শনিবার   ১১ জুলাই ২০২৬   আষাঢ় ২৬ ১৪৩৩   ২৫ মুহররম ১৪৪৮

সর্বশেষ:
৫ জনের জাল ভিসা শনাক্ত হতেই বিমানবন্দর থেকে উধাও বাকি ৭১ জন ট্রাম্পকে অভিনন্দন প্রধানমন্ত্রীর ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা গাজা উপত্যকার গণহত্যা আর কতকাল উপেক্ষা করবে পশ্চিমা বিশ্ব? বাংলাদেশ ও আমেরিকা একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা কানাডাকে কাঁদিয়ে সবার আগে শেষ আটে মরক্কো টেইলর সুইফটের বিয়ে নিয়ে হোয়াইট হাউসের ট্রোল তাপপ্রবাহের কবলে নিউইয়র্ক, স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্রে অনেক শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১০

বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই

মাসুদ করিম, ঢাকা থেকে

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬  


 
আঞ্চলিক বৃহৎ শক্তিগুলো লড়াইয়ের ক্ষেত্র হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে। এই লড়াইটা দীর্ঘদিন ধরেই চলছে। তবে সাম্প্রতিককালে তা অনেক বেশি দৃশ্যমান হচ্ছে। ঢাকায় একটি সেমিনারে সম্প্রতি জম্মু ও কাশ্মিরের মানচিত্র ঘিরে উত্তাপ ছড়িয়েছিল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংস্থা ‘সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন’ (সার্ক) বিষয়ে ‘বাংলাদেশ ইন্সষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস’ (বিস) আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করছিলেন সাবেক রাষ্ট্রদূত আহমেদ তারিক করিম। প্রবন্ধটি উপস্থাপনের পাশাপাশি প্রজেক্টরে মানচিত্র দেখানো হচ্ছিল। ওই সময় দর্শক সারি থেকে ভারতীয় হাই কমিশনের এক নারী কূটনীতিক বলেন যে, ‘মানচিত্রটি সঠিক নয়। জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ’। এ সময় তারিক করিম বলেন, ‘এই মানচিত্র একটি প্রতীকী ব্যাপার; প্রকৃত সীমানারেখা নয়’। ওই নারী কূটনীতিক তখন বলেন, ‘আমি বুঝতে পারছি। কিন্তু মানচিত্রে ভুল আছে। জম্মু ও কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়টা আমি উল্লেখ করলাম’। তারিক করিম বলেন, ‘আপনি কি ভারতীয় ?’ জবাবে নারী কূটনীতিক বলেন, ‘আমার নাম পূজা ঝা। আমি ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব’। এ সময় তারিক করিম বলেন, ‘আপনার পয়েন্টটি নোট করা হলো’। তারপর তারিক করিম আবার মূল প্রবন্ধ থেকে পাঠ করতে থাকেন। এ সময় সেমিনারে উপস্থিত পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার বলতে থাকেন যে, ‘এই বিষয়ে আমার কথা আছে’। তারেক করিম বিরক্ত হয়ে বলেন, ‘আপনারা এখনই কথা বলতে থাকলে আলোচনা শেষ করা যাবে না’। তখন বিষয়টি নিয়ে আর কোনও উচ্চবাচ্য করেনি কেউ।
কাশ্মিরের মতো স্পর্শকাতর ইস্যুতে বাংলাদেশ সাধারণত নিজেকে দূরে রাখে। বাংলাদেশ মনে করে, কাশ্মির ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় এবং কাশ্মিরের জনগণের ইস্যু। ফলে একটি আঞ্চলিক সেমিনারে প্রতীকী হলেও মানচিত্রের বিতর্ক এড়িয়েও তারেক করিমের মতো অভিজ্ঞ কূটনীতিক প্রবন্ধ উপস্থাপন করতে পারতেন বলে ধারণা করা যায়। তবে ঢাকায় দ্বিপক্ষীয় লড়াইয়ের ক্ষেত্র হিসাবে ভারত ও পাকিস্তান আরও অনেকভাবে তৎপরতায় লিপ্ত। শাসনকাল ভেদে এই দুই চিরশত্রু বাংলাদেশে নিজেদের