পড়তে ভুলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা?
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪
কলেজ শিক্ষার্থীরা যে সবসময় তাদের পাঠ্যসূচির সব বই পড়ে শেষ করতেন, এমনটা না। কিন্তু এখন সেই না পড়ার ধরন সম্পূর্ণ বদলে গেছে। ১৯৯৮ সাল থেকে অ্যামেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে লিটারেচার হিউম্যানিটিজ পড়াচ্ছেন নিকোলাস ডেমস। ডেমসের শিক্ষার্থীরা এখন মনে করেন, এক সেমিস্টারে কয়েকটি বই পড়ে শেষ করা কার্যত অসম্ভব। একই সমস্যা লক্ষ করেছেন ডেমসের সহকর্মীরাও। বহু শিক্ষার্থী বই পড়ার অভ্যাস ও প্রস্তুতি নিয়ে কলেজে আসে না। অত্যন্ত নামিদামি মার্কিন এলিট কলেজেও এমনটা দেখা গেছে। বিষয়টি নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক।
২০২২ সালের ফল সেমিস্টারে এক শিক্ষার্থীর কথা শুনে ডেমসের কাছে বিষয়টি কিছুটা পরিষ্কার হয়। ওই শিক্ষার্থী তার অফিসে এসে জানান, স্কুলে তাকে কখনো পুরো একটি বই পড়তে দেওয়া হয়নি। তাকে শুধু বইয়ের নির্দিষ্ট কিছু অংশ, কবিতা ও সংবাদ নিবন্ধ পড়তে দেওয়া হতো—কিন্তু গোটা একটি বই কখনো পড়তে বলা হয়নি।
এই ঘটনাই শিক্ষক নিকোলাস ডেমসকে তার শিক্ষার্থীদের আচরণে পরিবর্তনের কারণ জানিয়ে দেয়। শিক্ষার্থীদের পড়ার ইচ্ছা নেই, এমন নয়। আসলে কীভাবে পড়তে হবে, তা-ই জানে না তারা। কারণ, যুক্তরাষ্ট্রের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের বই পড়তে দেওয়া বন্ধ করে দিয়েছে। উপন্যাসের ইতিহাস নিয়ে গবেষণা করা ডেমস অবশ্য স্বীকার করেন, এই সমস্যা নতুন নয়। তবু তিনি মনে করেন, আমরা এমন একটি পরিবর্তন দেখছি, যা উপেক্ষা করা উচিত নয়।
দুই দশক আগে ডেমসের ক্লাসের শিক্ষার্থীরা অনায়াসে এক সপ্তাহে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’, পরের সপ্তাহে ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট’ নিয়ে গভীর আলোচনা করতে পারতেন। এখন শিক্ষার্থীরা প্রথমেই বলে দেন, এত বিশাল বিশাল বই পড়া তাদের পক্ষে সম্ভব নয়। এই প্রতিবেদনের লেখক যে ৩৩ জন অধ্যাপকের সঙ্গে কথা বলেছেন, তাদের বেশিরভাগ একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
এই প্রবণতার কারণ হতে পারে স্মার্টফোনের প্রভাব। টিনেজাররা সারাক্ষণই ডিভাইসে মশগুল থাকে। এই অভ্যাসের প্রভাব পড়ে তাদের কলেজ জীবনে। কলেজে গিয়ে পড়তে গেলে বারবার তাদের মনোযোগ ছুটে যায়। মনোবিজ্ঞানী ড্যানিয়েল উইলিংহ্যাম বলেন, কোন বিষয় মনোযোগ পাওয়ার যোগ্য, সে সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছে এটি। আনন্দের জন্য বই পড়াও টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারছে না।
আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের বই পড়া ক্রমেই কমছে। বেসরকারি স্কুলগুলোতে—যেগুলো থেকে অভিজাত কলেজে বেশি শিক্ষার্থী সুযোগ পায়—গোটা বই পড়ানোর চর্চা একটু ধীরগতিতে কমছে। তবে এই স্কুলগুলোও ধীরে ধীরে গোটা বই পড়ানো বাদ দিচ্ছে। এই প্রতিবেদনের লেখক নিজে যে প্রিপারেটরি স্কুলে পড়েছেন, সেখানে শেষ বর্ষে তিনি জেন অস্টেনের ওপর একটি কোর্স নিয়েছিলেন। ওই কোর্সে তিনি জেন অস্টেনের শুধু একটি উপন্যাসই পড়েছিলেন।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
