বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের আনন্দমুখর বনভোজন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ জুলাই ২০২৪
সাত সমুদ্র তের নদী-বাঙালিয়ানা নিরবধি' এই শ্লোগানকে ধারণ করে এক দশক পূর্ন করেছে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন । আমেরিকার মাটিতে বাংলাদেশী সুস্থ সংস্কৃতি প্রচার প্রসারের ক্ষেত্রে অন্যতম প্রধান সংগঠনটির তাদের এই গৌরবময় পথচলাকে আনন্দময় করতে ৩০ জুন আয়োজন করে বার্ষিক বনভোজনের । ওয়েস্ট চেস্টার কাউন্টির গ্লেন আইলেন্ড পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত বনভোজন যেনো শত শত মানুষের মিলনমেলায় পরিণত হয়। পুরুষ মহিলা এবং শিশু কিশোরদের বিভিন্ন আকর্ষণীয় ইভেন্টে খেলাধুলার আয়োজন ছিলো দিনব্যাপী । আয়োজকদের সুন্দর পরিকল্পনা আর নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, পেনসেলভেনিয়া স্টেট থেকে বিপুল পরিমাণ অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনশেষে তাদের আয়োজন ছিলো শতভাগ সফল ।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও বনভোজন উদযাপন কমিটির আহবায়ক, সংগঠনের সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদের পরিচালনায় সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন।
দিনের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি মাকসুদা আহমেদ। অতিথিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন বনভোজনের অন্যতম স্পন্সর, মার্কস হোম কেয়ারের পরিচালক আলমাস আলী, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির সালেহ উদ্দিন, বালাগন্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সহ সভাপতি সৈয়দ এনাম আহমেদ, মুলধারার রাজনীতিবিদ জুয়ায়েব চৌধুরী প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি আহমেদ ফয়সল, প্রচার ও গণ সংযোগ সম্পাদক, বনভোজন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী লিয়াকত আলী।
খেলাধুলা পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সহ সভাপতি মাকসুদা আহমেদ, আহমেদ ফয়সল,স্কুল ও সমাজসেবা সম্পাদক সালমা সুমী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক দুলাল রহমান। আপ্যায়ন পর্বের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সহ সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, কার্যকরী পরিষদ সদস্য জে মোল্লা সানী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল উদ্দিন, এমডি আলাউদ্দিন, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, কার্যকরী পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম প্রমুখ। কমিউনিটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রিয়েলটর মইনুল ইসলাম, কমিউনিটি এক্টিবিস্ট ময়েজ উদ্দিন লুলু, রিয়েলটর সেলিনা উদ্দিন বাফার পরিচালক ফরিদা ইয়াসমিন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাউল কালা মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট কাজী ওদুদ আহমেদ,বালাগন্জ ওসমানীনগর প্রবাসী কল্যাণ সোসাইটির সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি ফজির আহমেদআশরাফ ,সাধারণ সম্পাদক আব্দুর রব কাওসার, অর্থ সম্পাদক তৌফিক আলম, আব্দুল মতিন, পুলিশঅফিসার বিলাল উদ্দিন, কাওসার আহমেদ, কবি মাসুম আহমেদ, সাংবাদিক মোতাসিম বিল্লাহ তুষার,সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন রিয়েলটর মীর সারওয়ার আলী, কমিউনিটি এক্টিভিস্ট আলমগীর শামীম, মামুন রহমান, সুমন দেব, জুবায়ের আহমেদ, শরীফ উদ্দিন খান প্রমুখ।
উৎসবমূখর পরিবেশে এক দশক পূর্তির কেক কাটা আর বিভিন্ন ক্রীড়ার ইভেন্টের পাশাপাশি আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের পুরস্কার দিয়ে শেষ হয় বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের এক দশক পূর্তির বার্ষিক বনভোজন ।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
