প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে এটি হবে তার তৃতীয় নির্বাচন। প্রথমবার ২০১৬ সালে হিলারী ক্লিটনকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২০ সালে দ্বিতীয়বারের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান। এবার তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনা দিলেন। তবে তাকে রিপাবলিকান প্রাইমারির সম্মুখীন হতে হবে। রিপাবলিকান প্রাইমারিতে জয়লাভ করলে তিনি তৃতীয়বারের মতো লড়বেন।
রিপাবলিকান পার্টি থেকে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আরো কিছু নাম উচ্চারিত হতে শোনা যাচ্ছে। এদের মধ্যে ফ্লোরিডার গর্ভনর ডে সেন্টিস ও সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও রয়েছেন। এমতাবস্থায় ট্রাম্প দল থেকে আদৌ নমিমেশন পাবেন কিনা তা নির্ভর করছে প্রাইমারি নির্বাচনের ওপর। ট্রাম্পের একজন সহকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে এ সম্পর্কিত কাগজপত্র জমা দিয়েছেন। আগে থেকেই ১৫ নভেম্বর এই ঘোষণার আভাস দিয়ে আসছিলেন তিনি। বলেছিলেন, এদিন বড় ঘোষণা আসছে। তবে কারোই বুঝতে বাকি ছিল না, ট্রাম্পের বড় ঘোষণা আসলে কি। অবশেষে ৭৬ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট তার ফ্লোরিডার মার-এ-লাগো বাসভবন থেকে সেই ঘোষণা দিলেন। এসময় সেখানে তার শত শত সমর্থক উপস্থিত ছিলেন। সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমেরিকার প্রত্যাবর্তন এখনই শুরু হচ্ছে।
যদিও গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করতে পারেনি রিপাবলিকান পার্টি। এজন্য অনেকেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুষছেন। এর মধ্যেই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।
মার্কিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বক্তব্যে গত মঙ্গলবার ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান ও গৌরবময় করার জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণা করছি। আমি বিশ্বাস করি এই জাতি কী হতে পারে। তার আসল গৌরব বিশ্ব এখনও দেখেনি। আমরা আবার আমেরিকাকে এক নম্বরে নিয়ে আসব।
এর আগে ট্রাম্পের এক সহযোগী ‘ডোনাল্ড জে ট্রাম্প ফর প্রেসিডেন্ট ২০২৪’ কমিটির মাধ্যমে দেশটির ফেডারেল নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। ট্রাম্পের দাবি, রিপাবলিকান দল যদি দুই বছর পর হোয়াইট হাউসের দখল নিতে চায় তাহলে তারা অন্য কোনো রাজনীতিবিদ বা প্রার্থীকে নির্বাচিত করতে চাইবে না। প্রচারণায় নামার কথা জানিয়ে ট্রাম্প তার সমর্থকদের বলেন, এটি মোটেও তার প্রচারণা নয়, এটি হবে সকল মানুষের প্রচারণা।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
