ওজোন পার্ক
বাংলাদেশিকে বন্দুক ঠেকিয়ে ডাকাতি
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৮ মে ২০২৪
বাংলাদেশি অধ্যুষিত ওজোন পার্ক এলাকার এক দুর্ধর্ষ ডাকাতির শিকার হয়েছেন একজন বাংলাদেশি দোকানি। গত ১৩ মে রাত সাড়ে নয়টার দিকে সংঘঠিত এ ঘটনায় বন্দুকের মুখে বাংলাদেশি দোকানি আখলাকুর রহমানকে জিম্মি করে ১০ হাজার ডলারের বেশি নগদ অর্থ, মোবাইল ও ওয়ালেট ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যরা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন।
১০১ এভিনিউতে অবস্থিত পোশাকের দোকান জারা লাইফ স্টাইলে এ ঘটনা ঘটে। দোকানে বিভিন্ন দেশে টাকা পাঠানোর মানি এক্সচেঞ্জ ব্যবসাও রয়েছে। ঘটনার সময় আখলাকুর রহমান দোকানের একাই ছিলেন। তার বুকে বন্দুক ঠেকিয়ে ক্যাশ থেকে সব টাকা নিয়ে তাকে বাথরুমে আটকে রেখে সটকে পড়ে ডাকাতরা। এছাড়া তাকে শারীরিকভাবে আঘাতও করা হয়।
এ ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটিতে আতংক ও উঠকণ্ঠা বিরাজ করছে। তাদের অভিযোগ প্রায়ই ওজোন পার্ক এলাকায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটানা ঘটছে। কিন্তু কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। এজন্য অনেকেই ঘটনা প্রকাশও করেন না। বিষয়টি নিয়ে সিটি পুলিশের সক্রিয় পদক্ষেপ চান তারা। এর আগের সপ্তাহেও একই এলাকার অন্য একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে।
জারা লাইফ স্টাইলে ঘটনার সময় দোকানে দায়িত্বে থাকা আখলাকুর রহমান আজকালকে জানান, ‘সন্ধ্যা ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দোকানে একজন কাস্টমার ছিল, তিনি চলে যাবার পর দোকানে আমি একাই ছিলাম। এমন সময় দুইজন ডাকাত দোকানে আসে। একজন আমার কাছে এসে পিস্তাল বের করে, তাক করে। অন্যজন দোকানের বাইরে পাহারায় ছিল। দোকানের ভিতরের ডাকাত পিস্তল দেখিয়ে ভয় দেখায়। সে আমার বুকে ও মাথায় আঘাত করে ক্যাশে যা আছে তা বের করে দিতে বলে। ক্যাশ থেকে ১০ হাজার টাকার বেশি নিয়ে যায়। এছাড়া আমার আইফোন ১৪ প্রোম্যাক্স এবং ওয়ালেটও ছিনিয়ে নেয়। দোকানের কাস্টমারের টাকা ও দোকান ভাড়া ছিল সবই নিয়ে গেছে। টাকা নেয়ার পর ডাকাত আমাকে পিস্তলের মুখে বাথরুমে আটকে রাখে। কোন ধরনের চিৎকার করতে নিষেধ করে। কিছুক্ষণ পর দোকান থেকে কোন শব্দ না পেয়ে আমি জোরে ধাক্কা ধাক্কি করলে বাথরুমের দরজা খুলে যায়। পরে দোকানে থাকা একটি ইমার্জেন্সি ফোন অন করে মালিককে কল দিই। কল পেয়ে মালিক রাজু আহমেদ পুলিশকে ঘটনাটি জানান। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরের দিনও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
জারা লাইফ স্টাইলের মালিক রাজু আহমেদ বলেন, মঙ্গলবারও পুলিশ আসে কিন্তু এ ঘটনার কোন অগ্রগতি নেই বলে জানায়। এমন ঘটনা প্রায়ই ঘটছে। আমরা এর প্রতিকার চাই। অন্যান্য এলাকায় পুলিশের সিকিউরিটি ক্যাম্প আছে, টহল দল আছে। কিন্তু ওজোন পার্ক এলকায় নাই। তাই আমরাও এই এলাকায় পুলিশের সার্বক্ষণিক টহল টিম চাই।
এদিকে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটানা নিয়ে এক জরুরি সভা করে সিটিলাইন-ওজোন পার্ক বিজনেস এসোসিয়েশন। ব্যবসায়ীদের সঙ্গে কমিউনিটি অ্যাকটিভিস্ট ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন। সভায় প্রতিবাদ র্যালি ও সমাবেশের আয়োজন করার সিদ্ধান্ত হয়। এসোসিয়েশন নেতারা বলেন, বেশ কিছু দিন ধরেই এই এলকায় অপরাধের ঘটনা ঘটে চলেছে। তাই সময় হয়েছে ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে এর প্রতিবাদ করা।
লিটল বাংলাদেশ ওয়ে, ১০১ এভিনিউ, ড্রিউ স্ট্রিটে স্থানীয় আল-আমিন মসজিদে আজ শুক্রবার জুমার পর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গত মঙ্গলবার ওজোন পার্কে এক পথচারীকে ধরে ছিনতাইকারীরা তার সবকিছু কেড়ে নেয়। তিনি কাজ থেকে বাসায় ফিরছিলেন। এ সপ্তাহেই ৮০ স্ট্রিটের একটি দোকানে ঢুকেও টাকা কেড়ে নেয় দুর্বৃত্তরা।
বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুর নূর বলেন, এমন ধরনরে ঘটনা কখনোই আশা করি না। কিন্তু ঘটছেই। ডাকাতির ঘটনায় মঙ্গলবার আমরা জরুরি বৈঠক করেছি। সেখানে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজনেস এসোসিয়শেনের সেক্রেটারি খাইরুল ইসলাম খোকন বলেন, সাম্প্রতিক সময়ে এই এলাকায় এমন ঘটনা বেড়ে গেছে। ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বাসিন্দা কেউ রেহাই পাচ্ছেন না। এক সপ্তাহেই তিনটি ঘটনা ঘটেছে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
