শনিবার   ১৫ আগস্ট ২০২৬   শ্রাবণ ৩০ ১৪৩৩   ০১ রবিউল আউয়াল ১৪৪৮

বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৫ এএম, ১৫ আগস্ট ২০২৬ শনিবার


ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথমবারের মতো রোববার ৮ আগষ্ট অনুষ্ঠিত হলো সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড। এতে বাংলাদেশি বিপুল সংখ্যক প্রবাসীসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, শ্রীলংকা, মালদ্বীপ ও আফগানিস্থানের ইমিগ্রান্টরা অংশ নেন। ঘোড়ার পিঠে পুলিশ ও নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের চৌকষ ব্যান্ডের তালে এগিয়ে যায় বিভিন্ন দেশের পতাকায় মোড়ানো গাড়ির বহর। এতে বিভিন্ন দেশের পতাকা ও কালারফুল ফেস্টুন শোভা পায়। নিউইয়র্কের কুইন্সের জাকসন হাইটস এলাকার ৫৯ স্ট্রিট থেকে শুরু হয়ে ৮৭ স্ট্রিটে গিয়ে প্যারেড শেষ হয়। এ সময় রাস্তার দুইধারে দাঁড়িয়ে সাউথ এশিয়ান কমিউনিটির সাধারন মানুষ সহ হাজার হাজার আমেরিকান করতালি দিয়ে প্যারেডকে স্বাগত জানায়।

প্যারেডের গ্রান্ড মার্শাল ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও স্থানীয় বাংলা পত্রিকা সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। আর এই প্যারেডের আয়োজক ছিল বাংলাদেশ সোসাইটি। বাংলাদেশি বিভিন্ন সংগঠন ব্যানার সহ এতে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রান্ড মার্শাল শাহ নেওয়াজ বলেন, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড কমিউনিটির জন্য এক ঐতিহাসিক গর্বের মুহূর্ত। দলমত ও ভেদাভেদ ভুলে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই উৎসবে শামিল হয়েছি।  আমাদের ঐক্য, সম্প্রীতি ও শক্তিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারছি।  আজকের প্যারেড ইতিহাসের অংশ হয়ে থাকবে। প্রতিবছরই বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান এই প্যারেড অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণকারি বিভিন্ন সংগঠনের মধ্যে ছিল ওয়ার্ল্ড হিউম্যানিটি সার্ভিস, ইয়ুথ ফর দ্য ইয়ুথ, কুষ্টিয়া জেলা সমিতি, বগুড়া সোসাইটি ইউএসএ, প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি, চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, বাংলাদেশ আমেরিকান সোসাইটি, প্রবাসী মতলব সমিতি, গীরিজা প্রাসাদ কৈরালা ফাউন্ডেশন, চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, হৃদয়বীনা সঙ্গিত নিকেতন, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, পুলিশ ব্যান্ড, এনওয়াইপিডি দেশী, এনওয়াই সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাব, নবাবগঞ্জ এসোসিয়েশন এবং ডেরা রেস্টুরেন্ট। নতুন প্রজন্মের প্রতিনিধি ‘ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র পরিচালক ফারহান আব্দুর রহমানের নেতৃত্বে অর্ধ শতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণ ছিল প্যারেডের অন্যতম আকর্ষণ। আমেরিকায় জন্মগ্রহণকারিরা এই প্যারেডে ধ্বনিত করেন বাংলাদেশ আর বাঙালির জয়গান। এছাড়া শিশু-কিশোরেরা প্যারেডের প্রাক্কালে নানা ধরনের চিত্রাঙ্কনে ব্যস্ত ছিল। আবার কেউ কেউ ছিল হাত-পায়ে মেহেদী রাঙানোতে। অর্থাৎ আয়োজনে এক ধরনের শৈল্পিক উপস্থিতি পরিলক্ষিত হয়।


 এতে কমিউনিটির উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কুইন্স ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, সোসাইটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সহসভাপতি কামরুজ্জামান কামরুল, ট্রাস্টিবোর্ড সদস্য আহসান হাবিব, আজহারুল হক মিলন, নাঈম টুটুল, কমিউনিটি লিডার ও প্যারেডের চীফ কো অর্ডিনেটর শাহ শহিদুল হক, নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান স্টিফেন রাগা, কুইন্স ডেম্যোক্রাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ না কমিউনিটি লিডার নুরুল আজিম, আজহারুল ইসলাম, লায়ন মতিউর রহমান, জাহাঙ্গীর আলম জয়,তরিকুল ইসলাম বাদল, আমিন মেহেদি, নুরুজ্জামান সরদার, মিয়া মোহাম্মদ দুলাল, প্যারেড কমিটির মেম্বার সেক্রেটারি মোহাম্মদ আলম , নওশেদ হায়দার, মাকসুদুল এইচ চৌধুরী, মাসুদ সিরাজী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক,আলম নমী, অনিক রাজ,আবু বকর সিদ্দিকী, রেদোয়ানা রাজ্জাক সেতু, মূলধারার রাজনীতিক হায়রাম মনসেরাত সাকিল মিয়া,ময়নুজ্জামান চৌধুরী ও অভিনেত্রী সাবাহ কবির। অনুষ্ঠান উপস্থাপনায়  ছিলেন শারমিন সিরাজ সোনিয়া।