বশিরের উচ্ছেদের এক সপ্তাহ পরও সুদানে ‘বিপ্লব’ অসম্পূর্ণ
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৯
সুদানে বৃহস্পতিবার দেশটির ৩০ বছরের শাসক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের উচ্ছেদের এক সপ্তাহ পূর্ণ হয়েছে। বশিরের বিরুদ্ধে গণবিক্ষোভের পর সেনাবাহিনী তাকে ক্ষমতা থেকে উৎখাত করে। তবে বিক্ষোভকারীরা এবার নতুন সামরিক নেতৃবৃন্দের বিরুদ্ধে আন্দোলন করছে। ফলে বিপ্লব অসমাপ্তই রয়ে গেছে।
বিক্ষোভকারীরা খার্তুমের মধ্যাঞ্চলের সেনা সদরদপ্তরের বাইরে একটানা অবস্থা করে বিক্ষোভ করে। হাজার হাজার বিক্ষোভকারীর দাবির প্রেক্ষিতে ১১ এপ্রিল সেনাবাহিনী বশিরকে উচ্ছেদ করে।
খার্তুমের প্রকৌশলী তারিক আহমেদ বলেন, ‘বশিরের শাসন আমল ছাড়া এটিই আমার জীবনের প্রথম সপ্তাহ।’
তিনি আরো বলেন, ‘আমার প্রজন্ম এই স্বৈরশাসককে হটাতে পেরেছে বলে আমি গর্বিত।’
৭৫ বছর বয়সী বশির ১৯৮৯ সালে ইসলামপন্থী সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন। এরপর তিনি অত্যন্ত নির্মমতার সঙ্গে তিন দশক দেশ শাসন করেন।
তার শাসনামলে দেশব্যাপী সংঘাত সংঘর্ষ লেগেই থাকত। তার আমলেই দক্ষিণ সুদান বিচ্ছিন্ন হয়ে যায়। এটি এখন একটি স্বাধীন রাষ্ট্র।
এছাড়া তার শাসনামলে গ্রেফতার ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। বিরোধী দলীয় নেতা, কর্মী ও সাংবাদিকদের প্রায়ই গ্রেফতার করা হত।
১৯ ডিসেম্বর রুটির দাম তিনগুণ বাড়ানোর প্রতিবাদে প্রথমে বিক্ষোভ শুরু হয়। তবে এটি দ্রুত দেশব্যাপী স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপ নেয়।
শহর ও গ্রামগুলো স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ‘মুক্তি, শান্তি, ন্যায়বিচার’, ‘শুধু সরকারের পতন চাই’ বলে স্লোগান দিতে থাকে।
দারফুর সংঘাতের ঘটনায় বশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।
তবে বশিরকে আটকের পরও সেনাবাহিনী তাকে হেগে’র কাছে হস্তান্তরের বিষয়টি নাকচ করে দিয়েছে।
তার পারিবারিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে তাকে রাজধানীর কোবের কারাগারে পাঠানো হয়।
বশিরের উচ্ছেদের সাত দিন পূর্ণ হয়েছে। বিক্ষোভকারীরা এখন তার স্থালাভিষিক্ত হওয়া সামরিক পরিষদের অপসারণ চাইছে।
তার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আওয়াদ ইবনে ওউফ পরিষদের প্রধান হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তবে জনতার চাপের মুখে ২৪ ঘন্টার মধ্যে তাকেও উচ্ছেদ করা হয়।
এখন পরিষদের প্রধান হিসেবে প্রবীণ সেনা কর্মকর্তা জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানকে নিয়োগ করা হয়েছে।
সেনাবাহিনীর লোক হলেও তিনি সেনাবাহিনীর বাইরের জগতেও ব্যাপকভাবে পরিচিত।
বিক্ষোভকারীরা বলছেন, তারা একটি যৌথ সামরিক -বেসামরিক পরিষদ গঠনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু গঠন করা হয়েছে সম্পূর্ণ সামরিক পরিষদ। এই পরিষদে বশির সরকারের অনেকেই আছেন।
সুদানিজ প্রফেশনালস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাজি বলেন, ‘আমরা এই সামরিক পরিষদের বিলুপ্তি ঘটিয়ে এর স্থলে বেসামরিক পরিষদ চাই, যেখানে সামরিক প্রতিনিধিরাও থাকবেন। সামরিক বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে একটি পরিষদ চাই আমরা।’
বিক্ষোভের আয়োজকরা বলেন, এই বেসামরিক পরিষদই চার বছরের বেসামরিক সরকারের জন্য একটি রূপরেখা তৈরি করবে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক অ্যালেন বসওয়েল বলেন, ‘এটা ক্রমেই স্পষ্ট হচ্ছে যে এই বিপ্লব এখনো শেষ হয়ে যায়নি।’
বশির ও তার পরবর্তী উত্তরসূরি ইবনে ওউফের অপসারণের পর জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (এনআইএসএস) এর প্রধান সালাহ গোস পদত্যাগ করেছেন।
তিনি বিক্ষোভ দমনের দায়িত্বে ছিলেন। এ সময় ৬০ জনের বেশি বিক্ষোভকারী প্রাণ হারায়, কয়েকশ আহত হয় এবং হাজার হাজার বিক্ষোভকারীকে কারাগারে আটক করা হয়।
উদ্বুত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নরওয়ে বেসামরিক সরকার প্রতিষ্ঠায় সবাইকে সাথে নিয়ে একটি ‘ব্যাপক ও বিস্তারিত আলোচনার’ আহ্বান জানিয়েছে।
এদিকে সোমবার ৫৫ সদস্যরাষ্ট্র বিশিষ্ট আফ্রিকান ইউনিয়ন সামরিক বাহিনী ১৫ দিনের মধ্যে ক্ষমতা বেসামরিকদের হাতে হস্তান্তর করতে ব্যর্থ হলে সুদানকে জোট থেকে বহিষ্কারের হুমকি দিয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
