শনিবার   ২৮ মার্চ ২০২৬   চৈত্র ১৩ ১৪৩২   ০৯ শাওয়াল ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
৪৪

বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি

আজকাল রিপোর্ট -

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬  

কমিউনিটিতে ঈদ উৎসব

 
 
নিউইয়র্কে হাজার হাজার বাংলাদেশিদের সাথে ঈদের জামায়াতে অংশ নিলেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তিনি ছাড়াও এতে অংশ নেন সিটি কাউন্সিলের স্পীকার জুলি মেনিন, স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো এবং কুইন্স পুলিশ বিভাগের কর্মকর্তারা । তারা মুসুল্লীদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। গত শুক্রবার ২০ মার্চ জামাইকাস্থ মুসলিম সেন্টারের (জেএমসি) ভেতরে ও বাইরে রাস্তার ওপর এ ঈদেও জামাত অনুষ্ঠিত হয়। 
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার ২০ মার্চ নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদী আরবের ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়। ঈদ উপলক্ষ্যে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটির শিশু-কিশোর সহ বয়োবৃদ্ধরাও রং বে রং এর নতুন পোশাক পড়ে সপরিবারে বিভিন্ন ঈদের জামাতগুলোতে অংশ নেন। সিটির অর্ধ শতাধিক মসজিদ আর ইসলামিক সেন্টার ছাড়াও খোলা মাঠে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপনের মূল অনুষ্ঠান ঈদের জামাতে ছিলো সর্বস্তরের নর-নারীর অংশগ্রহন। ঠান্ডার মধ্যেও ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম সপরিবারে বিভিন্ন ঈদের জামাতে অংশ নেন। জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে মসজিদ ভবনে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টায়। এতে ১০/১২ হাজার নর-নারী ঈদের জামাতে অংশ নেন বলে সংশ্লিস্টরা দাবী করেন। সিটির মেয়র জোহরান মামদানী, সিটি কাউন্সিলের স্পীকার জুলি মেনিন, স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো এবং কুইন্স পুলিশ বিভাগের কর্মকর্তারা ঈদের জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও আসন্ন ষ্টেট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জেএমসিতে এসে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ- সমৃদ্ধি কামনা, যুদ্ধ নয় শান্তি এবং ফিলিস্তিনী সহ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া করা হয়। জেএমসি’র তিনটি জামাতে সর্বস্তরের হাজার হাজার শিশু-কিশোর- কিশোরী, নর-নারী এবং বয়োবৃদ্ধরাও অংশ নেন। ভবনের অভ্যন্তর সহ জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রীট তথা জেএমসি ওয়ের উপর খোলা রাস্তায়ও অনেকে নামাজ আদায় করেন।নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।  জেএমসিতে প্রথম জামাতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, দ্বিতীয় জামাতে ইমামতি করেন জেএমসি’র অন্যতম পরিচালক ইমাম শামসে আলী এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। এসময় জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন বক্তব্য রাখেন। পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার। এসময় জেএমসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে মুসল্লিদের মাঝে হালকা খাবারও পরিবেশন করা হয়। 

 সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যানের বাসায় ঈদ গ্রিটিংস
বাংলাদেশস সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজের বাসায় ঈদেও দিন কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এতে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, লায়ন নুরুল আজিম, লায়ন আহসান হাবিব, বাংলাপত্রিকার সম্পাদক আবু তাহের, শাহ নেওয়াজ গ্রুপের মিডিয়া ডাইক্টের ফরিদ আলম, সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জেমিনির সম্পাদক বেলাল আহমেদ, কমিউনিটি একটিভিস্ট নওশাদ হায়দার,আজকালের জিএম আবু বকর সিদ্দিক, পুলিশ অফিসার ফুয়াদ হাসান ও গোল্ডেন এজ হোম কেয়ারের একাউন্টি হেড মো রাসেল,

ব্রঙ্কসে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
 
নিউইয়র্কের ব্রঙ্কসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত ২০শে মার্চ শুক্রবার নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতিতে অনুষ্ঠিত ঈদের নামাজে অংশগ্রহণ করতে ব্রঙ্কসের বিভিন্ন এলাকা থেকে শত শত মুসল্লি ভোর থেকেই স্টারলিং বাংলাবাজারের বাংলাবাজার জামে মসজিদে জড়ো হন। সকাল ৮ টায় প্রথম ঈদের জামাত শুরু হয়।তারপর পর পর মোট চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদে।সকাল ৮টার নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া। নামাজের কাতার মসজিদের ভিতর থেকে বাহিরে পার্কিং পর্যন্ত মুসল্লিরা নামাজ আদায় করেন।পিএস ১০৬ মাঠে নামাজের আয়োজন থাকলেও প্রচন্ড শীতের জন্য আর মসজিদের বাইরে নামাজ আদায় পরিহার করা হয়।
এছাড়াও নামাজ অনুষ্ঠিত হয় শাহজালাল জামে মসজিদ,পার্কচেস্টার জামে মসজিদ,নিউ বোল্ড বায়তুল আমান জামে মসজিদ,পিআইসি পার্কচেস্টার ইসলামিক সেন্টার,বিলাল মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে মসজিদে আসা মুসল্লিরা প্রিয়জনদের সাথে একে অপরের সাথে ঈদের খোলাখুলি করেন।এবং ঈদের পিঠা পায়েস খাওয়া জন্য একে অন্যের বাসায় বেড়াতে যান। (সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটর শেখ শফিকুর রহমান, ব্রংকস)

আমেরিকা মুসলিম সেন্টার: 
জ্যামাইকার আমেরিকা মুসলি সেন্টার (এএমসি)’র উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয় এএমসি ভবনে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সকাল সাড়ে ১০টায় এবং পঞ্চম জামাত বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয়। এএমসি’র ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় জামাত স্থানীয় রুফস কিং পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঠান্ডা জনিত কারণে পার্কের স্থলে মসজিদ ভবনেই জামাত অনুষ্ঠিত হয়। এজন্য পূর্ব ঘোষণা না থাকায় অনেক মসল্লী পার্কে এসে বিভ্রান্তির মধ্যে পড়লেও তারা মসজিদে এসে নামাজ আদায় করেন। এব্যাপারে এএমসি’র অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ রফিকুল ইসলাম জানান, আমরা পার্কে নামাজ আদায়ের জন্য অনুমতিও পেয়ছিলাম। কিন্তু ঠান্ডার কারণে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়নি।

তবে এতে যারা অসুবিধার সম্মুখিন হয়েছেন তাদের কাছে দু:খ প্রকাশ করেন তিনি। মসজিদ মিশন: নিউইয়র্কে হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন-এর উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল পৌন ১০টায়। আল আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার অন্যতম বৃহৎ মসজিদ আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের তিন জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টায়, সকাল ৮টায় এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। শীত ও ঠান্ডা জনিত কারণে এবছর স্থানীয় সুজান বি অ্যান্থনির মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়নি বলে সংশ্লিস্টরা জানান।মদিনা মসজিদ: সিটির অন্যতম পুরাতন মসজিদ ম্যানহাটানের ‘মদিনা মসজিদ’ হিসেবে পরিচিত ইসলামিক সেন্টার অব  আমেরিকা’র উদ্যোগে মসজিদ ভবনে ঈদের ২টি জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল সোয়া ৯টায়। (সূত্র-ইউএনএ)
 এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ
 এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটে খোলা রাস্তায় সকাল সাড়ে আটটায়। মুনা সেন্টার অব নিউইয়র্ক: ওজনপার্কের অন্যতম বৃহৎ মসজিদ মুনা সেন্টার অব নিউইয়র্ক-এর উদ্যোগে নিজস্ব মসজিদ ভবনে দু’টি ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়। বায়তুল মামুর জামে মসজিদ: ওজনপার্কের বায়তুল মামুর জামে মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারে ঈদের একটি জামাত হয় সকাল ৮টায়। পার্কচেষ্টার জামে মসজিদ: ব্রঙ্কসের অন্যতম পার্কচেষ্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত হয়ে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায়।বাংলাবাজার জামে মসজিদ: ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় পিএস ১০৬ স্কুলের প্লে গ্রাউন্ডে যথাক্রমে সকাল সোয়া ৮টায় ও সকাল ৯টায়। 
ব্রুকলিনে ঈদের জামাত
ঈদের জামাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে হাজারো কণ্ঠের ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে  চার্চ-ম্যাকডোনাল্ড। প্রতি বছরের মতো এবারও ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড সংযোগস্থলে (লিটল বাংলাদেশ) রাস্তার ওপর ঈদের সবথেকে বড় জামাতটি অনুষ্ঠিত হয়। খোলা আকাশের নিচে এই বিশাল জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন।
বাংলাদেশ মুসলিম সেন্টার: এখানকার বড় জামে মসজিদে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদের জামাত সম্পন্ন হয়।
দারুল জান্নাহ ও বায়তুল জান্নাহ: এই মসজিদগুলোতে ইনডোরে একাধিক জামাতের মাধ্যমে মুসল্লিরা নামাজ আদায় করেন।
বাংলাদেশ ইসলামী সেন্টার: স্থানীয় এই কেন্দ্রসহ অন্যান্য ছোট-বড় মসজিদগুলোতেও পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুল জান্নাহ জামে মসজিদ: ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউতে খোলা রাস্তায় একটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়।
 দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭.৩০ মিনিটে, দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিকে, তৃতীয় জামাত ৯.৩০ মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জামাতে মহিলাদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা ছিলো।
 রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার: সাউথ জ্যামাইকার রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ৪৮ স্কুল গ্রাউন্ডে একটি ঈদের জামাত হয়। মসজিদ ইয়াসীন: কুইন্স ভিলেজের মসজিদ ইয়াসীনে দুটি ঈদের জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