আধিপত্যের লড়াই করে থাকে। শেখ হাসিনার আমলে ভারতের আধিপত্য বেশি ছিল। ২০২৪ সালের জুলাই মাসে ছাত্রদের নেতৃত্বে পরিচালিত অভ্যূত্থানের ফলে ওই বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন করে ‘রিসেট’ হতে শুরু করে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ছন্দপতন ঘটে। এই ঘটনাকে তাই অনেকে ভারতবিরোধী জনগোষ্ঠীর জন্যে স্বর্ণযুগ মনে করতে থাকে। বাংলাদেশে চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে ঘিরে তাই অনেক আলোচনা ও সমালোচনা চলতে থাকে। একটা প্রশ্নই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে, বাংলাদেশ কি চীনমুখি হয়ে গেলো ?
বাংলাদেশের কোনও প্রধানমন্ত্রীর চীন সফর এটাই প্রথম নয়। এর আগে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাও চীনকে প্রথম সফর হিসাবে বেছে নিয়েছেন। তবে এবারে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর প্রকাশিত যৌথ ইশতেহারে অনেক বেশি বাঁকবদল চোখে পড়ে। বিশেষ করে টু প্লাস টু সংলাপের সিদ্ধান্ত থেকে এটাই স্পষ্ট হয় যে, সামরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশের চীন নির্ভরতা রয়ে গেছে। আরেকটি বিষয় এবারের সফরে খুব আলোচিত হচ্ছে। সেটি হলো, চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর। এই করিডোর হবে মাল্টিমুডাল অর্থাৎ সমুদ্রপথ ও সড়কপথ ব্যবহার করে চীন ও বাংলাদেশের সঙ্গে সংযোগ স্থাপন করা। চীনের কুনমিং থেকে পণ্য সড়কপথে মিয়ানমারের ইয়াঙ্গুন কিংবা চাকতো সমুদ্র বন্দরে পৌঁছলে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে আসবে। ইতিপূর্বে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের মধ্যে বিসিআইএম নামের একটি উপ-আঞ্চলিক সহযোগিতা ডালপালা মেলেছিল। মোটরযানের মাধ্যমে কলকাতা থেকে ঢাকা হয়ে মিয়ানমারের মধ্য দিয়ে কুনমিং পর্যন্ত ট্রায়াল রানও হয়েছে। কিন্তু ভারত এই সহযোগিতায় তেমন আগ্রহ দেখায়নি। ফলে এই সহযোগিতা মুখথুবড়ে পড়েছে। এখন চীনের বাণিজ্যিক পণ্য সহজেই বঙ্গপোসাগর দিয়ে বাংলাদেশে আসাটাকে এক ধাপ অগ্রগতি বিবেচনা করা যায়। এতেই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় মার্কিন একজন কূটনীতিক ‘আজকাল’কে বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আছে সেটা যুক্তরাষ্ট্র জানে। তবে যুক্তরাষ্ট্র নিজস্ব উপায়ে সম্পর্কের বলয় সৃষ্টি করবে। বাংলাদেশের পার্লামেন্টে যুক্তরাষ্ট্র একটি ককাস তৈরী করেছে। সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুককে প্রধান করে এই ককাস গড়ে তোলা হয়। এতে বিএনপি ও জামায়াত উভয় দলের প্রতিনিধি আছেন। এই ককাসের আয়োজনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপিত হয়। এই অনুষ্ঠানে ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানও উপস্থিত ছিলেন। বাংলাদেশের অনিন্দ্য সুন্দর স্থাপত্যকলা সংসদ ভবনের নকশা তৈরী করেছেন যুক্তরাষ্ট্রের আর্কিট্যাক্ট লুই কান। অপরদিকে, যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত উইলিস টাওয়ার যা সাবেক সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ভবনের প্রধান আর্কিট্যাক্ট ছিলেন বাংলাদেশের ফজলুর রহমান খান।

 

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর