরাষ্ট্র বাংলাদেশে এমন একটি সরকার চায় যা তাদের প্রতি রাজনৈতিকভাবে অনুগত। সেটা একান্তই সম্ভব না হলে তাদেরকে বাণিজ্যিক সুবিধা দেবে এমন কেউ বাংলাদেশে ক্ষমতায় যাক।
বাংলাদেশ সরকারের উচ্চ মহলের ধারণা, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস কিংবা বিএনপি আমলের শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের ভাই ওসমান সিদ্দিকী বাইডেন প্রশাসনকে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্ধন দিয়ে যাচ্ছেন। ইউনূস ও ওসমান সিদ্দিকী উভয়ে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের ঘনিষ্ঠজন।
বাইডেন প্রশাসনের উদ্বেগের আরেকটি জায়গা হলো, শেখ হাসিনার সরকার ক্রমেই চীনপন্থী হয়ে উঠেছে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি কিংবা যে কোনও সরকারকেই দেশের উন্নতি ও স্থিতিশীলতার স্বার্থে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হয়। শেখ হাসিনাকে চীনপন্থী মনে করে দূরে সরিয়ে অন্য যাকে বসানো হবে সেও যে চীনপন্থী হবে না তার কোনও গ্যারান্টি নেই। আরেকটি বিষয় হলো, বাংলাদেশে রিজিম চেঞ্জ করার মতো পয়েন্ট অব নো রিটার্নে যাওয়ার কোনও কর্মকান্ড বাইডেন প্রশাসনকে করতে দেখা যাচ্ছে না। কারণ রিজিম চেঞ্জ করার যে কোনও চেষ্টা ব্যর্থ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। এক্ষেত্রে, বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্যে প্রেস্টিজ ইস্যু হতে পারে।
এদিকে, শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টির অন্যতম প্রধান হাতিয়ার মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকেও শোনা যাচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টে সম্প্রতি বাংলাদেশের মানবাধিকার নিয়ে উদ্বেগ জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে। ইউরোপীয় প্রাক নির্বাচনী পর্যবেক্ষক মিশনের সিদ্ধান্ত মোতাবেক, ইইউ বড় আকারের পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাবে না। এমন পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর চার দিনের সফরে ব্রাসেলস যাচ্ছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডেন লিয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী সেখানে গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেবেন। আগামী ২৫ ও ২৬ অক্টোবর গ্লোবাল গেটওয়ে ফোরাম ইইউ সদর দফতর ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। নবায়নযোগ্য জ্বালানীর বিষয়ে বাংলাদেশকে আরও সম্পৃক্ত করার প্রতি গুরুত্ব দিয়ে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও, সম্মেলনে আগাম ইউরোপীয় নেতাদের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনাও আসন্ন ব্রাসেলস সফরে হতে পারে। এসব ক্ষেত্রে কোনও ঘাটতি থাকলে তা পূরণের চেষ্টা হতে পারে।
বাংলাদেশে রাজনৈতিক উত্তাপ-উত্তেজনার আশঙ্কার মধ্যে শেখ হাসিনার সরকার যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংশ্লিষ্টতা বৃদ্ধি করছেন। গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান হলো সেই প্রচেষ্টার অংশ। গ্লোবাল গেটওয়ে ফোরামকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কিংবা যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির মতো ইউরোপীয় কৌশল বলে মনে করা হয়। গ্লোবাল গেটওয়ে ফোরাম শুধু অবকাঠামো উন্নয়ন কিংবা কানেকটিভিটি জোরদার নয়; বরং ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ইউরোপীয় দৃষ্টিভঙ্গির প্রকাশ।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর