বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার
কমিউনিটিতে ঈদ উৎসব
নিউইয়র্কে হাজার হাজার বাংলাদেশিদের সাথে ঈদের জামায়াতে অংশ নিলেন নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তিনি ছাড়াও এতে অংশ নেন সিটি কাউন্সিলের স্পীকার জুলি মেনিন, স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো এবং কুইন্স পুলিশ বিভাগের কর্মকর্তারা । তারা মুসুল্লীদের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। গত শুক্রবার ২০ মার্চ জামাইকাস্থ মুসলিম সেন্টারের (জেএমসি) ভেতরে ও বাইরে রাস্তার ওপর এ ঈদেও জামাত অনুষ্ঠিত হয়।
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার ২০ মার্চ নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদী আরবের ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়। ঈদ উপলক্ষ্যে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটির শিশু-কিশোর সহ বয়োবৃদ্ধরাও রং বে রং এর নতুন পোশাক পড়ে সপরিবারে বিভিন্ন ঈদের জামাতগুলোতে অংশ নেন। সিটির অর্ধ শতাধিক মসজিদ আর ইসলামিক সেন্টার ছাড়াও খোলা মাঠে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপনের মূল অনুষ্ঠান ঈদের জামাতে ছিলো সর্বস্তরের নর-নারীর অংশগ্রহন। ঠান্ডার মধ্যেও ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম সপরিবারে বিভিন্ন ঈদের জামাতে অংশ নেন। জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে মসজিদ ভবনে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টায়। এতে ১০/১২ হাজার নর-নারী ঈদের জামাতে অংশ নেন বলে সংশ্লিস্টরা দাবী করেন। সিটির মেয়র জোহরান মামদানী, সিটি কাউন্সিলের স্পীকার জুলি মেনিন, স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো এবং কুইন্স পুলিশ বিভাগের কর্মকর্তারা ঈদের জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও আসন্ন ষ্টেট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জেএমসিতে এসে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ- সমৃদ্ধি কামনা, যুদ্ধ নয় শান্তি এবং ফিলিস্তিনী সহ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া করা হয়। জেএমসি’র তিনটি জামাতে সর্বস্তরের হাজার হাজার শিশু-কিশোর- কিশোরী, নর-নারী এবং বয়োবৃদ্ধরাও অংশ নেন। ভবনের অভ্যন্তর সহ জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রীট তথা জেএমসি ওয়ের উপর খোলা রাস্তায়ও অনেকে নামাজ আদায় করেন।নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জেএমসিতে প্রথম জামাতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, দ্বিতীয় জামাতে ইমামতি করেন জেএমসি’র অন্যতম পরিচালক ইমাম শামসে আলী এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। এসময় জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন বক্তব্য রাখেন। পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার। এসময় জেএমসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে মুসল্লিদের মাঝে হালকা খাবারও পরিবেশন করা হয়।
সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যানের বাসায় ঈদ গ্রিটিংস
বাংলাদেশস সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজের বাসায় ঈদেও দিন কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এতে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, লায়ন নুরুল আজিম, লায়ন আহসান হাবিব, বাংলাপত্রিকার সম্পাদক আবু তাহের, শাহ নেওয়াজ গ্রুপের মিডিয়া ডাইক্টের ফরিদ আলম, সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, জেমিনির সম্পাদক বেলাল আহমেদ, কমিউনিটি একটিভিস্ট নওশাদ হায়দার,আজকালের জিএম আবু বকর সিদ্দিক, পুলিশ অফিসার ফুয়াদ হাসান ও গোল্ডেন এজ হোম কেয়ারের একাউন্টি হেড মো রাসেল,
ব্রঙ্কসে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
নিউইয়র্কের ব্রঙ্কসে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গত ২০শে মার্চ শুক্রবার নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিমদের উপস্থিতিতে অনুষ্ঠিত ঈদের নামাজে অংশগ্রহণ করতে ব্রঙ্কসের বিভিন্ন এলাকা থেকে শত শত মুসল্লি ভোর থেকেই স্টারলিং বাংলাবাজারের বাংলাবাজার জামে মসজিদে জড়ো হন। সকাল ৮ টায় প্রথম ঈদের জামাত শুরু হয়।তারপর পর পর মোট চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদে।সকাল ৮টার নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা আবুল কাসেম ইয়াহিয়া। নামাজের কাতার মসজিদের ভিতর থেকে বাহিরে পার্কিং পর্যন্ত মুসল্লিরা নামাজ আদায় করেন।পিএস ১০৬ মাঠে নামাজের আয়োজন থাকলেও প্রচন্ড শীতের জন্য আর মসজিদের বাইরে নামাজ আদায় পরিহার করা হয়।
এছাড়াও নামাজ অনুষ্ঠিত হয় শাহজালাল জামে মসজিদ,পার্কচেস্টার জামে মসজিদ,নিউ বোল্ড বায়তুল আমান জামে মসজিদ,পিআইসি পার্কচেস্টার ইসলামিক সেন্টার,বিলাল মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়।নামাজ শেষে মসজিদে আসা মুসল্লিরা প্রিয়জনদের সাথে একে অপরের সাথে ঈদের খোলাখুলি করেন।এবং ঈদের পিঠা পায়েস খাওয়া জন্য একে অন্যের বাসায় বেড়াতে যান। (সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটর শেখ শফিকুর রহমান, ব্রংকস)
আমেরিকা মুসলিম সেন্টার:
জ্যামাইকার আমেরিকা মুসলি সেন্টার (এএমসি)’র উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয় এএমসি ভবনে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সকাল সাড়ে ১০টায় এবং পঞ্চম জামাত বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয়। এএমসি’র ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় জামাত স্থানীয় রুফস কিং পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঠান্ডা জনিত কারণে পার্কের স্থলে মসজিদ ভবনেই জামাত অনুষ্ঠিত হয়। এজন্য পূর্ব ঘোষণা না থাকায় অনেক মসল্লী পার্কে এসে বিভ্রান্তির মধ্যে পড়লেও তারা মসজিদে এসে নামাজ আদায় করেন। এব্যাপারে এএমসি’র অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ রফিকুল ইসলাম জানান, আমরা পার্কে নামাজ আদায়ের জন্য অনুমতিও পেয়ছিলাম। কিন্তু ঠান্ডার কারণে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়নি।
তবে এতে যারা অসুবিধার সম্মুখিন হয়েছেন তাদের কাছে দু:খ প্রকাশ করেন তিনি। মসজিদ মিশন: নিউইয়র্কে হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন-এর উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল পৌন ১০টায়। আল আরাফা ইসলামিক সেন্টার: জ্যামাইকার অন্যতম বৃহৎ মসজিদ আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের তিন জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টায়, সকাল ৮টায় এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। শীত ও ঠান্ডা জনিত কারণে এবছর স্থানীয় সুজান বি অ্যান্থনির মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়নি বলে সংশ্লিস্টরা জানান।মদিনা মসজিদ: সিটির অন্যতম পুরাতন মসজিদ ম্যানহাটানের ‘মদিনা মসজিদ’ হিসেবে পরিচিত ইসলামিক সেন্টার অব আমেরিকা’র উদ্যোগে মসজিদ ভবনে ঈদের ২টি জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল সোয়া ৯টায়। (সূত্র-ইউএনএ)
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ
এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটে খোলা রাস্তায় সকাল সাড়ে আটটায়। মুনা সেন্টার অব নিউইয়র্ক: ওজনপার্কের অন্যতম বৃহৎ মসজিদ মুনা সেন্টার অব নিউইয়র্ক-এর উদ্যোগে নিজস্ব মসজিদ ভবনে দু’টি ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়। বায়তুল মামুর জামে মসজিদ: ওজনপার্কের বায়তুল মামুর জামে মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারে ঈদের একটি জামাত হয় সকাল ৮টায়। পার্কচেষ্টার জামে মসজিদ: ব্রঙ্কসের অন্যতম পার্কচেষ্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত হয়ে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায়।বাংলাবাজার জামে মসজিদ: ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় পিএস ১০৬ স্কুলের প্লে গ্রাউন্ডে যথাক্রমে সকাল সোয়া ৮টায় ও সকাল ৯টায়।
ব্রুকলিনে ঈদের জামাত
ঈদের জামাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে হাজারো কণ্ঠের ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে চার্চ-ম্যাকডোনাল্ড। প্রতি বছরের মতো এবারও ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড সংযোগস্থলে (লিটল বাংলাদেশ) রাস্তার ওপর ঈদের সবথেকে বড় জামাতটি অনুষ্ঠিত হয়। খোলা আকাশের নিচে এই বিশাল জামাতে প্রায় ১০ হাজার মুসল্লি একসাথে ঈদের নামাজ আদায় করেন।
বাংলাদেশ মুসলিম সেন্টার: এখানকার বড় জামে মসজিদে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ঈদের জামাত সম্পন্ন হয়।
দারুল জান্নাহ ও বায়তুল জান্নাহ: এই মসজিদগুলোতে ইনডোরে একাধিক জামাতের মাধ্যমে মুসল্লিরা নামাজ আদায় করেন।
বাংলাদেশ ইসলামী সেন্টার: স্থানীয় এই কেন্দ্রসহ অন্যান্য ছোট-বড় মসজিদগুলোতেও পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়।
বায়তুল জান্নাহ জামে মসজিদ: ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউতে খোলা রাস্তায় একটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়।
