ফেনীর সর্বত্র শোক, জড়িতদের ফাঁসি দাবি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
যৌন হয়রানির প্রতিবাদ করায় গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়া মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে নুসরাতের মৃত্যুর খবর টেলিভিশনে দেখে হাউমাউ করে কেঁদেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও দোষীদের ফাঁসি দাবি।
ফেসবুকে শেখ তাজউদ্দিন চৌধুরী নামে একজন লিখেছেন, ঘুমিয়ে গেলি নুসরাত মা- বড্ড অস্থিরতায় আছি। প্রিয়জন হারানোর বেদনার মত বুকটা ফাঁকা হয়ে আসছে। তবে কুৎসিত সোনাগাজীর (ফেনী) মানুষগুলোকে আর দেখতে হবে না তোকে মা। যারা তোকে হত্যার নেপথ্যে তাদের মুক্তির জন্য মিছিল করে সেইসব মানুষ রূপী জানোয়ারদের দেখতে হবে না। ঘুমিয়ে যাও, আর আমাদের ক্ষমা করো, আমরা কিছুই করতে পারিনি। কতটা কষ্ট সয়েছিস মা শেষ কয়টা দিন। আল্লাহ নুসরাত জাহান রাফিকে শান্তির ঘুম দাও।
এমডি হানিফ নামে একজন লিখেছেন, আগুনে দগ্ধ মাদরাসাছাত্রী নুসরাত রাত ৯.৩০ মিনিটে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইলাইহি। রাজিউন নুসরাতের আত্মার মাগফেরাত কামনা করি। আল্লাহ যেন নুসরাতকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। পাশাপাশি নুসরাত হত্যার জড়িত খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝুলানোর জোর দাবি জানাই ।
কামাল উদ্দিন নামে একজন লিখেছেন, আল্লাহ এই বোনকে শহীদের মর্যাদা দিও। এই হত্যার সঙ্গে জড়িত কুলাংগার সোনার ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বরেণ্য লেখক স্বকৃত নোমান লিখেছেন, মধ্যযুগীয় বর্বরতা। কথাটি প্রায়ই শোনা যায়। মধ্যযুগ কাহাকে বলে? কত সাল থেকে কত সাল? মধ্যযুগের বর্বরতার ধরন কেমন ছিল? আমার তো মনে হয় বর্তমানের চেয়ে মধ্যযুগ অনেক ভালো ছিল। আমরা বর্তমানকে অস্বীকার করি। বর্তমানের বর্বরতাকে ঢাকতে মধ্যযুগের তুলনা দেই। একটা মেয়েকে শিক্ষক নামধারী বদমাশ আগুনে পুড়িয়ে মেরে ফেলল। এরপর আর মধ্যযুগীয় বর্বরতা কথাটা চলতে পারে না। বিদায় নুসরাত জাহান রাফি। এই সমাজ তোমাকে বাঁচতে দিল না। মাননীয় সরকার, ওই মাদরাসা বন্ধ করে দিন। এমপিওভুক্তি বাতিল করুন। মাদরাসা নামক এই জল্লাদ খানায় আর বিদ্যাশিক্ষা চলতে পারে না। গড়ে তুলুন নষ্ট সমাজ, নষ্ট মানুষের হাতে বলি হওয়া নুসরাত জাহান রাফির নামে অন্য কোনো বিদ্যাপীঠ, অন্য কোনো প্রতিষ্ঠান। দানব সিরাজ উদদৌলার শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি। হত্যার বদলে হত্যা। হত্যাকারীর ক্ষমা নাই।
নুসরাতের মামলার আইনজীবী এম. শাহজাহান সাজু লিখেছেন, ফেনীর কৃতি সন্তান নুসরাত জাহান রাফি আর নেই। ইন্নালিল্লাহ। তার আত্মার মাগফেরাত কামনা করছি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আইনজীবী হিসেবে দোষীদের সর্বোচ্চ শাস্তির জন্য আইনি লড়াই চালিয়ে যাব, এই প্রতিজ্ঞা করছি। আল্লাহ আমাদের সহায় হোন।
শওকত ওসমান ভিপি লিখেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করছি। সঙ্গে সঙ্গে তাকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যাপারে কঠিন ব্যবস্থা নিবেন বলে আমরা আশা করি।
সাংবাদিক বখতেয়ার মুন্না লিখেছেন, না ফেরার দেশে চলে গেলো ফেনীর সোনাগাজী মাদরাসা ছাত্রী নুসরাত। হায়নাগুলো তোকে বাঁচতে দিলো না। এ সমাজ তোকে বাঁচাতে পারলো না। এ সমাজ কখনও সিরাজ উদ দৌলার মত হায়েনাদের রুখতে পারবে না? আল্লাহ তোকে বেহেস্ত দান করুক।
এদিকে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে ফেনীর সচেতন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফেনী শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এ দাবি জানান। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ নুসরাত জাহান রাফিকে নিজ কক্ষে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। ওই ঘটনার পর থেকে তিনি কারাগারে। এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।
গত ৬ এপ্রিল (শনিবার) সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। এ সময় মাদরাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে- এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
