বঙ্গোপসাগরে নিরাপত্তা: কংগ্রেসের কাছে ৩ কোটি ডলার চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০১৯
বঙ্গোপসাগরে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ তিনটি দেশের সেনাকে অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে ৩০ মিলিয়ন ডলার চেয়েছে ট্রাম্প প্রশাসন। অপর দুই দেশ হলো শ্রীলঙ্কা ও মালদ্বীপ।
বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা এলিস জি ওয়েলস এশিয়া ও প্রশান্ত মহাসাগর সম্পর্কিত বিদেশ বিষয়ক সাব-কমিটিতে এই কথা জানিয়েছেন।
অবকাঠামো, প্রবৃদ্ধি ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ৬৪ মিলিয়ন ডলারের ঘোষণা দিয়েছে। ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’ নামে এই ৩০ মিলিয়ন ডলার অতিরিক্ত চাওয়া হয়েছে। উভয় উদ্যোগই নেয়া হয়েছে দক্ষিণ এশিয়ায় তিন দেশে চীনের প্রভাব কমানোর লক্ষ্যে।
এলিস জি ওয়েলস বলেছেন, ‘অটেকসই অবকাঠামো প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের সহযোগী রাষ্ট্রকে চীন অথবা অন্য রাষ্ট্রের ঋণের বোঝায় নিমজ্জিত হতে দিতে পারি না।’
তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ায় বে অব বেঙ্গল ইনিশিয়েটিভের ব্যাপারে সমর্থনের জন্য আমরা কংগ্রেসকে অনুরোধ করেছি। এই অর্থ খরচের মাধ্যমে জলাভূমি ও জলসীমান্তে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপের সক্ষমতা বাড়ানো হবে।’
‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং বাজেট ২০২০’ বিষয়ে বৃহস্পতিবার বিদেশ বিষয়ক কমিটির সাব কমিটিতে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওয়েলস সংসদ আইনপ্রণেতাদের বলেছেন, ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে বাংলাদেশের জন্য সর্ববৃহৎ সহযোগিতার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। ১৭ কোটি জনসংখ্যা ও ৬ এর বেশি টেকসই প্রবৃদ্ধির বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বড় বাজার হিসেবে অভিহিত করেছেন তিনি।
তিনি আরও বলেছেন, ‘বাংলাদেশের ৩০ ডিসেম্বরের নির্বাচন এবং নাগরিক সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার পথ রুদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছি। প্রত্যেক বৈঠকেই আমরা এ ব্যাপারে কথা বলেছি।’
মিয়ানমারে সহিংসতার শিকার হওয়া ১০ রাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথাও উল্লেখ করেছেন ওয়েলস। তিনি জানান, ২০১৭ সাল থেকে সৃষ্ট রোহিঙ্গা সমস্যা নিরসনসহ বিভিন্ন কারণে স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএএইড ৪৯৪ মিলিয়ন ডলারের বেশি মানবিক সাহায্য দিয়েছে বাংলাদেশে, এরমধ্যে শুধু রোহিঙ্গাদের জন্যই দিয়েছে ৪৫১ মিলিয়ন ডলার।
বিভিন্ন কারণে ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি নিয়মতান্ত্রিক সিস্টেমের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন, যেখানে উন্মুক্ত বাণিজ্য ও চলাফেলার ব্যবস্থা থাকবে। গণতন্ত্র থাকবে। দ্বন্দ্ব নিরসনে শান্তিপূর্ণ ব্যবস্থা থাকবে। এসব ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই অঞ্চলে বসবাসকারী পৃথিবীর প্রায় অর্ধেক মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে জানিয়েছেন ওয়েলস।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
