ফেব্রুয়ারিতে গ্যাসের উৎপাদন কমেছে ৪১ মিলিয়ন
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫
চলতি মাসে দুই সপ্তাহের ব্যবধানে দেশীয় গ্যাসের উৎপাদন (দৈনিক) ৪১ মিলিয়ন (৪ কোটি ১০ লাখ) ঘনফুট কমে গেছে। জানুয়ারি মাসের ৩১ দিনে কমেছিল ১৯ মিলিয়ন ঘনফুট। গত ১ জানুয়ারি মোট উৎপাদন ছিল ১৯২৯ মিলিয়ন ঘনফুট, ১৫ ফেব্রুয়ারিতে ১৮৭০ মিলিয়ন ঘনফুটে নেমে গেছে। যা গত ১ নভেম্বর ছিল ১৯৬৮ মিলিয়নে। দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুদ কমে যাওয়ায় প্রতি দিনই কমে আসছে উৎপাদন। এতে রমজান, গ্রীষ্ম ও সেচ মৌসুমে বড় ধরণের প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র মতে, ২০২০ সালের ১ জানুয়ারি বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি ৭০৮ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করেছিল, আর ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি কোম্পানিটির উৎপাদন নেমে এসেছে ৪৮৩ মিলিয়নে। একই সময়ে (জানুয়ারি ২০২০) বহুজাতিক কোম্পানির অধীনে থাকা ৪ গ্যাস ফিল্ড থেকে সরবরাহ পাওয়া যায় ১৬৫৬ মিলিয়ন, যা ১৫ ফেব্রুয়ারি ১১৩৯ মিলিয়নে নেমে গেছে। উৎপাদন যখন কমতির দিকে তখন জ্যামিতিক হারে বাড়ছে গ্যাসের চাহিদা। এতে চাহিদা ও সরবরাহের মধ্যে থাকা বিশাল ব্যবধান আরও বেড়ে যাচ্ছে। উৎপাদন হ্রাসের এই প্রবণতার পাশাপাশি বড় ধরণের বিপর্যয়ের শঙ্কা বিদ্যমান। সবচেয়ে বড় উৎস বিবিয়ানার মজুদ কমে আসায় যে কোন দিন বড় ঘাটতির মুখে পড়তে পারে দেশ।
দৈনিক ১৮৭০ মিলিয়ন উৎপাদনের দিনে বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে এসেছে ৯৫৬ মিলিয়ন ঘনফুট। ২০২৬ সাল নাগাদ গ্যাসক্ষেত্রটির মজুদ শেষ হয়ে যেতে পারে। শঙ্কা সত্যি হলে দেশীয় উৎসের গ্যাসের ১ হাজার মিলিয়ন কমে যাবে।
বিবিয়ানার মজুদ বিষয়ে কোন পক্ষ থেকেই খোলাসা করে কোন তথ্য দেওয়া হয় না। পেট্রোবাংলার সর্বশেষ বার্ষিক প্রতিবেদন (২০২২-২৩) অনুযায়ী ২০২৩ সালের জুলাইয়ে অবশিষ্ট মজুদ দেখানো হয় ১৩৪ বিসিএফ। এরপর বলা হয়েছিল বিবিয়ানার মজুদ ১ টিসিএফ বাড়তে পারে। এরপর ৫৯২ দিন কেটে গেছে।
বিগত সরকার ঘাটতি পূরণের জন্য আমদানির দিকে ঝুঁকেছিল। তারা আরও দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছিল। বিশেষ আইনে করা ওই চুক্তি বাতিল করে দিয়েছে বর্তমান সরকার। নতুন করে উন্মুক্ত দরের মাধ্যমে দেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু খুব একটা অগ্রগতি দৃশ্যমান নয়। চুক্তির পর ভাসমান টার্মিনাল স্থাপনে কমপক্ষে ১৮ মাস সময় প্রয়োজন। সে কারণে ২০২৫ ও ২০২৬ সালে আমদানি বাড়ানোর পথও বন্ধ রয়েছে।
পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, দেশে উৎপাদিত গ্যাসের গড় দর পড়ছে ৬.০৭ টাকার মতো। ২০২৩-২৪ অর্থবছরে এক-চতুর্থাংশ গ্যাস আমদানি করায় গড় মূল্য ২৪.৩৮ টাকায় পৌঁছে গেছে। যখন এক-তৃতীয়াংশ আমদানি করতে ত্রাহী অবস্থা, সেই সময়ে দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুদ ফুরিয়ে আসছে, এতে প্রতিনিয়ত কমে যাচ্ছে উৎপাদন।
ঘাটতি পূরণের অন্যান্য বিকল্পেও অনেক ঘাটতি রয়ে গেছে। পেট্রোবাংলার অপর্যাপ্ত প্রস্তুতির সঙ্গে ডিপিপি অনুমোদনে মন্ত্রণালয় ও পরিকল্পনা বিভাগের দীর্ঘ সূত্রিতা অন্যতম বাধা হিসেবে কাজ করছে। একটি ডিপিপি অনুমোদন করতে গেলে কমপক্ষে ২ বছর সময় প্রয়োজন।
আজকের এই গ্যাস সংকটকে বিগত সরকারগুলোর অদূরদর্শিতার ফসল মনে করেন সংশ্লিষ্টরা। খাদের কিনারে থাকা দেশের গ্যাস সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, বিশেষ করে ২০২৬ সাল নাগাদ মহাবিপর্যয়ের শঙ্কা দেখছেন অনেকেই। এলএনজি আমদানি বাড়িয়ে সামাল দেওয়াকে বিপদজনক বিকল্প হিসেবে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। আকাশচুম্বি দাম যেমন বাধা, তেমনি চাইলেই ইচ্ছামতো আমদানির পরিমাণ বাড়ানোর সুযোগ নেই। বিদ্যমান দুটি এফএসআরইউ দিয়ে দৈনিক গড়ে সর্বোচ্চ ৯০০ মিলিয়ন আমদানি করা সম্ভব।
এ প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেছেন, আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোর মজুদ কমে যাওয়ায় উৎপাদন কমে যাচ্ছে। আমরা যদি বর্তমান উৎপাদন ক্ষমতা ধরে রাখতে চাই তাহলে বছরে কমপক্ষে ১০টি অনুসন্ধান কূপ খনন করতে হবে। এলএনজি আমদানির প্রয়োজন রয়েছে, তবে এটা সীমিত রাখতে হবে। আমরা যদি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ দিতে চাই তাহলে এ খাতে আমদানি ব্যয় দাঁড়াবে ২৪ বিলিয়ন ডলারে। যা আমাদের অর্থনীতির জন্য খুবই জটিল হবে।
ক্যাবের সিনিয়র সহসভাপতি ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. এম শামসুল আলম বলেন, বহুকাল থেকে বিবিয়ানার বিষয়ে সতর্ক করা হয়েছে। ২০২৬ সালে গিয়ে এর উৎপাদনে ধস নামতে পারে। কিন্তু সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি। জরুরি ভিত্তিতে কতগুলো কাজ করা দরকার ছিল সেগুলো করা হয়নি। ছাতকে ১ টিসিএফ গ্যাস রয়েছে সেখান থেকে গ্যাস আনা দরকার।
এ প্রসঙ্গে পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান গণমাধ্যমকে জানান, দীর্ঘ সূত্রিতা এড়াতে ডিপিপি না করে কোম্পানির অর্থায়নে করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এতে উৎপাদন বাড়বে। ভোলায় দু'টি গ্যাসফিল্ডে মোট ৯টি কূপ খনন করা হয়েছে।
যা দিয়ে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। ৯টি কূপের মধ্যে ৫টি এখনই গ্যাস উৎপাদনে সক্ষম রয়েছে যেগুলো থেকে দৈনিক ১৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব। গ্যাসের চাহিদা না থাকায় মাত্র ৮০ মিলিয়ন গ্যাস উত্তোলন করা হচ্ছে, আবার পাইপলাইন না থাকায় জাতীয় গ্রিডে দেওয়া যাচ্ছে না। ওই এলাকা থেকে এলএনজি আকারে ৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস আনতে চায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
অন্যদিকে বেগমগঞ্জ-৪ ও সিলেট-১০ নম্বর কূপে গ্যাস রেডি থাকলেও পাইপলাইনের অভাবে উত্তোলন করা যাচ্ছে না।
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