দারুস সালাম মসজিদ: জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭.৩০ মিনিটে, দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিকে, তৃতীয় জামাত ৯.৩০ মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জামাতে মহিলাদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা ছিলো।
রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার: সাউথ জ্যামাইকার রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ৪৮ স্কুল গ্রাউন্ডে একটি ঈদের জামাত হয়। মসজিদ ইয়াসীন: কুইন্স ভিলেজের মসজিদ ইয়াসীনে দুটি ঈদের জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।
জ্যাকসন হাইটস মুনা সেন্টার
নিউইয়র্কে বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটসে ৩৫-৩৫, ৭১ ষ্ট্রিটে অবস্থিত মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসেিজদের ইমাম মাওলনা অলিউর রহমান সিরাজী দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা মু. ফখরুল ইসলাম মাছুম। এর আগে উপস্থিত মুসল্লিদের শুভেচ্ছা জানান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির। বিপুল সংখ্যক মুসল্লিদের মধ্যে মহিলা ও শিশুকিশোরদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আমন্ত্রিত অতিথি ছিলেন স্থানীয় কাউন্সিলম্যান শেখর কৃষনান।
আল কুবা ইসলামিক সেন্টার
আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে মসজিদের ভিতরে একটি ঈদের জামাত হয় সকাল আটটায়। নিউইয়র্ক ঈদগাঁহ: জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাঁহ’র উদ্যোগে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায়, চতুর্থ জামাত দশটায় এবং পঞ্চম জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটসের মুনা সেন্টার
জ্যাকসন হাইটসের মুনা সেন্টার (মসজিদ নামিরাহ)-এ ঈদুল ফিতর এর একটি জামাত মসজিদের পাশে খোলা আকাশের নিচে রাস্তায় অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০ মিনিটে।
আবু হুরায়রা জামে মসজিদ
ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এট লার্জ ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন এর ডাইরেক্টর এটর্নী মঈন চৌধুরী ঈদের নামাজ আদায় করেন আবু হুরায়রা জামে মসজিদে।
নিউইয়র্ক ঈদগাহ
নিউইয়র্ক ঈদগাহ’র উদ্যোগে মুসল্লিরা আত্মতৃপ্তির সহিত উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে সুন্নাহ মোতাবেক সুন্দর একটি ঈদ উদযাপন করেছে। এতে জ্যাকসন হাইটস এলাকার মুসলিম কমিউনিট অংশ নেন। সকাল থেতে ৫টি জামাত অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক ঈদগায় বিশ্ববরেণ্য ও বহু আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত নতুন প্রজন্মের হাফিজ শাইখ ইমাম নাজমুস সাকিবের একটি জামাতের ইমামতি করেন। বাকী চারটি জামায়াতের ইমামতি করেন যথাক্রমে ইমাম কাজী কাইয়ূম, ইমাম শাইখ ক্বারী আবুল খাইর, সায়্যিদ ইমাম ক্বারী হাফিজ মুসতানজিদ বিল্লাহ রাব্বানী বদরপুরী ও সায়্যিদ ক্বারী হাফিজ মুসতায়ীন বিল্লাহ রাব্বানী বদরপুরী। শেষের ৩টি জামাতে মহিলা মুসল্লীদেরও নামাজে শরীর হতে দেখা যায়।
এ ছাড়াও সিটির বিভিন্ন মসজিদ ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইস্ট এলমর্হাস্ট জামে মসজিদ: ইস্ট এলমর্হাস্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। উডসাইড মসজিদ: উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল পোনে ১০টায় অনুষ্ঠিত হয়। শেষ জামাতে মহিলাদের অংশগ্রহণের সুযোগ ছিলো। আল ফরুকান মসজিদ: ওজনপার্কের আল ফরুকান মসজিদের উদ্যোগে ঈদের নামাজ হয় স্থানীয় ৭৭ অ্যান্ড গ্ল্যানেমার অ্যাভিনিউতে। এখানে দুটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল আটটায় ও সকাল নয়টায়।দারুল জান্নাহ মসজিদ: ব্রুকলীনের দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে স্থানীয় সি অ্যাভিনিউতে ঈদের জামাত হয় চারটি। প্রথম জামাত সকাল সোয়া সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাতটা ৪৫ মিনিটে, তৃতীয় জামাত সকাল সোয়া আটটায় এবং চতুর্থ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার: নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় সকাল ৯টায় স্থানীয় ওভাল পার্কে। এছাড়াও নিউইয়র্ক সিটির বেলাল মসজিদ, জ্যাকসন হাইটসের আল নূর ইসলামিক সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, ইকনা প্রভৃতি মসজিদের উদ্যোগের ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে।
