বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথমবারের মতো রোববার ৮ আগষ্ট অনুষ্ঠিত হলো সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। এতে বাংলাদেশি বিপুল সংখ্যক প্রবাসীসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্থানের ইমিগ্রান্টরা অংশ নেন। ঘোড়ার পিঠে পুলিশ ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চৌকষ ব্যান্ডের তালে এগিয়ে যায় বিভিন্ন দেশের পতাকায় মোড়ানো গাড়ির বহর। এতে বিভিন্ন দেশের পতাকা ও কালারফুল ফেস্টুন শোভা পায়। নিউইয়র্কের কুইন্সের জাকসন হাইটস এলাকার ৫৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে প্যারেড শেষ হয়। এ সময় রাস্তার দুইধারে দাঁড়িয়ে সাউথ এশিয়ান কমিউনিটির সাধারন মানুষ সহ হাজার হাজার আমেরিকান করতালি দিয়ে প্যারেডকে স্বাগত জানায়।
প্যারেডের গ্রান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় বাংলা পত্রিকা সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। আর এই প্যারেডের আয়োজক ছিল বাংলাদেশ সোসাইটি। বাংলাদেশি বিভিন্ন সংগঠন ব্যানার সহ এতে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রান্ড মার্শাল শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড কমিউনিটির জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত। দলমত ও ভেদাভেদ ভুলে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবে শামিল হয়েছি। আমাদের ঐক্য, সম্প্রীতি ও শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারছি। আজকের প্যারেড ইতিহাসের অংশ হয়ে থাকবে। প্রতিবছরই বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান এই প্যারেড অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণকারি বিভিন্ন সংগঠনের মধ্যে ছিল ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিস, ইয়ুথ ফর দ্য ইয়ুথ, কুষ্টিয়া জেলা সমিতি, বগুড়া সোসাইটি ইউএসএ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, বাংলাদেশ আমেরিকান সোসাইটি, প্রবাসী মতলব সমিতি, গীরিজা প্রাসাদ কৈরালা ফাউন্ডেশন, চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, হৃদয়বীনা সঙ্গিত নিকেতন, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, পুলিশ ব্যান্ড, এনওয়াইপিডি দেশী, এনওয়াই সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব, নবাবগঞ্জ এসোসিয়েশন এবং ডেরা রেস্টুরেন্ট। নতুন প্রজন্মের প্রতিনিধি ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র পরিচালক ফারহান আব্দুর রহমানের নেতৃত্বে অর্ধ শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণ ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ। আমেরিকায় জন্মগ্রহণকারিরা এই প্যারেডে ধ্বনিত করেন বাংলাদেশ আর বাঙালির জয়গান। এছাড়া শিশু-কিশোরেরা প্যারেডের প্রাক্কালে নানা ধরনের চিত্রাঙ্কনে ব্যস্ত ছিল। আবার কেউ কেউ ছিল হাত-পায়ে মেহেদী রাঙানোতে। অর্থাৎ আয়োজনে এক ধরনের শৈল্পিক উপস্থিতি পরিলক্ষিত হয়।
এতে কমিউনিটির উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টিবোর্ড সদস্য আহসান হাবিব, আজহারুল হক মিলন, নাঈম টুটুল, কমিউনিটি লিডার ও প্যারেডের চীফ কো অর্ডিনেটর শাহ শহিদুল হক, নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান স্টিফেন রাগা, কুইন্স ডেম্যোক্রাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ না কমিউনিটি লিডার নুরুল আজিম, আজহারুল ইসলাম, লায়ন মতিউর রহমান, জাহাঙ্গীর আলম জয়,তরিকুল ইসলাম বাদল, আমিন মেহেদি, নুরুজ্জামান সরদার, মিয়া মোহাম্মদ দুলাল, প্যারেড কমিটির মেম্বার সেক্রেটারি মোহাম্মদ আলম , নওশেদ হায়দার, মাকসুদুল এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক,আলম নমী, অনিক রাজ,আবু বকর সিদ্দিকী, রেদোয়ানা রাজ্জাক সেতু, মূলধারার রাজনীতিক হায়রাম মনসেরাত সাকিল মিয়া,ময়নুজ্জামান চৌধুরী ও অভিনেত্রী সাবাহ কবির। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শারমিন সিরাজ সোনিয়া।
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - বঙ্গভবনের পথে দুঃসময়ের কান্ডারী
- আল কায়েদা ‘নেটওয়ার্ক’ নিয়ে হুঁশিয়ারি
- কন্ট্রাক্ট মেরিজে গ্রিনকার্ডঃ অনেক বাংলাদেশি উদ্বিগ্ন
- সংবর্ধনা ও মিলাদে ডুবে আছে যুক্তরাষ্ট্র বিএনপি
- সোসাইটি নির্বাচন ১৮ অক্টোবর
- আজকাল ৯৩৫
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