 

জ্যাকসন হাইটস মুনা সেন্টার 

   

 নিউইয়র্কে বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ৩৫-৩৫, ৭১ ষ্ট্রিটে অবস্থিত মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসেিজদের ইমাম মাওলনা অলিউর রহমান সিরাজী দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মু. ফখরুল ইসলাম মাছুম। এর আগে উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির। বিপুল সংখ্যক মুসল্লিদের মধ্যে মহিলা ও শিশুকিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষনান।
আল কুবা ইসলামিক সেন্টার
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে মসজিদের ভিতরে একটি ঈদের জামাত হয় সকাল আটটায়।  নিউইয়র্ক ঈদগাঁহ: জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাঁহ’র উদ্যোগে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায়, চতুর্থ জামাত দশটায় এবং পঞ্চম জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
 জ্যাকসন হাইটসের মুনা সেন্টার
 জ্যাকসন হাইটসের মুনা সেন্টার (মসজিদ নামিরাহ)-এ ঈদুল ফিতর এর একটি জামাত মসজিদের পাশে খোলা আকাশের নিচে রাস্তায় অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০ মিনিটে। 
আবু হুরায়রা জামে মসজিদ
 
ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন এর ডাইরেক্টর এটর্নী মঈন চৌধুরী ঈদের নামাজ আদায় করেন আবু হুরায়রা জামে মসজিদে।

নিউইয়র্ক ঈদগাহ
 
নিউইয়র্ক ঈদগাহ’র উদ্যোগে মুসল্লিরা আত্মতৃপ্তির সহিত উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে সুন্নাহ মোতাবেক সুন্দর একটি ঈদ উদযাপন করেছে। এতে জ্যাকসন হাইটস এলাকার মুসলিম কমিউনিট অংশ নেন।  সকাল থেতে ৫টি জামাত অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক ঈদগায় বিশ্ববরেণ্য ও বহু আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত নতুন প্রজন্মের হাফিজ শাইখ ইমাম নাজমুস সাকিবের একটি জামাতের ইমামতি করেন।  বাকী চারটি জামায়াতের ইমামতি করেন যথাক্রমে ইমাম কাজী কাইয়ূম, ইমাম শাইখ ক্বারী আবুল খাইর, সায়্যিদ ইমাম ক্বারী হাফিজ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী বদরপুরী ও সায়্যিদ ক্বারী হাফিজ মুসতায়ীন বিল্লাহ রাব্বানী বদরপুরী। শেষের ৩টি জামাতে মহিলা মুসল্লীদেরও নামাজে শরীর হতে দেখা যায়।


এ ছাড়াও সিটির বিভিন্ন মসজিদ ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইস্ট এলমর্হাস্ট জামে মসজিদ: ইস্ট এলমর্হাস্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উডসাইড মসজিদ: উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল পোনে ১০টায় অনুষ্ঠিত হয়। শেষ জামাতে মহিলাদের অংশগ্রহণের সুযোগ ছিলো। আল ফরুকান মসজিদ: ওজনপার্কের আল ফরুকান মসজিদের উদ্যোগে ঈদের নামাজ হয় স্থানীয় ৭৭ অ্যান্ড গ্ল্যানেমার অ্যাভিনিউতে। এখানে দুটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল আটটায় ও সকাল নয়টায়।দারুল জান্নাহ মসজিদ: ব্রুকলীনের দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে স্থানীয় সি অ্যাভিনিউতে ঈদের জামাত হয় চারটি। প্রথম জামাত সকাল সোয়া সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাতটা ৪৫ মিনিটে, তৃতীয় জামাত সকাল সোয়া আটটায় এবং চতুর্থ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার: নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় সকাল ৯টায় স্থানীয় ওভাল পার্কে। এছাড়াও নিউইয়র্ক সিটির বেলাল মসজিদ, জ্যাকসন হাইটসের আল নূর ইসলামিক সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, ইকনা প্রভৃতি মসজিদের উদ্যোগের ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর